রোজগার মেলায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণ
January 24th, 11:30 am
আমার সকল তরুণ বন্ধুদের শুভেচ্ছা! ২০২৬ সালের শুরু আপনাদের জীবনে নতুন আনন্দের সূচনা করছে। তাছাড়া, গতকাল বসন্ত পঞ্চমীর পাশাপাশি কর্তব্যের সঙ্গেও সংযুক্ত করে। কাকতালীয়ভাবে, দেশে বর্তমানে মহা প্রজাতন্ত্র দিবস চলছে। গতকাল, ২৩শে জানুয়ারি, আমরা নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করেছি, এবং এখন আগামীকাল, ২৫শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস, এবং তারপরে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজও একটি বিশেষ দিন। এই দিনে, আমাদের সংবিধান জন গণ মন কে জাতীয় সঙ্গীত এবং বন্দে মাতরম কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ দিনে, সারা দেশের ৬১,০০০ এরও বেশি তরুণ-তরুণী একটি নতুন জীবনের সূচনা করছে। আজ, আপনারা সকলেই সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পাচ্ছেন। এটি এক অর্থে জাতি গঠনের জন্য একটি আমন্ত্রণপত্র। এটি একটি উন্নত ভারতের নির্মাণকে ত্বরান্বিত করার অঙ্গীকার।১৮-তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
January 24th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৮তম রোজগার মেলায় ভাষণ দেন। তাঁর ভাষণে শ্রী মোদী এই পর্বে একাধিক উৎসব উদযাপনের সমাপতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকীতে পরাক্রম দিবস উদযাপন করা হয়। আগামীকাল ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। তার পরদিনই প্রজাতন্ত্র দিবস। প্রধানমন্ত্রী আজকের দিনটিকেও বিশেষ উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করে বলেন, আজকের এই দিনেই সংবিধানে ‘জন গন মন’কে জাতীয় সঙ্গীত এবং ‘বন্দে মাতরম’কে জাতীয় স্তোত্র হিসেবে গ্রহণ করা হয়েছিল। আজকের এই বিশেষ দিনেই ৬১ হাজারের বেশি তরুণ সরকারি চাকরির নিয়োগ পত্র পেয়ে তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। তিনি এই নিয়োগ পত্রকে দেশ গড়ার আমন্ত্রণ এবং উন্নত ভারত সৃষ্টির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, তরুণদের অনেকে দেশের সুরক্ষাকে মজবুত করবেন, শিক্ষা ও স্বাস্থ্য পরিচর্যার পরিমণ্ডলকে সশক্ত করবেন, আর্থিক ও শক্তি সুরক্ষাকে আরও মজবুত করবেন এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।কচ্ছ ও সৌরাষ্ট্র এলাকার ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 11th, 02:45 pm
গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, উপ মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের অন্য মন্ত্রীগণ, সাংসদ ও বিধায়কবৃন্দ, শিল্পমহলের প্রতিনিধিবৃন্দ, সম্মানীয় ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন
January 11th, 02:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে কচ্ছ এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য ভাইব্র্যান্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, ২০২৬-এর সূচনা হওয়ার পর এটাই তাঁর প্রথম গুজরাট সফর। তিনি সকালেই উল্লেখ করেছিলেন যে, ভগবান সোমনাথের স্বর্গীয় দর্শন লাভ করেছেন তিনি এবং এখন রাজকোটে একটি বড় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তিনি বলেন যে, ‘বিকাশ ভি, বিরাসত ভি’-র মন্ত্র সব জায়গায় অনুরণিত হচ্ছে। প্রধানমন্ত্রী স্বাগত জানান সারা দেশ এবং বিশ্ব থেকে আগত সহকর্মীদের।হায়দ্রাবাদে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্যাফ্রান এয়ারক্র্যাফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া পরিসরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 26th, 10:10 am
ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জি, স্যাফ্রান গোষ্ঠীর সঙ্গে জড়িত সকল বিশিষ্টজন, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ !ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 26th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের জিএমআর এয়ারোস্পেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এসইজেড-এ অবস্থিত স্যাফ্রন এয়ারক্র্যাফট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়ার উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হল। সাফ্রানের এই নতুন কেন্দ্র ভারতকে বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও পুনর্গঠনের এক বিশ্বজনীন হাবে পরিণত হতে সাহায্য করবে। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতির সুবিধা উচ্চ প্রযুক্তির মহাকাশ খাতে যুব সমাজের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৪ নভেম্বর স্যাফ্রনের পরিচালকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। এর আগেও প্রতিটি বৈঠকে তিনি ভারত নিয়ে স্যাফ্রনের পরিচালকদের আত্মবিশ্বাস ও আশা লক্ষ করেছেন। ভারতে স্যাফ্রনের বিনিয়োগ একইভাবে চলতে থাকবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন এই কেন্দ্রের জন্য প্রধানমন্ত্রী টিম স্যাফ্রনকে তাঁর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।মুম্বাইতে মেরিটাইম লিডার্স সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 29th, 04:09 pm
মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশ, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোওয়াল, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী কীর্তিবর্ধন সিং, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, শ্রী অজিত পাওয়ার, জাহাজ চলাচল এবং অন্য শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ, অন্য অভ্যাগতবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ ভাষণ দিয়েছেন
October 29th, 04:08 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের মুম্বাইতে আজ ইন্ডিয়া মেরিটাইম লিডার্স কনক্লেভ ২০২৫-এ সামুদ্রিক নেতাদের সম্মেলনে ভাষণ দিলেন এবং আন্তর্জাতিক সামুদ্রিক মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের ফোরামে অধ্যক্ষতা করলেন। এই উপলক্ষে ভাষণে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগদানকারী সকলকে স্বাগত জানান। তিনি বলেন যে, এই অনুষ্ঠানের শুরু হয়েছিল ২০১৬-য় মুম্বাইতে। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সেই সম্মেলন এখন রূপান্তরিত হয়েছে আন্তর্জাতিক শিখর সম্মেলনে। ৮৫টির বেশি দেশের যোগদানে একটি শক্তিশালী বার্তা পৌঁছোচ্ছে। বড় বড় জাহাজ শিল্প, স্টার্টআপ, নীতি প্রণেতা এবং উদ্ভাবক সিইও-দের উপস্থিতির উল্লেখ করেন তিনি। তিনি এও স্বীকার করেন যে, ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলির প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, এই সামগ্রিক দৃষ্টিভঙ্গী সম্মেলনের গুরুত্ব উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করেছে। সম্মেলনে জাহাজ ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক প্রকল্পের সূচনার উল্লেখ করে শ্রী মোদী বলেন, কয়েক লক্ষ কোটি টাকার সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে জাহাজ ক্ষেত্রে। প্রধানমন্ত্রী বলেন, এর থেকে বোঝা যায় ভারতের সামুদ্রিক সক্ষমতার উপর আন্তর্জাতিক আস্থার বিষয়টি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি অভিন্ন দায়বদ্ধতার প্রতীক।India is continuously contributing to global food security: PM Modi at World Food India 2025
September 25th, 06:16 pm
In his address at World Food India 2025, PM Modi highlighted that global investors are looking towards India with great optimism. Reiterating his message from the Red Fort, the PM declared that this is the right time to invest in and expand in India. He emphasized that the government has established 10,000 FPOs since 2014, connecting lakhs of small farmers and bringing India’s agricultural persity to every household.ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
September 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ - এ আয়োজিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এর সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, কৃষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, ক্রেতা – সকলের উপস্থিতিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এক নতুন যোগাযোগ, নতুন সংযোগ ও সৃজনশীলতার মঞ্চে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি এই উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেছেন। সেখানে পুষ্টি, ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং প্রক্রিয়াজাত পণ্যকে স্বাস্থ্যকর করে তোলার উপর জোর দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।ভারত-জাপান অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-র ভাষণ
August 29th, 11:20 am
আমি প্রধানমন্ত্রী ইশিবাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ উনি এই ফোরামে আসার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। তাঁর মূল্যবান বক্তব্যের জন্য আমি ওঁকে অভিনন্দন জানাই।ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর
August 29th, 11:02 am
টোকিওয় ভারত-জাপান অর্থনৈতিক ফোরামের বৈঠকে আজ যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ভারতীয় শিল্প মহাসংঘ -সিআইআই এবং কেইদানরেন (জাপান বিজনেজ ফেডারেশন)এই বৈঠকের আয়োজন করে। ভারত ও জাপানের প্রথম সারির শিল্পপতিরা এবং ভারত-জাপান বিসনেজ লিডার্স ফোরামের সিইওরাও এই বৈঠকে যোগ দেন।ইকনোমিক টাইমস্ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 23rd, 10:10 pm
অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 05:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।রোজগার মেলার আওতায় ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশ
July 12th, 11:30 am
কেন্দ্রীয় সরকারে যুবকদের স্থায়ী চাকরি প্রদানের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর এটাই আমাদের পরিচয়, কোনওরকম সুপারিশ কিংবা উৎকোচ ছাড়াই কর্মসংস্থান । আজ ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, লক্ষ লক্ষ যুবক এই ধরনের কর্মসংস্থান মেলার মাধ্যমে ভারত সরকারে স্থায়ী চাকরি পেয়েছে। এখন এই তরুণরা জাতি গঠনে বড় ভূমিকা পালন করছে। আজও, আপনাদের অনেকেই ভারতীয় রেলে দায়িত্ব পালন শুরু করছেন, অনেক সহকর্মী এখন দেশের নিরাপত্তার রক্ষী হয়ে উঠবেন, ডাক বিভাগে নিযুক্ত সহকর্মীরা প্রতিটি গ্রামে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন, কিছু সহকর্মী সকলের জন্য স্বাস্থ্য মিশনের সৈনিক হবেন, অনেক যুবক আর্থিক অন্তর্ভুক্তির ইঞ্জিনকে ত্বরান্বিত করবেন এবং অনেক সহকর্মী ভারতের শিল্প উন্নয়নে নতুন গতি সঞ্চার করবেন। আপনাদের বিভাগগুলো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই এবং সেই লক্ষ্যটা কী, আমাদের বারবার মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, বিভাগ যাই হোক না কেন, কাজ যাই হোক না কেন, পদ যাই হোক না কেন, ক্ষেত্র যাই হোক না কেন, লক্ষ্য একটাই – জাতির সেবা। নীতি এক – নাগরিক প্রথম, নাগরিক প্রথম। দেশের মানুষের সেবা করার জন্য আপনার কাছে একটি বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। আপনাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এত বড় সাফল্য অর্জনের জন্য আমি আপনাদের, সকল তরুণদের অভিনন্দন জানাই। আপনাদের এই নতুন যাত্রার জন্য আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দিয়েছেন
July 12th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার জন্য ৫১,০০০ নিয়োগপত্র নবনিযুক্ত যুবক-যুবতীদের হাতে তুলে দেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে এই সব যুবক-যুবতী নতুন দায়িত্ব পালন করা শুরু করবেন। তিনি বিভিন্ন দপ্তরে যোগদানের কারণে তাঁদের অভিনন্দন জানান। আলাদা আলাদা দপ্তরে এঁরা নিজ নিজ কাজ করলেও মূল লক্ষ্য হবে এক — দেশের জন্য সেবা করা। এক্ষেত্রে 'সর্বাগ্রে নাগরিক'- সিটিজেন ফার্স্ট নীতি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।নতুন দিল্লিতে ভারত মন্ডপম – এ বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 02nd, 05:34 pm
আইএটিএ-এর ৮১তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ শিখর সম্মেলনে ভারতে আগত সমস্ত অতিথিদের আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের এখানে আসা আমার কাছে সম্মানের। প্রায় চার দশক পর ভারতে এই সম্মেলনের আয়োজন হচ্ছে। এই চার দশকে ভারত অনেক বদলে গেছে। আজকের ভারত আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসে ভরপুর। বিশ্ব উড়ান পরিবহণ পরিমণ্ডলে আমরা কেবলমাত্র একটা বড় বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এক প্রতীকও বটে। আজকের ভারত বিশ্ব স্পেস অ্যাভিয়েশন কনভার্জেন্সে নেতৃত্বের স্থানে উঠে আসছে। বিগত এক দশকে বিমান পরিবহণ ক্ষেত্রে ভারতের ঐতিহাসিক উত্থান সম্পর্কে আপনাকে সকলেই অবগত।আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 02nd, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন আইএটিএ-এর ৮১ তম বার্ষিক সাধারণসভা এবং বিশ্ব বিমান পরিবহণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রেখেছেন। অতিথিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার দশক পর ফের ভারতে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভারতে যে রূপান্তর প্রক্রিয়া চলছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশ্ব বিমান পরিবহণ ক্ষেত্রে ভারত আজ শুধু এক বিশাল বাজারই নয়, নীতিগত নেতৃত্ব, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। গত এক দশকে ভারতের ঐতিহাসিক অগ্রগতির উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ভারত মহাকাশ ও বিমান পরিবহণ ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে আত্মপ্রকাশ করছে।এবিপি নেটওয়ার্ক-এর ইন্ডিয়া@২০৪৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 08:04 pm
আজ সকাল থেকে ভারত মন্ডপম একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। এই শীর্ষ সম্মেলন বৈচিত্র্যে পূর্ণ। অনেক বিশিষ্ট ব্যক্তি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই খুব সমৃদ্ধ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে যুবক ও মহিলাদের উপস্থিতি একপ্রকার অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বিশেষত, আমাদের ড্রোন দিদি এবং লাখপতি দিদিরা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যখন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তখন তাদের মধ্যে উৎসাহ দেখতে পেয়েছি। এটি সত্যি অনুপ্রেরণামূলক।এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
May 06th, 08:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে ভাষণ দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সামিটে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তরুণ এবং মহিলাদের বেশি সংখ্যায় উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ড্রোন দিদি এবং লাখপতি দিদিদের সাফল্যের কথাও উল্লেখ করেন। তাঁদের সাফল্যের কাহিনীকে প্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী।