India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.ইন্দোনেশিয়ার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 03:15 pm
ইন্দোনেশিয়ার জনগণ—শিশু, তরুণ ও নারী—আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন । আজ সকালে ইন্দোনেশিয়ার জনগণের কাছ থেকে যে উষ্ণতা, স্নেহ ও আন্তরিক অভ্যর্থনা আমি পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখব। আজ একটু আগেই রাষ্ট্রপতি প্রবোও কপিরাইট বা মেধাস্বত্ব নিয়ে কথা বলেছেন। আমি আপনাকে শুধু এটুকু বলতে চাই — ভালোবাসা, স্নেহ, বন্ধুত্ব বা পারস্পরিক শ্রদ্ধার ওপর কেউ কোনো কপিরাইট দাবি করতে পারে না। রাষ্ট্রপতি প্রবোও-র সঙ্গে আমার বন্ধুত্ব কপিরাইটের সীমানা ছাড়িয়ে অনেক ঊর্ধ্বে।ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে ভাষণ দিলেন। এক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি প্রথম।প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়ানে জি৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি পুনরুজ্জীবিতকরণ” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন
June 18th, 05:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শিখর সম্মেলনে “সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন” শীর্ষক আউটরিচ অধিবেশনে ভাষণ দিলেন।সকলের জন্য ভারসাম্যপূর্ণ, অংশীদারিত্বমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধির পুনরুজ্জীবন শীর্ষক জি৭ শিখর সম্মেলনের আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ
June 17th, 06:07 pm
আমি আনন্দিত যে ফ্রান্সের জি-৭ প্রেসিডেন্সি অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি এমন এক সময় যখন বিশ্ব বহু সমস্যা এবং অনিশ্চয়তার সম্মুখীন, তখন এই ফোরাম থেকে উঠে আসা বার্তাটি সমগ্র মানবজাতির কল্যাণ ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন-এর সঙ্গে প্রতিনিধিদল-পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
May 16th, 11:58 pm
আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রায় এক দশক পর নেদারল্যান্ডস সফর করতে পেরে আমি আনন্দিত। গত দশকে ভারত-নেদারল্যান্ডস অংশীদারিত্ব উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।নতুন দিল্লিতে নারী শক্তি বন্দন সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 13th, 11:15 am
মঞ্চে উপস্থিত রয়েছেন দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতি রেখা গুপ্তা জি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতি অন্নপূর্ণা দেবী জি, শ্রীমতি সাবিত্রী ঠাকুর জি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বিজয়া রাহাতকর জি। আপনাদের মাঝেও উপস্থিত রয়েছেন বহু প্রবীণ ব্যক্তিত্ব, সংসদ সদস্য, বিধানসভার সদস্য এবং আমাদের লোকসভার প্রাক্তন অধ্যক্ষ, শ্রদ্ধেয়া মীরা কুমার জি, যিনি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমার শ্রদ্ধেয়া বোনেরাও এখানে উপস্থিত আছেন; এই মুহূর্তে গোটা দেশ বৈশাখী উৎসবের আনন্দে মেতে উঠেছে। আগামীকাল দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষও উদযাপিত হবে। আজ আমি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বীর শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি।‘নারীশক্তি বন্দন সম্মেলন’-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
April 13th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিজ্ঞান ভবনে নারীশক্তি বন্দন সম্মেলনে ভাষণ দেন। বৈশাখী উপলক্ষে এবং দেশের বিভিন্ন প্রান্তে নববর্ষ উদযাপনের প্রাক্কালে প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ডে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, একবিংশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে চলেছে ভারত – যা নারীশক্তি সম্পর্কিত।কমনওয়েলথ দেশগুলির লোকসভার অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 15th, 11:00 am
লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লাজি, রাজ্যসভার ডেপুটি-চেয়ারম্যান শ্রী হরিবংশজি, আন্তঃসংসদীয় ইউনিয়নের সভাপতি শ্রীমতী তুলিয়া অ্যাকসন, কমনওয়েলথ সংসদীয় সংগঠনের সভাপতি শ্রী ক্রিস্টোফার কালিলা, কমনওয়েলথ দেশগুলির অধ্যক্ষ ও প্রিসাইডিং অফিসার, অন্য প্রতিনিধিরা, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংবিধান সদনের সেন্ট্রাল হলে কমনওয়েল্থের স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করলেন
January 15th, 10:32 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে সংবিধান সদনের সেন্ট্রাল হলে ২৮তম কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রিসাইডিং অফিসার্স অফ দ্য কমনওয়েল্থ (সিএসপিওসি)-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, সংসদীয় গণতন্ত্রে অধ্যক্ষের ভূমিকা অনন্য। তিনি বলেন, স্পিকারের খুব বেশি কথা বলার সুযোগ হয় না। কিন্তু তাঁদের দায়িত্ব নিহিত থাকে অন্যদের কথা শোনার মধ্যে এবং তাঁরা নিশ্চিত করেন যে প্রত্যেকেই যেন তাঁদের কথা বলার সুযোগ পান। তিনি বলেন, স্পিকারদের অতি সাধারণ গুণ ধৈর্য, যিনি অতিউৎসাহী সদস্যদের চেঁচামেচি নিয়ন্ত্রণ করতে পারেন হাসিমুখে।ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 04th, 01:00 pm
উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জি, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীরা—ভাই রবীন্দ্র জয়সওয়াল জি, দয়াশঙ্কর জি, গিরিশ যাদব জি, বারাণসীর মেয়র ভাই অশোক তিওয়ারি জি, অন্যান্য জনপ্রতিনিধিগণ, ভলিবল অ্যাসোসিয়েশনের সকল পদাধিকারী, দেশের নানাপ্রান্ত থেকে আসা খেলোয়াড়বৃন্দ এবং আমার কাশী পরিবারের সদস্যবৃন্দ—নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন
January 04th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন, বারাণসীর সংসদ সদস্য হিসেবে তিনি সকল খেলোয়াড়কে স্বাগত জানাতে ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আজ থেকে বারাণসীতে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, খেলোয়াড়রা অক্লান্ত পরিশ্রমের পর এই জাতীয় টুর্নামেন্টে পৌঁছেছেন এবং আগামী দিনগুলোতে বারাণসীর মাঠে তাঁদের সেই পরিশ্রমের পরীক্ষা হবে। তিনি উল্লেখ করেন যে, দেশের ২৮টি রাজ্য থেকে দলগুলো এখানে একত্রিত হয়েছে, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক সুন্দর চিত্র তুলে ধরেছে।উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়নশিপের সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
December 19th, 08:11 pm
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, আমাদের তুলসী ভাই ডঃ টেড্রোস; কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে আমার সহকর্মী, জে. পি. নাড্ডা জি; আয়ুষ প্রতিমন্ত্রী, প্রতাপরাও যাদব জি; এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অন্যান্য দেশের মন্ত্রীগণ; বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ; সকল বিশিষ্ট প্রতিনিধি; ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে কর্মরত সম্মানিত বিশেষজ্ঞগণ; ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন
December 19th, 07:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুনদিল্লির ভারত মণ্ডপমে ঐতিহ্যবাহী চিকিৎসা বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)দ্বিতীয় আন্তর্জাতিক শীরষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী উল্লেখ বলেন গত তিন দিন ধরে, বিশ্বজুড়ে ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞরা গুরুত্ব সহকারে এবং অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছেন। ভারত এই উদ্দেশ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই প্রক্রিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি শীর্ষ সম্মেলনের সফল আয়োজনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আয়ুষ মন্ত্রক এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর
November 23rd, 09:46 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২৯ অক্টোবর তাঁদের মধ্যে টেলিফোন বার্তালাপের পর এই প্রথম সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হল।জি-২০ শিখর সম্মেলন ২০২৫ – এর ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
November 23rd, 09:44 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বছরের জুন মাসে কানাডার কানানাস্কিসে জি-৭ শিখর সম্মেলনের অবসরে তাঁরা বৈঠক করেছিলেন।জোহানেসবার্গে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
November 23rd, 09:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি২০ গোষ্ঠীর শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী শ্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ভারত ও কানাডার মধ্যে অংশীদারিত্বের সম্পর্কের মূল্যায়ন করেছেন তাঁরা।জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর বিবৃতি
November 23rd, 04:05 pm
প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর
November 23rd, 04:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে।