কেন্দ্রীয় সহায়তাপুষ্ট ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত প্রকল্প আরও তিন বছর চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
November 29th, 03:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সহায়তাপুষ্ট ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পয়লা এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত এ বাবদ খরচ হবে ১ হাজর ৯৫২.২৩ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ২০৭.২৪ কোটি টাকা দেবে কেন্দ্র। রাজ্যগুলি দেবে ৭৪৪.৯৯ কোটি টাকা। কেন্দ্রের আর্থিক দায়ভার বহন করা হবে নির্ভয়া তহবিল থেকে। এই প্রকল্পের সূচনা হয় ২০১৯এর দোসরা অক্টোবর।