ভারত- জার্মানী যৌথ বিবৃতি

January 12th, 03:50 pm

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জার্মানীর চ্যান্সেলর মাননীয় ফ্রেডরিক মার্জ ১২-১৩ জানুয়ারী ২০২৬ ভারত সফর করেন। তাঁর সঙ্গে ছিলেন ২৩ জন শীর্ষ স্থানীয় জার্মান সিইও এবং শিল্পজগতের কুশীলবেরা।

জার্মানির চ্যান্সেলরের ১২ ও ১৩ জানুয়ারি ভারত সফরের সময় স্বাক্ষরিত চুক্তি, সমঝোতাপত্র এবং ঘোষণাসমূহ

January 12th, 03:47 pm

প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে যৌথ ইচ্ছাপত্র ঘোষণা

প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

January 12th, 03:04 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আমেদাবাদের সবরমতী আশ্রম পরিদর্শন করেছেন। তাঁরা সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছেন

January 12th, 02:42 pm

প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আহমেদাবাদে সবরমতী নদী তীরে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেছেন। উৎসবে প্রদর্শিত ঘুড়িগুলোতে অপারেশন সিঁদুর, ভগবান হনুমান, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এবং আরও অনেক বিষয় ফুটিয়ে তোলা হয়েছিল। চ্যান্সেলর মার্জ ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছিলেন, তখন প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন।

আহমেদাবাদে ভারত-জার্মানি সিইও ফোরাম-এর বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ

January 12th, 01:35 pm

ভারত-জার্মানি সিইও ফোরামের বৈঠকে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই বৈঠক এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন আমরা ভারত-জার্মানি সম্পর্কের প্ল্যাটিনাম জুবিলি এবং ভারত – জার্মানী কৌশলগত অংশীদারিত্বের রৌপ্য জয়ন্তী উদযাপন করছি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্ৎজ-এর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য

January 12th, 12:49 pm

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিনে চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ এক দারুণ সুযোগ। স্বামী বিবেকানন্দ ভারত এবং জার্মানির মধ্যে দর্শন, জ্ঞান ও আত্মার এক সেতুবন্ধ গড়ে তুলেছিলেন। আজ চ্যান্সেলর মার্ৎজ-এর এই সফর সেই সেতুকেই আরও শক্তিশালী করেছে, নতুন বিশ্বাস এবং নতুন সুযোগ তৈরি করেছে। চ্যান্সেলর হিসেবে এটি ওঁর শুধু প্রথম ভারত সফর নয়, এশিয়াতেও প্রথম সফর। এর থেকে এই বিষয়টি স্পষ্ট হয় যে, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উনি কতটা গুরুত্ব দেন। ওঁর ব্যক্তিগত উদ্যোগ ও অঙ্গীকারের জন্য আমি ধন্যবাদ জানাই। ভারত, জার্মানির সঙ্গে তার সৌহার্দ্য ও অংশীদারিত্বের সম্পর্ককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ। গুজরাটি ভাষায় আমরা বলি – ‘আবকারো মিঠো আপজে রে’ অর্থাৎ, ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে স্বাগত জানানো। এই ভাবনাকে পাথেয় করে আমরা চ্যান্সেলর মার্ৎজ-কে ভারতে আন্তরিক অভিনন্দন জানাই।

১২ জানুয়ারি আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর মার্জ-এর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

January 09th, 12:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১২ জানুয়ারি আহমেদাবাদে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ-এর সঙ্গে দেখা করবেন।

১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর প্রধানমন্ত্রীর

January 09th, 12:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাট সফর করবেন। তিনি আগামীকাল সন্ধ্যেবেলা সোমনাথ পৌঁছোবেন এবং রাত ৮টা নাগাদ ওংকার মন্ত্রপাঠে যোগ দেবেন। এরপর সোমনাথ মন্দিরে ড্রোন শো প্রত্যক্ষ করবেন।

জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

June 17th, 11:58 pm

কানাডার কানানাস্কিসে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ-এর সঙ্গে বৈঠক করেছেন। চলতি বছরের মে মাসে চ্যান্সেলর মার্জ দায়িত্ব গ্রহণের পর দুই নেতার এটিই প্রথম বৈঠক। নির্বাচনে জয়লাভ ও জার্মানির শাসনক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী চ্যান্সেলরকে অভিনন্দন জানান। আমেদাবাদে গত সপ্তাহে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জার্মান সরকারের সমবেদনা জ্ঞাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

"প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর "

May 20th, 06:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।

জার্মানীর চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফ্রেডরিক মার্জ'কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

May 06th, 09:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জার্মানীর চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফ্রেডরিক মার্জ’কে অভিনন্দন জানিয়েছেন। ভারত – জার্মানী অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ক্ষেত্রে তিনি কাজ করে যেতে আগ্রহী বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।