কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 28th, 02:25 pm
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মোদীর
November 23rd, 09:46 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতৃত্বের শিখর সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২৯ অক্টোবর তাঁদের মধ্যে টেলিফোন বার্তালাপের পর এই প্রথম সানায়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হল।জোহানেসবার্গে জি২০ শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
November 23rd, 09:41 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি২০ গোষ্ঠীর শিখর সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী শ্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে ভারত ও কানাডার মধ্যে অংশীদারিত্বের সম্পর্কের মূল্যায়ন করেছেন তাঁরা।প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা প্রাক–সফর বিবৃতি
November 21st, 06:45 am
দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ২০তম G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমি মাননীয় সিরিল রামাফোসার আমন্ত্রণে ২১-২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র সফর করছি।