ভারতীয় পণ্য ক্রয়ের জন্য প্রত্যেক দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
October 19th, 10:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উৎসবের এই মরশুমে প্রত্যেক দেশবাসীকে ভারতীয় পণ্যসম্ভার ক্রয়ের মাধ্যমে ১৪০ কোটি দেশবাসীর কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনকে স্বীকৃতি দেবার আহ্বান জানিয়েছেন। “ আসুন আমরা শুধু ভারতীয় ভারতীয় পণ্যসম্ভার কিনি আর বলি- গর্ব করে বলুন, এটি স্বদেশী পণ্য! আপনি যা কিনবেন, সেটি দয়া করে সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিন। এই ভাবে অন্যেরাও এই একই কাজ করতে অনুপ্রাণিত হবেন।“ইটানগরে স্থানীয় ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
September 22nd, 03:39 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইটানগরে স্থানীয় ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সঙ্গে দেখা করেছেন। তাঁরা বিভিন্ন পণ্যের পসরা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। জিএসটি সংস্কারে তাঁরা খুশি। প্রধানমন্ত্রী তাঁদের হাতে ‘গরব সে কহো ইয়ে স্বদেশী হ্যায়’ লেখা পোস্টার তুলে দেন। এইসব পোস্টার নিজেদের দোকানে তুলে ধরার আশ্বাস দিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী বলেছেন, আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভারতের অর্থনৈতিক যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হ’ল। শুরু হ’ল – জিএসটি সাশ্রয় উৎসব। এই লগ্নে ভারতের সূর্যোদয়ের প্রদেশ অরুণাচলে অবস্থান করা সবদিক থেকেই প্রাসঙ্গিক।