ফৌজা সিং-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
July 15th, 11:53 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফৌজা সিং-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। অনন্য ব্যক্তিত্বের অধিকারী ফৌজা সিং দেশের তরুণ প্রজন্মের কাছে শারীরিক সচলতার গুরুত্ব সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিয়েছেন। প্রয়াত এই অ্যাথলেটের অদম্য ইচ্ছাশক্তি প্রজন্মের পর প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।