প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 19th, 06:42 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৯ মে ২০২৬ অসলোতে অনুষ্ঠিত তৃতীয় ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মহামান্য মি. পেটেরি অর্পোর সঙ্গে বৈঠক করেন।

ভারত-নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি

May 19th, 04:25 pm

গণতন্ত্র, আইনের শাসন এবং বহুপাক্ষিকতার প্রশ্নে অভিন্ন অঙ্গীকার আমাদেরকে স্বাভাবিক অংশীদার করে তোলে। আর প্রযুক্তি ও সুস্থায়ী উন্নয়নে আমাদের অগ্রাধিকারগুলি একই হওয়ায়, আমাদের সম্পর্ক সম্ভাবনায় পরিপূর্ণ হয়ে ওঠে। একারণেই, আট বছর আগে, নর্ডিক দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে প্রাণবন্ত করতে এবং সেই সম্পর্ককে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে, আমরা এই ব্যবস্থাপনাটি গড়ে তুলেছি।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের জামনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। গুজরাতের অসাধারণ উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে তিনি বলেন, এই রাজ্যটি কেবল লবণ উৎপাদনের জন্য পরিচিত একটি স্থান থেকে রূপান্তরিত হয়ে এখন সেমিকন্ডাক্টর, মেট্রো কোচ, রেল ইঞ্জিন, নবায়নযোগ্য শক্তি এবং উদীয়মান বিমান নির্মাণ শিল্পের একটি কেন্দ্রে পরিণত হয়েছে। রাজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি ও অগ্রগতির জন্য তিনি গুজরাতের জনগণ এবং বিজেপি কর্মীদের কৃতিত্ব দেন।

May 15th, 07:56 am

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ থেকে ২০ মে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি—এই পাঁচটি দেশ সফর করবেন। এই সফরের সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করবেন। তাঁর এই সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে সুইডেনে ‘ইউরোপিয়ান রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রি’-তে এবং অসলোতে তৃতীয় ‘ভারত-নর্ডিক শীর্ষ সম্মেলন’-এ অংশগ্রহণ।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর (মে ১৫-২০ ২০২৬)

May 11th, 09:00 pm

প্রধানমন্ত্রী মোদী ২০২৬ সালের ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। এই সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে আলোচনা করবেন। সুইডেনে তিনি প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি নরওয়েতে রাজা হ্যারাল্ড পঞ্চম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। পরবর্তীতে, তিনি ইতালি সফর করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:47 pm

আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।

এনএক্সটি শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখলেন শ্রী নরেন্দ্র মোদী

March 12th, 08:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইটিভি নেটওয়ার্কের এনএক্সটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে আজ ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তির উল্লেখ করে বলেন, ১৯৩০ সালে এই অভিযান যেমন স্বাধীনতার লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করেছিল, সেইরকমই বর্তমানের ‘বিকশিত ভারত’ মিশন ১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐতিহাসিক ডান্ডি অভিযানের প্রায় ১০০ বছর পরে ভারতবাসী বিকশিত ভারতের লক্ষ্যে এক নতুন যাত্রায় সামিল হয়েছেন।

Prime Minister attends Raisina Dialogue 2026

March 05th, 08:31 pm

PM Modi today attended the Raisina Dialogue 2026 in New Delhi. In a post on X, the PM said he listened to the insightful address by Finland President Alexander Stubb, in which he covered a wide range of subjects.

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সফর, ভারত-ফিনল্যান্ড যৌথ বিবৃতি

March 05th, 08:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় ডঃ আলেকজান্ডার স্টুব ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত ভারত সফরে রয়েছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। এখন তিনি দিল্লি ও মুম্বই সফর করছেন। তাঁর সঙ্গে রয়েছেন ফিনল্যান্ডের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী শ্রীমতী সারি মুলতালা সহ এক উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদল ও বাণিজ্য জগতের নেতৃবৃন্দ। ৫ মার্চ নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট স্টুব।

ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সফর : কার্যাবলির তালিকা

March 05th, 04:36 pm

পরিবেশগত সহযোগিতা নিয়ে ২০২০-র নভেম্বরে স্বাক্ষরিত চলতি সমঝোতাটির পুনর্নবীকরণ করা হয়েছে। বায়োএনার্জি এবং বর্জ্য থেকে প্রাপ্ত শক্তি, পাওয়ার স্টোরেজ এবং ফ্লেক্সিবল আরই সিস্টেম, গ্রিন হাইড্রোজেনের পাশাপাশি বায়ু, সৌর এবং ছোট জলবিদ্যুৎ সহ সুস্থায়িত্বে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রগুলিতে সহযোগিতার জন্য এই সমঝোতা।

ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথভাবে সংবাদ মাধ্যমের উদ্দেশে ভাষণ

March 05th, 11:55 am

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে এই প্রথম ভারতে আসার জন্য আমি প্রেসিডেন্ট স্টুবকে আন্তরিকভাবে স্বাগত জানাই। রাষ্ট্রপতি স্টুব একজন বিশিষ্ট আন্তর্জাতিক নেতাই নন, তিনি শ্রদ্ধেয় চিন্তাশীল ব্যক্তিত্ব এবং লেখক হিসেবেও পরিচিত।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

March 04th, 12:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় সফরে আসা ফিনল্যান্ড প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে ভারতে স্বাগত জানিয়েছেন।

এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর

February 18th, 05:10 pm

এআই ইমপ্যাক্ট সামিটের ফাঁকে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাননীয় পেটেরি ওরপো। দুই নেতা ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানান। ভারত-ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

February 18th, 02:04 pm

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী পেট্টেরি অরপো আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। দুই দেশ পারস্পরিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে অর্থনৈতিক সংযোগ বৃদ্ধিতে আগ্রহী। ৬জি, উদ্ভাবন, পরিবেশ-বান্ধব জ্বালানি, জৈব-জ্বালানি, বৃত্তীয় অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যক্তিগত সহায়তার জন্য ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা ফিনল্যান্ডের রাষ্ট্রপতির

August 27th, 08:32 pm

প্রেসিডেন্ট স্টাব ইউক্রেনে সংঘর্ষ নিরসন প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সম্পর্কে তাঁর মূল্যায়ন প্রধানমন্ত্রী শ্রী মোদীকে জানান।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মাননীয় শ্রী আলেক্সান্ডার স্টুব-এর

April 16th, 05:45 pm

ফিনল্যান্ড প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাননীয় শ্রী আলেক্সান্ডার স্টুব আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। ডিজিটাল প্রযুক্তি, সুস্থায়িত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। কোয়ান্টাম, ৫জি-৬জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সুরক্ষা সহ পারস্পরিক অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার কথা ব্যক্ত করেন তাঁরা।

দ্বিতীয় ভারত-নর্ডিক শিখর সম্মেলন

May 04th, 07:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী মিস ক্যাট্রিন জাকোবসডোত্তির, নরওয়ের প্রধানমন্ত্রী মিঃ জোনাস গার স্টোর, সুইডেনের প্রধানমন্ত্রী মিস ম্যাগডালেনা অ্যান্ডারসন এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা মেরিন-এর সঙ্গে ভারত-নর্ডিক দ্বিতীয় শিখর সম্মেলনে অংশগ্রহণ করেছেন। প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলনের পর ভারত-নর্ডিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবারের সম্মেলনে করা হয়েছে। স্টকহোমে ২০১৮ সালে প্রথম ভারত-নর্ডিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কোভিড পরবর্তী সময়ে অর্থনেতিক পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন, স্থিতিশীল উন্নয়ন, উদ্ভাবন, ডিজিটালাইজেশন এবং পরিবেশ বান্ধব ও স্বচ্ছ উন্নয়নের বিষয়ে বহুস্তরীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী

May 04th, 04:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় ভারত - নর্ডিক শিখর সম্মেলনের ফাঁকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিসেস সান্না মারিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুই প্রধানমন্ত্রী এই প্রথম মুখোমুখী সাক্ষাৎ করলেন।

ভারত-ফিনল্যান্ড ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী স্বাগত ভাষণ

March 16th, 05:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা ম্যারিনোর মধ্যে আজ ভার্চ্যুয়ালি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ের তাঁরা পর্যালোচনা করেছেন।

ভারত-ফিনল্যান্ড ভার্চ্যুয়াল শীর্ষ বৈঠক

March 16th, 05:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিস সানা ম্যারিনোর মধ্যে আজ ভার্চ্যুয়ালি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ের তাঁরা পর্যালোচনা করেছেন।