প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 31st, 06:08 pm
শ্রী মোদী স্মরণ করেন যে গত বছর গুজরাটে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির জন্মস্থানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। এর আগে, তিনি দিল্লিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে বৈদিক মন্ত্র এবং পবিত্র হবন অনুষ্ঠানের শক্তি এখনও এতটাই তাজা অনুভূত হয় যেন এগুলি গতকালই ঘটেছে।জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 04th, 05:35 pm
শিক্ষকরা সমাজের এক বিরাট শক্তি হওয়ায় প্রথাগতভাবে তাঁদের একটা স্বাভাবিক সম্মানের জায়গা রয়েছে। আমার সামনে আশীর্বাদের জন্য আপনাদের উঠে দাঁড়ানোটা বেমানান। আমি এই অপরাধের শরিক হতে চাই না। আপনাদের সঙ্গে এই সাক্ষাৎ নিঃসন্দেহে এক অনুপম অভিজ্ঞতা। আপনাদের প্রত্যেকেরই নিজস্ব কোনও অভিজ্ঞতা রয়েছে, তা না হলে এই স্তরে এসে পৌঁছনো সম্ভব নয়। তবে আপনাদের প্রত্যেকের কথা শোনার মতো যথেষ্ট সময় বের করাটা কঠিন। তাহলেও, যেটুকু সময় পাব আমি শোনার চেষ্টা করব, কারণ তা অনুপ্রেরণামূলক। এই জাতীয় পুরস্কার পাওয়ার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। তবে, এই পুরস্কার পাওয়াতেই শেষ নয়, বরং এই পুরস্কার পাওয়ার পর এখন প্রত্যেকের নজর থাকবে আপনাদের ওপর। এর অর্থ, আপনাদের পরিসর এখন অনেক বিস্তৃত হল। তবে আমার বিশ্বাস এটা সূচনা মাত্র। এই পুরস্কার আপনাদের কঠোর পরিশ্রম এবং নিরলস নিষ্ঠার সাক্ষ্য বহন করে। একজন শিক্ষক কেবল বর্তমানেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন তাঁরা। রাষ্ট্রের সেবায় এঁদের অবদান কোনও অংশে কম নয়। কোটি কোটি শিক্ষক রয়েছেন যাঁরা অনুরূপ রাষ্ট্রের সেবায় নিয়োজিত। যদিও এখানে আসার সুযোগ প্রত্যেকের হয়নি। হয়তো তাঁরা সেই চেষ্টা করেননি বা তাঁদের নজর এড়িয়ে গেছে। তবে, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মের লালনপালনে ব্যাপৃত।জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
September 04th, 05:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত শিক্ষকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভারতীয় সমাজে শিক্ষকদের প্রতি যে সম্মান জানানো হয়, তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষকরা দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। তাঁদের সম্মান জানানো শুধুমাত্র একটি প্রথা নয়, বরং বলা চলে, সারা জীবন ধরে যে অধ্যবসায় তাঁরা দেখিয়ে থাকেন, তার প্রতি স্বীকৃতিদান।ইকনোমিক টাইমস্ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 23rd, 10:10 pm
অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 05:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ
August 15th, 03:52 pm
৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
August 15th, 07:00 am
স্বাধীনতার এই মহান উৎসব আমাদের ১৪০ কোটি মানুষের সংকল্পের উদযাপন। স্বাধীনতার এই উৎসব সম্মিলিত সাফল্য উদযাপনের মুহূর্ত, গর্বের মুহূর্ত, আমাদের হৃদয় আজ আনন্দে ভরে রয়েছে। সমগ্র জাতি ক্রমাগত ঐক্যের চেতনাকে শক্তিশালী করে তুলছে। আজ, ১৪০ কোটি ভারতীয় তেরঙ্গায় সেজে উঠেছে। ভারতের প্রতিটি কোণে আজ ঘরে ঘরে তেরঙ্গা উড়ছে – সে মরুভূমি, হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল, অথবা ঘনবসতিপূর্ণ অঞ্চল যাই হোক না কেন সর্বত্রই একই প্রতিধ্বনি, একই জয়জয়কার - আমাদের প্রাণের থেকেও প্রিয় মাতৃ বন্দনা।India celebrates 79th Independence Day
August 15th, 06:45 am
PM Modi, in his address to the nation on the 79th Independence day paid tribute to the Constituent Assembly, freedom fighters, and Constitution makers. He reiterated that India will always protect the interests of its farmers, livestock keepers and fishermen. He highlighted key initiatives—GST reforms, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, National Sports Policy, and Sudharshan Chakra Mission—aimed at achieving a Viksit Bharat by 2047. Special guests like Panchayat members and “Drone Didis” graced the Red Fort celebrations.আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
June 28th, 08:24 pm
আপনি আজ আপনার মাতৃভূমি থেকে, ভারতভূমি থেকে অনেক দূরে রয়েছেন, কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ে সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে বিশেষত্ব রয়েছে এবং আপনার যাত্রাও এক নতুন যুগের সূচনা করেছে। এই সময়ে, আমরা দুজনে কথা বলছি ঠিকই, কিন্তু ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতিও আমার সঙ্গে রয়েছে। আমার কণ্ঠস্বরের মধ্যে সমস্ত ভারতবাসীর উৎসাহ-উদ্দীপনা প্রতিফলিত হচ্ছে। ভারতের পতাকা মহাকাশে তুলে ধরার জন্য আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি খুব বেশি সময় নেব না। সবার আগে আমাকে বলুন, সবকিছু কি ঠিক আছে? আপনি কি সুস্থ আছেন?আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
June 28th, 08:22 pm
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, শুভাংশু যদিও এখন তাঁর মাতৃভূমি থেকে অনেক দূরে রয়েছেন, তথাপি তিনি সমস্ত ভারতবাসীর হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। শুভাংশুর নামের মধ্যে বিশেষত্ব রয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর এই যাত্রা এক নতুন যুগের সূচনা করেছে। শ্রী মোদী বলেন, দুজন ব্যক্তির মধ্যে এই কথাবার্তা হলেও, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ১৪০ কোটি দেশবাসীর আবেগ ও উদ্দীপনা। শুভাংশুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম জাতির উদ্দেশে উৎসর্গ করার সময়ে প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ
September 26th, 05:15 pm
আজকের দিনটি ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক বিশেষ দিন। একবিংশ শতকের ভারত বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণাকে অগ্রাধিকার দিয়ে কিভাবে এগিয়ে চলেছে, আজকের দিনটি তারও এক নিদর্শন। ভারত আজ সম্ভাবনার সীমাহীন বিস্তৃতির মধ্যে নতুন সুযোগ তৈরি করছে। আমাদের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার তৈরি করেছেন। অত্যাধুনিক এই সুপার কম্পিউটারগুলি দিল্লি, পুণে ও কলকাতায় স্থাপন করা হয়েছে। এছাড়া দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেম অর্ক এবং অরুণিকারও সূচনা হয়েছে। এই বিশেষ উপলক্ষে আমি দেশের বিজ্ঞানী সম্প্রদায়, ইঞ্জিনিয়ার ও নাগরিকদের অন্তরের অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার জাতির উদ্দেশে উৎসর্গ করলেন
September 26th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি পরম রুদ্র সুপার কম্পিউটার আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন (এনএসএম)-এর আওতায় নির্মিত এই তিনটি সুপার কম্পিউটার বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করতে পুণে, দিল্লি ও কলকাতায় স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত গবেষণার জন্য বিশেষ ভাবে নির্মিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সিস্টেমেরও (এইচপিসি) উদ্বোধন করেন।২৬শে এপ্রিল পদ্মের বোতামে আপনার ভোট দুর্নীতির বিরুদ্ধে চলমান এই আন্দোলনকে শক্তিশালী করবে: আটিঙ্গালে জনসভায় প্রধানমন্ত্রী মোদী
April 15th, 11:35 am
আটিঙ্গালে দ্বিতীয় জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি তাদের সংকল্প পত্রে ঘোষণা করেছে যে আমরা বিশ্ব পর্যটকদের আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করব এবং আমাদের ঐতিহ্যকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেব। কেরলে এমনটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিজেপির পরিকল্পনা হল প্রধান পর্যটন কেন্দ্রগুলির সার্বিক উন্নয়ন। বিজেপি কেরলে ইকো-ট্যুরিজমের জন্য নতুন কেন্দ্রও স্থাপন করবে। এটি আমাদের উপজাতি পরিবারগুলির জন্য সুযোগ তৈরি করে ব্যাপকভাবে উপকৃত করবে।প্রধানমন্ত্রী মোদী কেরলের আলাথুর এবং আটিঙ্গালে জনসভায় উৎসাহী জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন
April 15th, 11:00 am
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, কেরালার আলাথুর ও অটিঙ্গালে জনসভায় প্রধানমন্ত্রী মোদীকে ভালবাসা ও প্রশংসা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বিশু উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং দর্শকদের কাছে কেরল সম্পর্কে তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী মোদী বিজেপির সংকল্প পত্রের এক ঝলক তুলে ধরে দেশের প্রতিটি কোণে অগ্রগতি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন।প্রধানমন্ত্রী ২৭-২৮ ফেব্রুয়ারি কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সফর করবেন
February 26th, 02:18 pm
২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) সফর করবেন। বিকেল ৫ টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মাদুরাই-তে ‘ক্রিয়েটিং দ্য ফিউচার- ডিজিটাল মোবিলিটি ফর অটোমোটিভ (এমএসএমই) এন্টারপ্রেনার্স’ অনুষ্ঠানে অংশ নেবেন।