কেন্দ্রীয় মন্ত্রিসভা “মৎস্য চাষ এবং জলজ-প্রতিপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল” (এফ আই ডি এফ)-এর সম্প্রসারণে অনুমোদন দিল
February 08th, 09:13 pm
নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২০২৫-২৬ পর্যন্ত আরও ৩ বছরের জন্য “মৎস্য চাষ পরিকাঠামো উন্নয়ন তহবিল’ (এফআইডিএস)-এর সম্প্রসারণ কল্পে অনুমোদন দেওয়া হয়৷ এই তহবিলের জন্য ইতিমধ্যেই অনুমোদিত তহবিল পরিমাণে ৭৫২২.৪৮ কোটি টাকা এবং এতে বাজেট থেকে সহায়তা দেওয়া হয়েছে ৯৩৯.৪৮ কোটি টাকা৷ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকটিতে কেন্দ্রীয় সরকার মৎস্য চাষ ক্ষেত্রের জন্য পরিকাঠামোগত প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে তহবিলের সংস্থান করে৷ প্রসঙ্গত, এ জন্য সরকার ২০১৮-১৯ চলাকালেই মোট ৭৫২২.৪৮ কোটি টাকার তহবিলের সহ “মৎস্য চাষ এবং জলজ-প্রতিপালন পরিকাঠামো উন্নয়ন তহবিল’ (এফআইডিএফ) গঠন করেছিল৷