ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

December 17th, 12:25 pm

আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।

ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

December 17th, 12:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে

December 17th, 12:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদের সঙ্গে বৈঠক করলেন। প্রাসাদে পৌঁছোনোর পর প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর ইথিওপিয়া সফর

December 16th, 10:41 pm

দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করা সীমাশুল্কের বিষয়ে সহযোগিতা এবং পারস্পরিক প্রশাসনিক সহায়তা

কেরালার থিরুভনন্তপুরমে ভিঝহিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গকালে প্রধানমন্ত্রীর ভাষণ

May 02nd, 02:06 pm

কেরালার রাজ্যপাল শ্রী রাজেন্দ্র আরলেকরজি, মুখ্যমন্ত্রী শ্রী পি বিজয়নজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীবৃন্দ, মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার কেরালার ভাই ও বোনেরা।

কেরলে ৮,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভিজহিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

May 02nd, 01:16 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের তিরুবনন্তপুরমে ৮,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বহু উদ্দেশ্যসাধক ভিজহিনজাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। ভগবান আদি শঙ্করাচার্যের জন্মবার্ষিকীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ৩ বছর আগে আদি শঙ্করাচার্যের জন্মস্থান দর্শন করার সৌভাগ্য তাঁর হয়েছিল। তাঁর সংসদীয় কেন্দ্র কাশিতে বিশ্বনাথধাম চত্ত্বরে আদি শঙ্করাচার্যের এক সুবিশাল মূর্তি স্থাপিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, যে বিপুল আধ্যাত্মিক জ্ঞান ও শিক্ষা আদি শঙ্করাচার্য দিয়ে গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই মূর্তি স্থাপিত হয়েছে। উত্তরাখণ্ডের পবিত্র কেদারনাথ ধামেও আদি শঙ্করাচার্যের একটি মূর্তির আবরণ উন্মোচন করার সৌভাগ্য তাঁর হয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজই কেদারনাথ মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, কেরলের ভূমিপুত্র আদি শঙ্করাচার্য দেশের বিভিন্ন প্রান্তে মঠ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিবেককে জাগিয়ে তুলেছিলেন। তাঁর প্রয়াস এক ঐক্যবদ্ধ ও আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত ভারতের ভিত্তি স্থাপন করেছে।

প্যারিসে এআই অ্যাকশন সামিট – এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনী ভাষণ

February 11th, 03:15 pm

আপনি যদি আপনার মেডিকেল রিপোর্ট কোনো একটি এআই অ্যাপ – এ আপলোড করেন, তা হলে সেখানে চিকিৎসা বিষয়ক জটিল শব্দবন্ধ ছাড়াই সহজ ভাষায় বলে দেওয়া হবে যে, আপনার স্বাস্থ্য নিয়ে ওই রিপোর্টে কী বলা হয়েছে। কিন্তু, আপনি যদি ওই একই অ্যাপ – এ এমন কারও ছবি আঁকতে বলেন, যিনি বাম হাত দিয়ে লেখেন, তা হলে খুব সম্ভবত, অ্যাপ – এ এমন একজনের ছবি আঁকা হবে, যিনি ডান হাতে লেখেন। এর কারণ হ’ল – সেখানে যে ডেটা রয়েছে, তা এই রকমই নির্দেশ দেয়।

প্যারিসে এআই অ্যাকশন সামিটে যৌথ - পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী

February 11th, 03:00 pm

প্যারিসে আজ এআই অ্যাকশন সামিটে যৌথভাবে পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সপ্তাহব্যাপী এই সম্মেলনের শুরুতে ৬ – ৭ ফেব্রুয়ারি ছিল বিজ্ঞান দিবস। ৮ ও ৯ ফেব্রুয়ারির সপ্তাহান্ত নির্দিষ্ট ছিল সাংস্কৃতিক কর্মসূচির জন্য। সম্মেলন শেষ হয় বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা, নীতি প্রণেতা এবং শিল্প মহলের কুশীলবদের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের আলোচনার মধ্যে দিয়ে।

India is driving not only its own growth but also the world's growth: PM Modi at India Energy Week

February 11th, 11:37 am

At India Energy Week, PM Modi highlighted India's energy ambitions based on resources, innovation, economic strength, strategic geography and sustainability. He emphasised India's rapid progress in renewables, biofuels and green energy, policy reforms and investment opportunities, reaffirming the country's commitment to driving global growth and energy transformation.

ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

February 11th, 09:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে ভারত শক্তি সপ্তাহ ২০২৫ – এ ভাষণ দিয়েছেন। যশোভূমিতে সমাবেশে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই শক্তি সপ্তাহে অংশগ্রহণকারীরা কেবলমাত্র এই অনুষ্ঠানের অংশ নন, তাঁরা শক্তি ক্ষেত্রে ভারতের স্বপ্ন পূরণে অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি অংশগ্রহণকারী সকলকে এবং দেশ-বিদেশের সম্মানীয় অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এই অনুষ্ঠানে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

পূর্ব ভারত হল উন্নয়নের চালিকাশক্তি। এক্ষেত্রে ওড়িশা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী

January 28th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে ‘উৎকর্ষ ওড়িশা’ – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেছেন "

January 28th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা – মেক ইন ওড়িশা কনক্লেভ, ২০২৫-এর উদ্বোধন করেন। তিনি এই উপলক্ষে একটি প্রদর্শনীরও সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, এ বছরের জানুয়ারি মাসে এটি তাঁর দ্বিতীয় ওড়িশা সফর। এর আগে তিনি প্রবাসী ভারতীয় দিবস, ২০২৫-এর উদ্বোধন করতে এই রাজ্যে এসেছিলেন।

যৌথ বিবৃতি : সপ্তম ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস (আইজিসি)

October 25th, 08:28 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফেডারেল চ্যান্সেলর ওলফ স্কোলজ ২৫ অক্টোবর ২০২৪ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস-এর সপ্তম পর্বের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের পক্ষে প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য ও শিল্প, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি (প্রতিমন্ত্রী) এবং দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী। জার্মানির পক্ষে ছিলেন সেদেশের আর্থিক বিষয়ক ও জলবায়ু, বিদেশ বিষয়ক, শ্রম ও সামাজিক বিষয়ক এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রীরা। সেই সঙ্গে ছিলেন দু-দেশের পদস্থ আধিকারিকরা।

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 21st, 10:25 am

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে উপস্থিত সম্মাননীয় অতিথিদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতারাও তাঁদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেবেন।

নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 21st, 10:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ ভাষণের শুরুতে সম্মেলনে উপস্থিত অভ্যাগতদের শুভেচ্ছা জানান। এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতৃত্ব, তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি, ২০২৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা শিল্প নেতৃত্বের

October 15th, 02:23 pm

Industry leaders at the ITU WTSA 2024 conclave hailed PM Modi’s vision for a Digital India and appreciated the government’s support towards reforms, innovation and collaboration. They highlighted PM Modi’s emphasis on need for global framework for digital governance

কোনও দেশ, কোনও অঞ্চল এবং কোনও সম্প্রদায় যাতে এই ডিজিটাল যুগে পিছিয়ে পড়ে না থাকে, তা আমাদের সুনিশ্চিতও করতে হবে: প্রধানমন্ত্রী মোদী

October 15th, 10:05 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

নতুন দিল্লিতে আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

October 15th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন – ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (ডব্লুটিএসএ) ২০২৪-এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে শ্রী মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের অষ্টম সংস্করণেরও সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

গুজরাটের গান্ধীনগরে আরই-ইনভেস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের বঙ্গানুবাদ

September 16th, 11:30 am

গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব আজ এখানে উপস্থিত রয়েছেন। ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও এখানে আছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের আমি এখানে দেখতে পাচ্ছি। ডেনমার্কের শিল্পমন্ত্রী সহ বিদেশের বহু বিশিষ্ট অতিথিও এখানে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রহ্লাদ যোশী ও শ্রীপাদ নায়েক, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ !