নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
May 18th, 08:21 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী আজ সকালে অসলো বিমানবন্দরে পৌঁছোলে বিশেষ সৌজন্য দেখিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী নিজে বিমানবন্দরে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর
May 15th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর
May 06th, 03:44 pm
আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বললেন এই সমঝোতা উন্নয়নমূলক অংশীদারিত্বে অভূতপূর্ব গতি আনবে
April 27th, 05:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই সমঝোতা উন্নয়নমূলক অংশীদারিত্বে অভূতপূর্ব গতি আনবে এবং তা অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার উপর আধারিত। এই চুক্তি কৃষক, তরুণ প্রজন্ম, মহিলা, ক্ষুদ্র-মাঝারি শিল্পক্ষেত্র, কারিগর, স্টার্টআপ, শিক্ষার্থী এবং উদ্ভাবক – সব পক্ষকেই উপকৃত করবে বলে তিনি মন্তব্য করেছেন। নিউজিল্যান্ডের পক্ষ থেকে এদেশে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের যে প্রতিশ্রুতি মিলেছে, তা দুদেশের ভবিষ্যতের পক্ষেই অত্যন্ত মঙ্গলজনক – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী।কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 20th, 01:05 pm
প্রথমবার ভারত সফরে আসা প্রেসিডেন্ট লি-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাঁর জীবন সেবা এবং কর্তব্যপরায়ণতার এক অনন্য উদাহরণ। প্রতিটি বাধাকেই অতিক্রম করে মানুষের সেবায় নিজেকে আরও বেশি করে নিয়োজিত করার শপথ নিয়েছেন তিনি। ভারতে এটাই তাঁর প্রথম সফর হলেও, এদেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমি উপলব্ধি করতে পেরেছি তাঁর সঙ্গে আমার প্রথম বৈঠক থেকেই।অস্ট্রিয়ার চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
April 16th, 11:55 am
পরিকাঠামো, উদ্ভাবন এবং স্থায়িত্বের ক্ষেত্রে ভারত ও অস্ট্রিয়া নির্ভরযোগ্য অংশীদার। দিল্লি মেট্রো হোক বা হিমালয়ের ১০,০০০ ফুট উচ্চতায় নির্মিত অটল টানেল সর্বত্রই অস্ট্রিয়ার টানেল নির্মাণের দক্ষতা এক শক্তিশালী ছাপ ফেলেছে।ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সফর : কার্যাবলির তালিকা
March 05th, 04:36 pm
পরিবেশগত সহযোগিতা নিয়ে ২০২০-র নভেম্বরে স্বাক্ষরিত চলতি সমঝোতাটির পুনর্নবীকরণ করা হয়েছে। বায়োএনার্জি এবং বর্জ্য থেকে প্রাপ্ত শক্তি, পাওয়ার স্টোরেজ এবং ফ্লেক্সিবল আরই সিস্টেম, গ্রিন হাইড্রোজেনের পাশাপাশি বায়ু, সৌর এবং ছোট জলবিদ্যুৎ সহ সুস্থায়িত্বে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য এই সমঝোতা।ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথভাবে সংবাদ মাধ্যমের উদ্দেশে ভাষণ
March 05th, 11:55 am
ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম ভারতে আসার জন্য আমি প্রেসিডেন্ট স্টুবকে আন্তরিকভাবে স্বাগত জানাই। রাষ্ট্রপতি স্টুব একজন বিশিষ্ট আন্তর্জাতিক নেতাই নন, তিনি শ্রদ্ধেয় চিন্তাশীল ব্যক্তিত্ব এবং লেখক হিসেবেও পরিচিত।“অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং শক্তিশালী করা” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণের মূল পাঠ
March 03rd, 11:30 am
গত সপ্তাহে বাজেট ওয়েবিনার সিরিজের প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এবং আমি জানতে পেরেছি যে সেটি অত্যন্ত সফল হয়েছে। বাজেট বাস্তবায়নের বিষয়ে প্রত্যেকেই খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণকে আমি স্বাগত জানাই। আজ এই সিরিজের দ্বিতীয় ওয়েবিনার অনুষ্ঠিত হচ্ছে। আমাকে জানানো হয়েছে যে, আজ হাজার হাজার মানুষ বিভিন্ন বিষয়ে অসংখ্য পরামর্শ দিতে চলেছেন। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাজেট নিয়ে এত বড় পরিসরে আলোচনা একটি অত্যন্ত সফল আয়োজন। আপনারা সবাই সময় বের করে এই ওয়েবনারে যোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাদের অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। এই ওয়েবিনারের মূল বিষয়বস্তু বা থিম হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিরন্তর শক্তিশালী করা। আজ যখন ভারত তার মজবুত অর্থনীতির কারণে গোটা বিশ্বের আশার আলো হয়ে উঠেছে, যখন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল নতুন রূপ নিচ্ছে, তখন অর্থনীতির দ্রুত অগ্রগতি ‘বিকশিত ভারত’-এর এক বিশাল ভিত্তি। আমাদের দিকনির্দেশ স্পষ্ট, আমাদের সংকল্পও স্পষ্ট— আরও গড়ুন, আরও উৎপাদন করুন, আরও সংযোগ তৈরি করুন; আর এখন প্রয়োজন আরও বেশি রপ্তানি করা। আজকের এই মন্থন থেকে যে পরামর্শগুলো উঠে আসবে, সেগুলো নিশ্চিতভাবেই একটি বড় ভূমিকা পালন করবে।“সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
March 03rd, 11:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ “সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনার সিরিজের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন। গত সপ্তাহের পর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম ওয়েবিনার চমৎকার সাফল্য পেয়েছে, সেখান থেকে বাজেটের বিভিন্ন সংস্থান রূপায়ণের বিষয়ে বহু গঠনমূলক পরামর্শ পাওয়া গেছে।PM Modi addresses an enthusiastic public rally in Madurai, Tamil Nadu
March 01st, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Madurai, beginning his speech with deep reverence for Tamil Nadu’s spiritual heritage. He said he had just visited Tirupparankundram and received the darshan of Bhagwan Murugan, describing it as a truly pine experience. He said he prayed for the prosperity of Tamil Nadu and the entire nation.নিউজ ১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 27th, 08:30 pm
নেটওয়ার্ক ১৮-এর সকল সাংবাদিক, এই আয়োজনের তত্ত্বাবধানকারী সকল সহকর্মী, এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেটওয়ার্ক১৮ রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে ভাষণ দেন
February 27th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাইজিং ইন্ডিয়া শীর্ষ সম্মেলনে ভাষণ দেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ভিতরে শক্তি। তিনি গত ১১ বছরে ভারতের উন্নয়ন যাত্রা তুলে ধরেন। প্রধানমন্ত্রী জাতীয় সম্ভাবনা পুনরুদ্ধার, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতের রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 26th, 03:30 pm
নয় বছর আগে, আমি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফর করার সৌভাগ্য অর্জন করেছিলাম। আবারও, ইজরায়েলের ঐতিহাসিক ভূমিতে পা রাখার সুযোগ আমার জন্য একটি গর্বিত এবং গভীর আবেগঘন মুহূর্ত।নেসেটে প্রধানমন্ত্রীর ভাষণ
February 25th, 08:20 pm
এই পবিত্র সদনে উপস্থিত হয়ে আমি নিজেকে ভাগ্যবান ও সম্মানিত বোধ করছি। ভারতের প্রধাবমন্ত্রী হিসেবে এবং প্রাচীন এক সভ্যতার প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থিত হয়েছি, অন্য এক প্রাচীন সভ্যাতার প্রতিনিধিদের সামনে বক্তব্য রাখার জন্য। আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি ভ্রাতৃত্ব, সম্মান এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি।ইজরায়েলের সংসদ নেসেটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
February 25th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে আজ নেসেটের বিশেষ অধিবেশনে ভাষণ দিলেন। তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজলায়েলের সংসদে ভাষণ দিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হল রিপাবলিক অফ এস্তোনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে
February 18th, 06:39 pm
নতুন দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটের অবসরে ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন রিপাবলিক অফ এস্তোনিয়ার রাষ্ট্রপতি শ্রী অ্যালার কারিস-এর সঙ্গে।ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
February 17th, 04:00 pm
মুম্বইতে আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রঁকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর, তিনি আমাকে এআই অ্যাকশন সামিটের জন্য ফ্রান্সে আমন্ত্রণ জানিয়েছিলেন।ইটি নাউ গ্লোবাল বিজনেস সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 13th, 08:30 pm
এই গ্লোবাল বিজনেস সামিটে ( আন্তর্জাতিক বানিজ্য শীর্ষ সম্মেলনে) আপনাদের সকলকে স্বাগত; আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে একটি বাধাবিঘ্নময় দশক, একটি পরিবর্তনের শতাব্দী এই মূলভাবনা নিয়ে আলোচনা করতে এসেছি। বিনীতজির বক্তৃতা শোনার পর, আমার মনে হয় আমার কাজ অনেক সহজ হয়ে গেছে। তবে আমি একটি ছোট অনুরোধ করতে চাই - যেহেতু আপনারা এত কিছু জানেন, তাই এটি মাঝে মাঝে ইটি(ইকোনোমিক টাইমস)-তেও প্রতিফলিত হওয়া উচিত।