প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে চিলির রাষ্ট্রপতি শ্রী গ্যাব্রিয়েল বোরিক ফন্ট-কে অভ্যর্থনা জানিয়েছেন
April 01st, 09:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে চিলির রাষ্ট্রপতি শ্রী গ্যাব্রিয়েল বোরিক ফন্ট-কে উষ্ণ অভ্যর্থনা জানান। ভারত ও চিলির মধ্যে অংশীদারিত্বের সম্পর্কের নিরিখে যা এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্র চিলির সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী বোরিক-কে স্বাগত জানান।চিলির রাষ্ট্রপতির ভারত সফরকালে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি
April 01st, 06:45 pm
চিলির রাষ্ট্রপতির ভারত সফরের সময়ে যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছেভারত-চিলি যৌথ বিবৃতি
April 01st, 06:11 pm
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চিলি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট ১-৫ এপ্রিল ২০২৫ রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। দু-দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বোরিকের সঙ্গে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলও ভারতে এসেছেন। দিল্লি ছাড়াও প্রেসিডেন্ট বোরিক আগ্রা, মুম্বই ও বেঙ্গালুরুতে যাবেন। এটাই প্রেসিডেন্ট বোরিকের প্রথম ভারত সফর। ২০২৪ সালের নভেম্বর মাসে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে রিও ডি জেনেরো-তে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট বোরিকের প্রথম সাক্ষাৎ হয়েছিল।চিলির রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
November 20th, 08:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রাজিলে রিও ডি জেনেইরো-তে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ১৯ নভেম্বর চিলির রাষ্ট্রপতি শ্রী গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতার মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ।