প্রধানমন্ত্রী মুম্বই সফর করবেন ২৯ অক্টোবর
October 27th, 10:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ অক্টোবর মুম্বই সফর করবেন। মুম্বইয়ে নেসকো প্রদর্শনী কেন্দ্রে ইন্ডিয়ান মেরিটাইম উইক ২০২৫ – এর উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেবেন বিকেল ৪টে নাগাদ এবং তিনি গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামেও পৌরোহিত্য করবেন।India is continuously contributing to global food security: PM Modi at World Food India 2025
September 25th, 06:16 pm
In his address at World Food India 2025, PM Modi highlighted that global investors are looking towards India with great optimism. Reiterating his message from the Red Fort, the PM declared that this is the right time to invest in and expand in India. He emphasized that the government has established 10,000 FPOs since 2014, connecting lakhs of small farmers and bringing India’s agricultural persity to every household.ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
September 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ - এ আয়োজিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫ – এর সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, কৃষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, উদ্ভাবক, ক্রেতা – সকলের উপস্থিতিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া এক নতুন যোগাযোগ, নতুন সংযোগ ও সৃজনশীলতার মঞ্চে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তিনি এই উপলক্ষ্যে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেছেন। সেখানে পুষ্টি, ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং প্রক্রিয়াজাত পণ্যকে স্বাস্থ্যকর করে তোলার উপর জোর দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।উত্তরাখন্ডের হরসিলে শীতকালীন পর্যটন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 06th, 02:07 pm
সর্বপ্রথম আমি কিছু দিন আগে এখানকার মানা গ্রামে যে ঘটনা ঘটেছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। ঐ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। সঙ্কটের এই মুহূর্তে দেশের জনগণ একজোট হয়ে লড়াই করেছেন। এতে করে ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সাহস পেয়েছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের হরসিলে শীতকালীন পর্যটন কর্মসূচিতে ভাষণ দিয়েছেন
March 06th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের হরসিলে একটি ট্রেক এবং বাইক র্যা লির উদ্বোধন করার পর শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি মুখওয়ায় মা গঙ্গার শীতকালীন আবাসে পূজা এবং দর্শন সারেন। সমাবেশে ভাষণে তিনি মানাগ্রামে দুঃখজনক ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেন এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সারা দেশের মানুষ এই সংকটের সময় তাঁদের পাশে আছে, যা পীড়িত পরিবারকে প্রবল শক্তি জোগাবে।জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ১২ জানুয়ারি বিকশিত ভারত গঠনে সঙ্কল্পবদ্ধ দেশের তরুণ ও যুব নেতাদের সঙ্গে আলাপচারিতা সহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 10th, 09:21 pm
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ বছর ধরে প্রথাগতভাবে জাতীয় যুব দিবস ১২ জানুয়ারি দিনটিতে উদযাপিত হয়ে আসছে। এবারের উদ্যোগ-আয়োজন সেই দিক থেকে কিছুটা হলেও ভিন্ন ধরনের। স্মরণ করা যেতে পারে, প্রধানমন্ত্রী তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে দেশের ১ লক্ষ যুবককে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কোন রাজনৈতিক দলের অনুমোদন বা সমর্থন ছাড়াই তাঁরা এক জাতীয় মঞ্চের মাধ্যমে বিকশিত ভারত গঠনের সঙ্কল্পকে বাস্তবায়িত করার বিষয়ে তাঁদের চিন্তাভাবনা পেশ করতে পারবেন। এবার তাই জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকটি কর্মসূচির সঙ্গে যুক্ত হবেন প্রধানমন্ত্রী যাতে দেশের ভবিষ্যতের ভাবী নেতৃবৃন্দ উজ্জীবিত ও উৎসাহিত হয়ে ওঠেন। এই প্রচেষ্টার মধ্য দিয়ে তরুণ ও যুবকদের ক্ষমতায়নের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে। আগামী ১২ জানুয়ারি দেশের যুব নেতৃবৃন্দ তাঁদের উদ্ভাবনাপ্রসূত কিছু চিন্তাভাবনার কথা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে পেশ করবেন প্রধানমন্ত্রীর কাছে। দেশের উন্নয়নের জন্য ১০টি বিশেষ বিশেষ বিষয় বা ক্ষেত্রকে তাঁরা এদিন চিহ্নিত করবেন। ভারতের সামনে বর্তমানে এমন কিছু কঠিন চ্যালেঞ্জ ও সমস্যা রয়েছে যা উদ্ভাবনী চিন্তাভাবনার মধ্য দিয়ে সমাধানের প্রস্তাব দেবেন এই যুব নেতারা।ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 09th, 10:15 am
ওড়িশার রাজ্যপাল ডঃ হরিবাবুজি, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী এস জয়শঙ্করজি, জুয়াল ওঁরাওজি, ধর্মেন্দ্র প্রধানজি, অশ্বিনী বৈষ্ণবজি, শোভা কারান্দলাজেজি, কীর্তি বর্ধন সিংজি, পবিত্র মার্গারেটাজি, ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেওজি ও প্রভাতী পাড়িদাজি, অন্যান্য মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং মা ভারতীর পুত্র কন্যা ও সমগ্র বিশ্ব থেকে আগত অন্যান্যরা!ওড়িশায় অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
January 09th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন যে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রবাসী ভারতীয়দের নানান অনুষ্ঠানে বেজে উঠবে। এই সঙ্গীতের জন্য গ্র্যামি পুরস্কারে সম্মানিত শিল্পী রিকি কেজ এবং তাঁর সহযোগীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করবেন
January 03rd, 05:56 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৪ জানুয়ারি সকাল ১১টায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি জনসভায় ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী ৬ ডিসেম্বর অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করবেন
December 05th, 06:28 pm
উত্তরপূর্ব ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিকে তুলে ধরার দায়বদ্ধতার অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ ডিসেম্বর, বেলা তিনটে নাগাদ নতুন দিল্লির ভারত মন্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করবেন।India's Fintech ecosystem will enhance the Ease of Living of the entire world: PM Modi at the Global FinTech Fest, Mumbai
August 30th, 12:00 pm
PM Modi at the Global FinTech Fest highlighted India's fintech revolution, showcasing its impact on financial inclusion, rapid adoption, and global innovation. From empowering women through Jan Dhan Yojana and PM SVANidhi to transforming banking access across urban and rural areas, fintech is reshaping India's economy and quality of life.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৪-এ ভাষণ দেন
August 30th, 11:15 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড সামিট সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট (জি এফ এফ) ২০২৪-এ ভাষণ দেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত প্রদর্শনীটিও পরিদর্শন করেন। ‘পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া’, ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ এবং ‘ফিনটেক কনভারজেন্স কাউন্সিল’ যৌথভাবে ‘জিএফএফ’ আয়োজন করে এবং এর লক্ষ্য হল ‘ফিনটেক বিশ্বে’ ভারতের উদ্যোগগুলিকে উপস্থাপন করা এবং এই ক্ষেত্রের মূল অংশীদারদের এক মঞ্চে এনে একত্রিত করা।ভিডিএনকেএইচ-এ রোসাটম প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
July 09th, 04:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মস্কোর ভিডিএনকেএইচ-এ অল রাশিয়ান এগজিবিশন সেন্টার পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।নতুন দিল্লিতে ভারত টেক্স ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 26th, 11:10 am
ভারত মণ্ডপম – এ আয়োজিত এই ভারত টেক্স, ২০২৪ অনুষ্ঠানে আপনাদের সকলকে অভিনন্দন। আজকের এই আয়োজনের একটি নিজস্ব গুরুত্ব রয়েছে। কারণ, একইসঙ্গে ভারতের দুটি বৃহত্তম প্রদর্শনী কেন্দ্র 'ভারত মণ্ডপম' এবং 'যশোভূমি'তে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ৩ হাজারেরও বেশি প্রদর্শক …. ১০০টি দেশ থেকে সমাগত প্রায় ৩ হাজার ক্রেতা ও ৪০ হাজারেরও বেশি বাণিজ্য প্রদর্শক একসঙ্গে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। এই আয়োজন বস্ত্রশিল্প বাস্তুব্যবস্থার সঙ্গে জড়িত সমস্ত বন্ধুদের এবং সমগ্র মূল্য সংযোজন শৃঙ্খলের জন্য তাঁদের সঙ্গে মিলিত হওয়ায় একটি মঞ্চ প্রদান করছে।PM inaugurates Bharat Tex 2024 in New Delhi
February 26th, 10:30 am
PM Modi inaugurated Bharat Tex 2024, one of the largest-ever global textile events to be organized in the country at Bharat Mandapam in New Delhi. He said that Bharat Tex connects the glorious history of Indian tradition with today’s talent; technology with traditions and is a thread to bring together style/sustainability/ scale/skill.প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম প্রদর্শনী ‘ভারত মোবিলিটি গ্লোবল এক্সপো ২০২৪’-এ ভাষণ দেবেন
February 01st, 03:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২ ফেব্রুয়ারি বিকেল ৪.৩০-এ নতুন দিল্লির ভারত মণ্ডপম-এ দেশের বৃহত্তম প্রদর্শনী ‘ভারত মোবিলিটি গ্লোবল এক্সপো ২০২৪’-এ ভাষণ দেবেন। দেশে এই প্রথম এই ধরনের প্রদর্শনী হতে চলেছে।