ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 18th, 11:41 pm
এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
June 18th, 09:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
June 07th, 01:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে তীব্র গরম থেকে বাঁচতে কিছু পরামর্শ দিলেন, নাগরিকদের পর্যাপ্ত জল পানের পরামর্শ দিলেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্যাংটকে আয়োজিত সমারোহের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 28th, 10:25 am
সিকিমের রাজ্যপাল শ্রী ওম মাথুর জি, সকলের প্রিয় উদ্যমী যুবক এবং আমার বন্ধু শ্রী প্রেম সিং তামাং জি, সংসদে আমার সহকর্মী শ্রী দোরজি শেরিং লেপচা জি, ডঃ ইন্দ্র হং সুব্বা জি, শ্রী দিল্লি রাম থাপা জি এবং আমার প্রিয় সিকিমের ভাই ও বোনেরা।সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গ্যাংটকে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 10:15 am
পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধানমন্ত্রী এরাজ্যের সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা বলেন। অর্কিড বাগান ভ্রমণের বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রাণবন্ত রঙ এবং উচ্ছ্বাসে তিনি বিমোহিত। এই রাজ্যের প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে সিকিমের অর্কিড বাগানকে পূর্বের স্বর্গ বলে বর্ণনা করে অতুলনীয় সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিক আনন্দ লাভের কথা বলেন প্রধানমন্ত্রী।সিকিমের গ্যাংটকে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 09:46 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিমের গ্যাংটকে এক সুন্দর সকালে তরুণদের সঙ্গে আনন্দদায়ক ফুটবল সেশনে যোগদান করেন।“মা, মাটি, মানুষ”-এর নামে মিথ্যা বলে ক্ষমতায় এসেছে তৃণমূল: পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে প্রধানমন্ত্রী মোদী
April 11th, 11:40 am
প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন। তাঁর ভাষণে তিনি নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি, মহিলা পুলিশ নিয়োগ বৃদ্ধি এবং আর্থিক সহায়তা উদ্যোগের মতো পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, বিজেপি যদিও 'সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাসী, তবুও এটি নিশ্চিত করবে যাতে পশ্চিমবঙ্গে প্রতিটি অন্যায়ের 'হিসাব' পূরণ করা হয়।পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, জঙ্গিপুর ও দক্ষিণ দিনাজপুরে বিশাল জনসভা
April 11th, 11:30 am
পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়তে থাকা জনজোয়ারকে কাজে লাগিয়ে, প্রধানমন্ত্রী মোদী পূর্ব বর্ধমানে এক বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানে তিনি একটি ‘ভয়মুক্ত ও বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপির রূপরেখা তুলে ধরার পাশাপাশি, দুর্নীতি, অরাজকতা এবং তোষণ রাজনীতির ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন।প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে পশ্চিম এশিয়ার সংকট মোকাবিলায় ১৪০ কোটি ভারতীয়র ঐক্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন
March 29th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে কথা বলেছেন এবং এই সংকট কাটিয়ে ওঠার জন্য ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের গুজবে কান না দেওয়ার এবং শুধুমাত্র সরকারের দেওয়া তথ্যের ওপর আস্থা রাখার আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী জ্ঞান ভারতম সমীক্ষা, খেলাধুলা ও ফিটনেস, জল সংরক্ষণ, মাছ চাষ এবং সৌর শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।‘স্থানীয়দের জন্য কণ্ঠস্বর’ – মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী স্বদেশী গর্বের সাথে উৎসব উদযাপন করার আহ্বান জানিয়েছেন
August 31st, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা, সৌর শক্তি, ‘অপারেশন পোলো’ এবং ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তারে মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও তুলে ধরেন। প্রধানমন্ত্রী নাগরিকদের উৎসবের মরশুমে ভারতে তৈরি পণ্য কেনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেন।ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 08th, 08:30 pm
রিও এবং ব্রাসিলিয়ায় উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আমার বন্ধু, প্রেসিডেন্ট লুলাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার সহৃদয়তা এবং আমাজনের সৌন্দর্য সত্যিই আমাদের মন ছুঁয়ে গেছে।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন
March 16th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।কুয়েতে আমিরের আমন্ত্রণে 'সম্মানিত অতিথি' হিসেবে আরব উপসাগরীয় কাপে যোগদান প্রধানমন্ত্রীর
December 21st, 10:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-র আমন্ত্রণে ২৬তম আরব উপসাগরীয় কাপে 'সম্মানিত অতিথি' হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কুয়েতের রাজপুত্র এবং প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কুয়েতের নেতৃবৃন্দের সঙ্গে একান্ত আলাপচারিতায়ও মিলিত হন।প্রথম বোড়োল্যান্ড মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 15th, 06:32 pm
আজ পবিত্র কার্ত্তিক পূর্ণিমা ও দেব দীপাবলি। এই উপলক্ষে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ গুরু নানক দেবজির ৫৫৫তম প্রকাশ পর্ব। আমি বিশ্বের আমাদের শিখ ভাই ও বোন সহ সমগ্র দেশবাসীকে এই উপলক্ষে অভিনন্দন জানাই। এছাড়াও, আজ সারা দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপিত হচ্ছে। আজ সকালেই আমি বিহারের জামুই-এ ভগবান বিরসা মুন্ডার সার্ধ জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আর এখন এই সন্ধ্যায়, আমরা প্রথম বোড়ো মহোৎসব উদ্বোধন করছি। আসাম সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বোড়ো সম্প্রদায়ের জনসাধারণ এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। আমি উপস্থিত বোড়ো ভাই-বোনেদের আমার উষ্ণ অভিনন্দন জানাই। আপনারা শান্তি, সংস্কৃতি এবং সমৃদ্ধির এক নতুন যুগ উদযাপনের জন্য এখানে সমবেত হয়েছেন।