৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের মূল দিকসমূহ
August 15th, 04:44 pm
প্রধানমন্ত্রী মোদী আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি গত ১২ বছরে উৎপাদন শিল্প, ডিজিটাল অগ্রগতি এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতের অগ্রগতির একটি বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। এছাড়া, জাতীয় লক্ষ্য অর্জনের লক্ষ্যে সাতটি মূল খাত নিয়ে গঠিত রূপান্তরমূলক ‘সপ্ত ধারা’-রও তিনি উন্মোচন করেন।Cabinet approves continuation of the PM-KISAN Scheme from 2026-27 to 2030-31 with a Financial Outlay of Rs.3.15 lakh crore
July 31st, 04:13 pm
The Union Cabinet, chaired by PM Modi, has approved the continuation of the PM-KISAN Scheme with an outlay of ₹3.15 lakh crore for 2026–31. The scheme will continue providing direct income support to eligible farmers, strengthening agricultural investment and rural prosperity.ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন প্রধানমন্ত্রী
July 15th, 12:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযুষ গোয়েলের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
July 11th, 01:15 pm
আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
July 11th, 12:35 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজনে প্রধানমন্ত্রীর ভাষণ
July 11th, 12:32 pm
আমাকে এবং আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা জানানোর জন্য আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী লাক্সনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি এমন উষ্ণতা দেখিয়েছেন যে আজ অকল্যান্ডের শীতও কম অসহনীয় মনে হচ্ছে। এই সফরে নিউজিল্যান্ডের জনগণের কাছ থেকে আমরা যে স্নেহ ও উষ্ণতা পেয়েছি, তা আমাদের হৃদয়ে চিরকাল থাকবে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আয়োজিত 'ভারত-নিউজিল্যান্ড: উইনিং পার্টনারশিপ' শীর্ষক অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
July 11th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আয়োজনে 'ভারত-নিউজিল্যান্ড: একটি সফল অংশীদারিত্ব' শীর্ষক এক বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যোগ দেন। রাজনীতি, ব্যবসা, শিল্প, শিক্ষা ও গবেষণা, প্রযুক্তি, ক্রীড়া এবং শিল্পকলা – বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।১১ বছরের ডিজিটাল ভারত পরিচালন ব্যবস্থার রূপান্তর, নাগরিকদের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের ভিত্তিকে শক্তিশালী করেছে বললেন প্রধানমন্ত্রী
July 01st, 12:04 pm
ডিজিটাল ভারত উদ্যোগের ১১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে পরিচালন ব্যবস্থার রূপান্তরমুখী প্রভাব, জন পরিষেবা এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানে নির্ণায়ক ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।পশ্চিমবঙ্গের তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 05:13 pm
বাবা তারকনাথের এবং বাংলার এই পবিত্র ভূমিতে, পশ্চিমবঙ্গ দিবসে, আপনাদের সকলের এমন বিপুল উপস্থিতিতে, নির্বাচন ও শপথ গ্রহণের পর এই প্রথমবার আপনাদের মাঝে আসার সৌভাগ্য আমার হলো। বাংলার বাতাসে এক নতুন সতেজতা, প্রতিটি কণা থেকে এক নতুন সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে যেন বাংলা এখন শৃঙ্খলমুক্ত হয়েছে। যেন বাংলার গৌরব পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। আজকের এই কর্মসূচি, এই প্রকল্পগুলির উদ্বোধন, এই সত্যেরই সাক্ষ্য বহন করে যে আমাদের বাংলা এক নতুন ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত। বাংলার মানুষের মুখের সেই দীপ্তি, প্রতিটি গ্রামের আনন্দ ও আত্মবিশ্বাসের অনুভূতি — আমি আপনাদের সেই আনন্দে অংশীদার হতে এসেছি। আপনার একটি ভোট, একটি নির্বাচন, কত বড় পরিবর্তন আনতে পারে, তা বাংলায় স্পষ্ট দেখা যাচ্ছে।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।পশ্চিমবঙ্গের হুগলিতে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনে অংশগ্রহণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 11:54 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের এই উদযাপন অনুষ্ঠানটি হয় হুগলির তারকেশ্বরে। এই স্থানটি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যুক্ত এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারের পশ্চিমবঙ্গ দিবসের মূল বিষয়বস্তু হলো - পশ্চিমবঙ্গ: ঐতিহ্য, সম্প্রীতি ও উন্নয়ন; যা রাজ্যের সাংস্কৃতিক সমৃদ্ধি, সামাজিক সংহতি এবং উন্নয়নের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে প্রশংসা করেছেন
June 17th, 10:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন যে ভারত-ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিটি ১৫ জুলাই ২০২৬ তারিখে কার্যকর হবে।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।কৃষকদের কল্যাণ, আধুনিক কৃষি ব্যবস্থাপনা নির্মাণ এবং কৃষি ক্ষেত্রের সার্বিক বিকাশে সরকারের দায়বদ্ধতার কথা আবার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী
June 11th, 04:19 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আবারও জোর দিয়ে বলেছেন যে, আমাদের কৃষক ভাই ও বোনেরা দেশের খাদ্য নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তাঁদের জীবনযাপন সহজ করে তুলতে সরকার চেষ্টার ত্রুটি রাখছে না। পিএম কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা যোজনার মতো প্রকল্প কৃষকদের আয়ে সুস্থিতি নিয়ে আসার পাশাপাশি কৃষি ক্ষেত্রকে উন্নত করে তুলছে। পিএম কুসুম – এর মতো প্রকল্প তাঁদের কাছে সৌর বিদ্যুতের সুবিধা পৌঁছে দিয়ে ব্যয় সাশ্রয়ে সহায়ক হয়ে উঠেছে।