বর্ধিত যোগাযোগের মাধ্যমে সুস্থায়িত্ব, অর্থনৈতিক বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য ভারত-সেশেলস যৌথ ভাবনা

February 09th, 03:28 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেশেলস প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনি ৫ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ভারতে সরকারি সফরে।

সেশেলস –এর প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতির বঙ্গানুবাদ

February 09th, 01:00 pm

প্রেসিডেন্ট হারমিনি এবং তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদের ভারতে স্বাগত জানাতে পেরে গভীরভাবে আনন্দিত।

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর

February 08th, 11:05 am

ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি

February 08th, 08:35 am

প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।

ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি

February 08th, 08:30 am

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 08th, 08:20 am

আমার মহামান্য বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আমি আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যেভাবে আমাকে এবং আমার প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়েছে, এবং আপনি যেভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মালয়েশিয়ার জীবনের সারমর্ম তুলে ধরেছেন—ঐতিহ্যকে ছাপিয়ে সবকিছু এত সুন্দরভাবে আয়োজন করেছেন, তা আমার স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। এর জন্য আমি আমার গভীরতম কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুত্বের অর্থ কী, তাঁর গভীরতা ও উচ্চতা আমি সত্যিই অনুভব করেছি, এবং এর জন্য আমি আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

ডঃ অ্যান্ড্রু হলনেসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

September 05th, 10:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো জামাইকা পার্টিকে বিজয়ী করার জন্য ডঃ অ্যান্ড্রু হলনেসকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী আরও বলেন ভারত-জামাইকার বন্ধুত্বের বন্ধন আরও গভীর করা এবং আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি”।

সমাজের প্রতি ক্যাপ্টেন বিজয়কান্তের সেবার কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী

April 14th, 11:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ক্যাপ্টেন বিজয়কান্তের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন এবং সমাজের প্রতি তাঁর সেবার কথা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রীকে ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান

April 05th, 02:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ‘শ্রীলঙ্কা মিত্র বিভূষণ’ প্রদান করেন প্রেসিডেন্ট দিসানায়েক। কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী মোদী বলেন, ভারত ও শ্রীলঙ্কার মানুষের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক বন্ধনের প্রতীক হল এই পুরস্কার।

নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় কে পি শর্মা ওলি-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

July 15th, 11:39 am

কে পি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধন আরও মজবুত করতে এবং পারস্পরিক সুবিধার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাপ্রকাশ করেছেন তিনি।

অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতির বঙ্গানুবাদ

July 10th, 02:45 pm

প্রথমেই আমি উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য চ্যান্সেলর নেহ্যামারকে কৃতজ্ঞতা জানাই। আমার তৃতীয় মেয়াদের একেবারে শুরুতেই অস্ট্রিয়া আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার এই সফর নানান দিক থেকেই ঐতিহাসিক। ৪১ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই প্রথম অস্ট্রিয়া সফর। আরও একটি সমাপতন এই যে আমার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫-তম বছরে।

আবুধাবিতে 'আহলান' মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 13th, 11:19 pm

আপনারা আজ আবুধাবিতে ইতিহাস সৃষ্টি করেছেন। সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন প্রান্ত এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে আপনারা এসেছেন। কিন্তু প্রত্যেকের মধ্যে হৃদয়ের টান রয়েছে। এই ঐতিহাসিক স্টেডিয়ামের প্রতিটি হৃদস্পন্দন বলছে – ভারত ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবি হোক! প্রতিটি কণ্ঠ বলছে – ভারত ইউএই বন্ধুত্ব দীর্ঘজীবি হোক। আজ আমরা এখান থেকে সেইসব স্মৃতি সঙ্গে করে নিয়ে যাব, যা আমাদের সঙ্গে জীবনভর থেকে যাবে।

সংযুক্ত আরব আমীরশাহীতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় কর্মসূচি - “অহলান মোদী”

February 13th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমীরশাহীতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে “অহলান মোদী’ কর্মসূচিতে ভাষণ দিয়েছেন। সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় তাঁর সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করে। “অহলান মোদী”তে ৭টি আমীরশাহীর প্রত্যেকটি থেকে ভারতীয় সম্প্রদায়ের মানুষরা অংশগ্রহণ করেছিলেন। শ্রোতা-দর্শকদের মধ্যে সংযুক্ত আরব আমীরশাহীর নাগরিকরাও ছিলেন।