ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:12 pm
ফ্রান্সের এভিয়াঁ-তে জি ৭ শিখর সম্মেলনের ফাঁকে “কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দ্রুত এবং দক্ষ প্রবর্তন” সংক্রান্ত এক আলোচনা সভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
June 16th, 10:07 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়া’তে জি-৭ শিখর সম্মেলনে “আন্তর্জাতিক ঐকমত্য পুণঃপ্রতিষ্ঠায় নতুন অংশীদারিত্বের গঠন” শীর্ষক অধিবেশনে ভাষণ দিলেন।কৃষকদের কল্যাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা নির্মাণ এবং কৃষি ক্ষেত্রের সার্বিক বিকাশে সরকারের দায়বদ্ধতার কথা আবার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
June 11th, 04:19 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আবারও জোর দিয়ে বলেছেন যে, আমাদের কৃষক ভাই ও বোনেরা দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তাঁদের জীবনযাপন সহজ করে তুলতে সরকার চেষ্টার ত্রুটি রাখছে না। পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো প্রকল্প কৃষকদের আয়ে সুস্থিতি নিয়ে আসার পাশাপাশি কৃষি ক্ষেত্রকে উন্নত করে তুলছে। পিএম কুসুম – এর মতো প্রকল্প তাঁদের কাছে সৌর বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়ে ব্যয় সাশ্রয়ে সহায়ক হয়ে উঠেছে।এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে ইতালিতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী
May 20th, 12:30 am
প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে ইতালির রোমে এসে পৌঁছেছেন। তিনি ইতালির প্রেসিডেন্ট মহামান্য সার্জিও মাত্তারেল্লার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে আলোচনা করবেন, যেখানে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) নিয়ে আলোচনা হবে।নরওয়ে-ভারত ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 18th, 11:49 pm
আজ এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অংশগ্রহণকারীদের কয়েকজনের কথা শোনার সুযোগ পেয়েছি। আমাদের অংশীদারিত্ব যে অত্যন্ত মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে, তাঁদের বক্তব্য থেকে সেই আস্থা আমি পেয়েছি।ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
May 18th, 08:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসলোয় ভারত-নরওয়ে ব্যবসা ও গবেষণা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে নরওয়ের যুবরাজ হাকন এবং সেদেশের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরও যোগ দেন। ৫০টিরও বেশি সংস্থার সিইও এবং নরওয়ে ও ভারতের ব্যবসা ও গবেষণা ক্ষেত্রের আড়াইশোরও বেশি প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। ভারত-ইউরোপীয় ইউনিয়নমুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর হওয়ার পর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতায় যে গতির সঞ্চার হয়েছে, তা এই সম্মেলনে প্রতিফলিত হয়।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা [২০২৬-২০৩০]
May 17th, 03:15 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন, ১৬ মে ২০২৬ তারিখে হেগে- তে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে, সুনির্দিষ্ট ও সময়সীমা-বদ্ধ উদ্যোগ এবং যৌথ কর্মপরিকল্পনা অনুসরণের মাধ্যমে ভারত-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে, ভারত ও নেদারল্যান্ডস আগামী ৫ বছরের (২০২৬-২০৩০) জন্য 'ভারত-নেদারল্যান্ডস কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা গ্রহণ করেছে।প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা
May 17th, 02:35 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হেগ-এ অবস্থিত ডাচ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (ক্যাটশুইস)-এ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মহামান্য রব জেটেন-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেন।সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীর সফর
May 15th, 03:59 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে রাষ্ট্রীয় সফর করেছেন। বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে অভ্যর্থনা জানান এবং আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন।ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত-কোরিয়া সাধারণতন্ত্রের যৌথ বিবৃতি
April 20th, 10:55 pm
ভারত এবং কোরিয়া সাধারণতন্ত্রকে এখানে “দুটি পক্ষ” বলে উল্লেখ করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, সমুদ্র পরিসর এবং সুমেরু অঞ্চল সংক্রান্ত বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এই দুই পক্ষ।ফলাফলের তালিকা : অস্ট্রিয়ার ফেডারেল চ্যান্সেলর ডঃ ক্রিস্টিয়ান স্টোকারের ভারত সফর
April 16th, 03:01 pm
দু’দেশের মধ্যে যে যে সমঝোতা পত্র / চুক্তি/ আগ্রহ পত্র স্বাক্ষরিত হয়েছে, সেগুলি নিম্নরূপ :পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে পরিস্থিতি ও প্রশমনমূলক ব্যবস্থা পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন
March 22nd, 09:06 pm
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি এবং চলমান ও প্রস্তাবিত প্রশমনমূলক পদক্ষেপসমূহ পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন।ভারত-কানাডা নেতাদের যৌথ বিবৃতি
March 02nd, 05:05 pm
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২৭ ফেব্রুয়ারি - ২ মার্চ, ২০২৬ পর্যন্ত ভারত সফর করলেন। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রধানমন্ত্রী কার্নির প্রথম ভারত সফর এবং ২০১৮ সালের পর এটি কানাডার কোনও প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে ছিলেন একটি উচ্চ-স্তরের প্রতিনিধিদল, যার মধ্যে ছিলেন উচ্চ পদস্থ মন্ত্রী, প্রাদেশিক নেতা এবং শীর্ষস্থানীয় সিইওরা।কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকা
March 02nd, 05:04 pm
কানাডার প্রধানমন্ত্রীর ভারত সফর : ফলাফলের তালিকাপ্রধানমন্ত্রীর ইজরায়েল সফর : ফলাফলের তালিকা
February 26th, 07:41 pm
ভূ-প্রাকৃতিক অনুসন্ধান ক্ষেত্রে যৌথ সহযোগিতা নিয়ে সমঝোতা পত্রসেবা সংকল্প প্রস্তাব
February 24th, 04:53 pm
এই মন্ত্রিসভার বৈঠক এবং এই নতুন ভবনটি নতুন ভারত পুনর্নির্মাণে এক প্রত্যক্ষ প্রকাশ। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই ভবিষ্যত’কে স্বাগত জানাচ্ছি, যার ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে শতাধিক বছরের প্রয়াসে। স্বাধীনতার পর, বেশ কয়েক দশক সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকার পরিচালিত হ’ত। আমরা এমন এক ভারতের স্বপ্ন দেখি, যা দেশজ চিন্তায় সমৃদ্ধ। এর গঠন আধুনিক এবং সক্ষমতা সীমাহীন। আজ সেবা তীর্থ সেই দিশাদর্শের প্রকাশ, যা গণতন্ত্রের জননী হিসেবে ভারতের গর্বের প্রসার ঘটাবে।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর
February 08th, 11:05 am
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি