সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 29th, 10:15 am
কাল রাষ্ট্রপতিজির অভিভাষণে ১৪০ কোটি দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে, ১৪০ কোটি দেশবাসীর ক্ষমতা এবং ১৪০ কোটি দেশবাসীর ─ আরও ব্যপক অর্থে যুব সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার যথাযথ ভাবনা প্রকাশিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিজি সংসদে সকলের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা প্রত্যেক সাংসদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। অধিবেশনের শুরুতে এবং ২০২৬ সালের প্রারম্ভে শ্রদ্ধেয়া রাষ্ট্রপতিজি সাংসদদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা আসলে খুব সহজ সরলভাবে দেশের প্রত্যেক মানুষের ভাবনার প্রতিফলন ঘটেছে। মানননীয় সাংসদরা তাঁর ভাষণের গুরুত্ব উপলব্ধি করবেন এবং এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এই বাজেট অধিবেশন এমন এক সময় হচ্ছে, যখন একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময় আমরা অতিক্রম করেছি। আবার ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ২৫ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তার সূচনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলাজি হলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে নবমবার সংসদে বাজেট উপস্থাপন করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে এ এক গৌরবের মুহুর্ত।২০২৬-এর বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য
January 29th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবন চত্ত্বরে ২০২৬-এর বাজেট অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমের উদ্দেশে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ ১৪০ কোটি নাগরিকের আত্মবিশ্বাসের প্রকাশ, তাঁদের কঠোর পরিশ্রমের হিসাব-নিকাশ এবং যুব সমাজের প্রত্যাশার নিখুঁত প্রতিফলন। তিনি তুলে ধরেন যে, রাষ্ট্রপতি সংসদের সকল সদস্যের সামনে ২০২৬ এবং অধিবেশন শুরুর সময় একাধিক দিক নির্দেশমূলক বিষয় রেখেছেন। শ্রী মোদী জানান, রাষ্ট্রপতি সহজ ভাষায় যে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, তা নিশ্চয়ই সকল সাংসদ গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে। তিনি জোর দিয়ে বলেন যে, এটা বাজেট অধিবেশন, একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের পূর্তি এবং দ্বিতীয় ২৫ বছরের শুরু। তিনি বলেন, আগামী ২৫ বছরে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা জরুরি এবং এই বাজেট এই শতাব্দীর দ্বিতীয় চতুরাংশের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী, যিনি টানা নয়বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে যা এক গর্বের মুহূর্ত।প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষন অভিযানের (পিএম-আশা) প্রকল্পসমূহ চালিয়ে যাওয়ার অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
September 18th, 03:16 pm
নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরো হিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের লাভজনক মূল্য প্রদান এবং ক্রেতা সাধারণের জন্য অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যের অস্থিরতা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষন অভিযান (পিএম-আশা) কর্মসূচিসমূহ অব্যাহত রাখার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।নীতি আয়োগের ৬ষ্ঠ গভর্নিং কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ
February 20th, 10:31 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীতি আয়োগের ষষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে উদ্বোধনী মন্তব্য করলেন।নীতি আয়োগের ষষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী মন্তব্য
February 20th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীতি আয়োগের ষষ্ঠ গভর্নিং কাউন্সিলের বৈঠকে উদ্বোধনী মন্তব্য করলেন।অর্থ কমিশন প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিল
November 16th, 07:28 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছে, পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সালের মেয়াদের উপর কমিশনের প্রতিবেদন জমা দিয়েছেন। কমিশন, চৌঠা নভেম্বর রাষ্ট্রপতিকে তার প্রতিবেদন জমা দিয়েছিল।চেন্নাইয়েরআদিয়ারের ক্যান্সার ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর ভাষণ
April 12th, 12:18 pm
১৪এপ্রিল বিলম্ভি তামিল নববর্ষের দিন। এই উপলক্ষে বিশ্বের সমস্ত তামিলভাষী মানুষকেআমি আন্তরিক অভিনন্দন জানাই। আদিয়ারের ক্যান্সার ইনস্টিটিউটে আজ উপস্থিত থাকতেপেরে আমি আনন্দিত। এটি হল ভারতের প্রাচীনতম এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সুসংহতক্যান্সার চিকিৎসাকেন্দ্রগুলির অন্যতম।গুজরাত আমার আত্মা, ভারত আমার পরমাত্মা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
November 27th, 12:19 pm
কুচ, জাসদন ও অমরেলিতে জনসভায় ভাষণকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতকে উপেক্ষার জন্য কংগ্রেস দলের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি অভিযোগ করেন যে কংগ্রেসের কুশাসনের বিরূপ প্রভাব পড়েছে কুচ ও গুজরাতের সামগ্রিক উন্নয়নে।PM Modi addresses rally in Bengaluru
April 03rd, 08:54 pm
PM Modi addresses rally in Bengaluru