প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা

June 25th, 10:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা সাক্ষাৎ করেছেন। রাণী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের অর্থনৈতিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর বিশেষ দূত— স্পেশাল অ্যাডভোকেট। প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিট্যাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারতে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে যার ফলে আর্থিক পরিষেবার সুযোগ আরও সহজ হয়েছে, মানুষ আরও বেশী এই পরিষেবা ব্যবহার করতে পারছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।“ বিশ্বের অন্যান্য অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ।

প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 11:41 pm

এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।

প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

June 18th, 09:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।

প্যারিসে ভিভা টেক ২০১৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 06:15 pm

ভিভা টেকের দশম পর্বে প্যারিসে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এটি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি অনুষ্ঠান। রাষ্ট্রপতি ম্যাক্রোঁ সহ ভিভা টেকের সফল আয়োজকদের আমি অভিনন্দন জানাচ্ছি।

ভিভাটেক ২০২৬-এ অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

June 18th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট-আপ বিষয়ক অনুষ্ঠান 'ভিভাটেক ২০২৬' -এ অংশগ্রহণ করেন।

১১ বছর পূর্তিতে 'জন সুরক্ষা যোজনা'-র প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

May 09th, 06:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এনডিএ সরকার কর্তৃক ১১ বছর আগে চালু করা প্রধান সামাজিক সুরক্ষা এবং পেনশন প্রকল্পগুলোর প্রভাব তুলে ধরেন। তিনি বলেন যে, এই উদ্যোগগুলো ভারতের জনগণের জন্য মর্যাদা, নিরাপত্তা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।

টিএমসি উত্তরবঙ্গ-বিরোধী, আদিবাসী-বিরোধী, চা-বাগান-বিরোধী, নারী-বিরোধী ও যুব-বিরোধী: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদী

April 12th, 01:15 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।

প্রধানমন্ত্রী মোদীর উদ্দীপনাপূর্ণ ভাষণ শিলিগুড়ির জনতাকে উজ্জীবিত করেছে

April 12th, 01:00 pm

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।

“অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা এবং শক্তিশালী করা” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর ভাষণের মূল পাঠ

March 03rd, 11:30 am

গত সপ্তাহে বাজেট ওয়েবিনার সিরিজের প্রথম অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল এবং আমি জানতে পেরেছি যে সেটি অত্যন্ত সফল হয়েছে। বাজেট বাস্তবায়নের বিষয়ে প্রত্যেকেই খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। আপনাদের এই সক্রিয় অংশগ্রহণকে আমি স্বাগত জানাই। আজ এই সিরিজের দ্বিতীয় ওয়েবিনার অনুষ্ঠিত হচ্ছে। আমাকে জানানো হয়েছে যে, আজ হাজার হাজার মানুষ বিভিন্ন বিষয়ে অসংখ্য পরামর্শ দিতে চলেছেন। সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাজেট নিয়ে এত বড় পরিসরে আলোচনা একটি অত্যন্ত সফল আয়োজন। আপনারা সবাই সময় বের করে এই ওয়েবনারে যোগ দিয়েছেন, সেজন্য আমি আপনাদের অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। এই ওয়েবিনারের মূল বিষয়বস্তু বা থিম হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিরন্তর শক্তিশালী করা। আজ যখন ভারত তার মজবুত অর্থনীতির কারণে গোটা বিশ্বের আশার আলো হয়ে উঠেছে, যখন আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল নতুন রূপ নিচ্ছে, তখন অর্থনীতির দ্রুত অগ্রগতি ‘বিকশিত ভারত’-এর এক বিশাল ভিত্তি। আমাদের দিকনির্দেশ স্পষ্ট, আমাদের সংকল্পও স্পষ্ট— আরও গড়ুন, আরও উৎপাদন করুন, আরও সংযোগ তৈরি করুন; আর এখন প্রয়োজন আরও বেশি রপ্তানি করা। আজকের এই মন্থন থেকে যে পরামর্শগুলো উঠে আসবে, সেগুলো নিশ্চিতভাবেই একটি বড় ভূমিকা পালন করবে।

“সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

March 03rd, 11:15 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ “সুস্থিত ও শক্তিশালী অর্থনৈতিক বিকাশ” শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনার সিরিজের দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন। গত সপ্তাহের পর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রথম ওয়েবিনার চমৎকার সাফল্য পেয়েছে, সেখান থেকে বাজেটের বিভিন্ন সংস্থান রূপায়ণের বিষয়ে বহু গঠনমূলক পরামর্শ পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী ২৭শে ফেব্রুয়ারি "বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থায়ন" শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন

February 26th, 08:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৭শে ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারতের জন্য প্রযুক্তি, সংস্কার এবং অর্থায়ন শীর্ষক বাজেট-পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ওয়েবিনারে সরকারি মূলধন বিনিয়োগ, পরিকাঠামো, ব্যাংকিং খাতের সংস্কার, আর্থিক ক্ষেত্রের স্থাপত্য, পুঁজিবাজারের গভীরতা এবং কর সংস্কারের মাধ্যমে জীবনযাত্রার সারল্য সম্পর্কে আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি কেরালা সফর করবেন

January 22nd, 02:23 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ জানুয়ারি ২০২৬-এ কেরালা সফর করবেন। সকাল ১০-৪৫ নাগাদ প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং সূচনা করবেন। এই উপলক্ষে সমাবেশে ভাষণও দেবেন তিনি।

Cabinet approves equity support to Small Industries Development Bank of India

January 21st, 12:17 pm

The Union Cabinet, chaired by PM Modi, has approved equity support of Rs. 5,000 crore to the Small Industries Development Bank of India (SIDBI). This will be infused into SIDBI by the Department of Financial Services (DFS) in three tranches, with the number of MSMEs to be provided financial assistance expected to reach 102 lakh by the end of FY 2028. This will result in an estimated employment generation of 1.12 crore.

কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 11th, 02:45 pm

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন

January 11th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।

প্রধানমন্ত্রী “আইনি সহায়তা প্রদান ব্যবস্থার শক্তিশালীকরণ” বিষয়ক ৮ নভেম্বর জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন

November 06th, 02:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮ নভেম্বর ২০২৫-এ বিকেল ৫টা নাগাদ সর্বোচ্চ ন্যায়ালয়ে “আইনি সহায়তা প্রদান ব্যবস্থার শক্তিশালীকরণ” বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ন্যাশানাল লিগাল সার্ভিসেস অথরিটি (এনএএলএসএ) দ্বারা প্রস্তুত কমিউনিটি মিডিয়েশন ট্রেনিং মডিউলের সূচনা করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে ভাষণও দেবেন।

ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 03rd, 11:00 am

দেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং, ভারত সরকারের মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা শ্রী অজয় কুমার সুদ, উপস্থিত নোবেল জয়ী স্যর অ্যান্ড্রে জেইম, দেশ-বিদেশের বিজ্ঞানী, উদ্ভাবক, শিক্ষা জগতের প্রতিনিধি এবং সমবেত সুধীবৃন্দ!

ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

November 03rd, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্‌ - এ ইমার্জিং সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ – এ ভাষণ দিলেন। এই সম্মেলনে সমবেত দেশ-বিদেশের বিজ্ঞানী, শিক্ষা জগতের প্রতিনিধি, উদ্ভাবক এবং অভ্যাগতদের স্বাগত জানান তিনি। আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ – এ ভারতের অনবদ্য জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রথম দেশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হ’ল। দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি। তাঁদের সাফল্য দেশের যুব প্রজন্মের কাছে প্রেরণার উৎস বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।

মুম্বাইতে মেরিটাইম লিডার্স সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 29th, 04:09 pm

মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোওয়াল, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী কীর্তিবর্ধন সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, শ্রী অজিত পাওয়ার, জাহাজ চলাচল এবং অন্য শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ ভাষণ দিয়েছেন

October 29th, 04:08 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুম্বাইতে আজ ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ সামুদ্রিক নেতাদের সম্মেলনে ভাষণ দিলেন এবং আন্তর্জাতিক সামুদ্রিক মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের ফোরামে অধ্যক্ষতা করলেন। এই উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানকারী সকলকে স্বাগত জানান। তিনি বলেন যে, এই অনুষ্ঠানের শুরু হয়েছিল ২০১৬-য় মুম্বাইতে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সেই সম্মেলন এখন রূপান্তরিত হয়েছে আন্তর্জাতিক শিখর সম্মেলনে। ৮৫টির বেশি দেশের যোগদানে একটি শক্তিশালী বার্তা পৌঁছোচ্ছে। বড় বড় জাহাজ শিল্প, স্টার্টআপ, নীতি প্রণেতা এবং উদ্ভাবক সিইও-দের উপস্থিতির উল্লেখ করেন তিনি। তিনি এও স্বীকার করেন যে, ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলির প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গী সম্মেলনের গুরুত্ব উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করেছে। সম্মেলনে জাহাজ ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক প্রকল্পের সূচনার উল্লেখ করে শ্রী মোদী বলেন, কয়েক লক্ষ কোটি টাকার সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে জাহাজ ক্ষেত্রে। প্রধানমন্ত্রী বলেন, এর থেকে বোঝা যায় ভারতের সামুদ্রিক সক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থার বিষয়টি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।