PM Modi addresses an enthusiastic public rally in Madurai, Tamil Nadu
March 01st, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Madurai, beginning his speech with deep reverence for Tamil Nadu’s spiritual heritage. He said he had just visited Tirupparankundram and received the darshan of Bhagwan Murugan, describing it as a truly pine experience. He said he prayed for the prosperity of Tamil Nadu and the entire nation.মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রীর জবাবের বঙ্গানুবাদ
February 05th, 05:35 pm
একটি উন্নত ভারতের লক্ষ্যে যাত্রায়, বিগত বছরগুলি দ্রুত অগ্রগতি এবং উন্নয়নের বছর ছিল। জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি অংশের জন্য, এটি পরিবর্তনের সময় ছিল। দেশ সঠিক পথে দ্রুত এগিয়ে চলেছে। সম্মানিত রাষ্ট্রপতি আমাদের সকলের কাছে এই বিষয়টি খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে উপস্থাপন করেছেন।রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ
February 05th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে রাজ্যসভায় আজ জবাবি ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণে কৃতজ্ঞতা জানিয়ে সভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সপক্ষে নিজের মতামত ব্যক্ত করা তাঁর কাছে সৌভাগ্যের। তিনি বলেন, দেশ গত বছর উন্নতির পথে দ্রুততার সঙ্গে এগিয়ে গেছে। সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই রূপান্তর প্রত্যক্ষ করা গেছে, সঠিক লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে এই অগ্রগতিকে স্বচ্ছতা এবং সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন।সংসদে বাজেট অধিবেশনের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ
January 29th, 10:15 am
কাল রাষ্ট্রপতিজির অভিভাষণে ১৪০ কোটি দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে, ১৪০ কোটি দেশবাসীর ক্ষমতা এবং ১৪০ কোটি দেশবাসীর ─ আরও ব্যপক অর্থে যুব সম্প্রদায়ের আশা-আকাঙ্ক্ষার যথাযথ ভাবনা প্রকাশিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতিজি সংসদে সকলের সামনে যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা প্রত্যেক সাংসদের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। অধিবেশনের শুরুতে এবং ২০২৬ সালের প্রারম্ভে শ্রদ্ধেয়া রাষ্ট্রপতিজি সাংসদদের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, তা আসলে খুব সহজ সরলভাবে দেশের প্রত্যেক মানুষের ভাবনার প্রতিফলন ঘটেছে। মানননীয় সাংসদরা তাঁর ভাষণের গুরুত্ব উপলব্ধি করবেন এবং এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এই বাজেট অধিবেশন এমন এক সময় হচ্ছে, যখন একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময় আমরা অতিক্রম করেছি। আবার ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে ২৫ বছরের যে পরিকল্পনা করা হয়েছে, তার সূচনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলাজি হলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে নবমবার সংসদে বাজেট উপস্থাপন করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে এ এক গৌরবের মুহুর্ত।২০২৬-এর বাজেট অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য
January 29th, 10:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদ ভবন চত্ত্বরে ২০২৬-এর বাজেট অধিবেশন শুরুর আগে সংবাদ মাধ্যমের উদ্দেশে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির ভাষণ ১৪০ কোটি নাগরিকের আত্মবিশ্বাসের প্রকাশ, তাঁদের কঠোর পরিশ্রমের হিসাব-নিকাশ এবং যুব সমাজের প্রত্যাশার নিখুঁত প্রতিফলন। তিনি তুলে ধরেন যে, রাষ্ট্রপতি সংসদের সকল সদস্যের সামনে ২০২৬ এবং অধিবেশন শুরুর সময় একাধিক দিক নির্দেশমূলক বিষয় রেখেছেন। শ্রী মোদী জানান, রাষ্ট্রপতি সহজ ভাষায় যে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, তা নিশ্চয়ই সকল সাংসদ গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এই অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলতে। তিনি জোর দিয়ে বলেন যে, এটা বাজেট অধিবেশন, একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরের পূর্তি এবং দ্বিতীয় ২৫ বছরের শুরু। তিনি বলেন, আগামী ২৫ বছরে ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করা জরুরি এবং এই বাজেট এই শতাব্দীর দ্বিতীয় চতুরাংশের প্রথম বাজেট। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী, যিনি টানা নয়বার সংসদে বাজেট পেশ করতে চলেছেন। ভারতের সংসদীয় ইতিহাসে যা এক গর্বের মুহূর্ত।নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 04:00 pm
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ
January 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কৌশলগত এজেন্ডা
January 27th, 06:48 pm
২০২৬ সালের ২৭ জানুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অনুমোদিত যৌথ ভারত-ইইউ ব্যাপক কৌশলগত এজেন্ডা, উভয় অংশীদার এবং বৃহত্তর বিশ্বের জন্য পারস্পরিকভাবে উপকারী, সুনির্দিষ্ট এবং রূপান্তরমূলক ফলাফল প্রদানের জন্য ইইউ-ভারত সহযোগিতাকে সম্প্রসারিত, গভীর এবং আরও ভালভাবে সমন্বয় করে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর এবং ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলন নিয়ে ভারত-ইইউ যৌথ বিবৃতি
January 27th, 06:15 pm
প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সফরকালে, নেতারা ঐতিহাসিক ভারত-ইইউ এফটিএ নিয়ে আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন এবং টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা গ্রহণ করেন।ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর : সাফল্যের তালিকা
January 27th, 02:53 pm
২০৩০-এর অভিমুখে : ভারত-ইউরোপীয় ইউনিয়ন যৌথ সর্বাত্মক কৌশলগত কর্মসূচি।ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময়ে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
January 27th, 01:30 pm
প্রেসিডেন্ট কোস্টা তাঁর সরল জীবনযাত্রা এবং সমাজের প্রতি গভীর অঙ্গীকারের জন্য ব্যাপকভাবে সমাদৃত, তাঁকে “লিসবনের গান্ধী” বলা হয়। প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বিশ্বজুড়ে প্রেরণার উৎস- শুধু জার্মানির প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেই নয়, ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবেও।ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকে
September 17th, 07:09 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন ডার লেয়েন-এর কাছ থেকে টেলিফোন পান।জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ
June 18th, 03:04 pm
কানাডার কানানাস্কিস-এ জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে ১৭ জুন, ২০২৫ ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট শ্রীমতী উরসুলা ভন দের লেয়েন-এর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর গঠনাত্মক আলোচনা হল।এই সপ্তাহে ভারতকে নিয়ে বিশ্ব
March 05th, 11:37 am
ভারত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ খাতে অগ্রগতির পাশাপাশি বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে এক সপ্তাহের নিবিড় সম্পর্ক দেখছে। ইউরোপীয় কমিশনের নেতৃত্ব ভারত সফর করেছে, লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়েছে এবং আন্তর্জাতিক ব্যবসায়ীরা দেশে তাদের উপস্থিতি প্রসারিত করেছে। ইতিমধ্যে, ভারতের লজিস্টিক, স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল খাতে এমন পরিবর্তন আসছে যার স্থায়ী অর্থনৈতিক প্রভাব থাকতে পারে।যৌথ বিবৃতি: নতুন দিল্লিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের দ্বিতীয় বৈঠক (২৮ ফেব্রুয়ারি, ২০২৫)
February 28th, 06:25 pm
নতুন দিল্লিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের দ্বিতীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য, প্রযুক্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারত-ইইউ অংশীদারিত্ব আরও গভীর করার উপর জোর দেন। উভয় পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ৬জি এবং স্বচ্ছ শক্তির অগ্রগতি, অর্থনৈতিক নিরাপত্তা এবং উদ্ভাবনকে শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সহযোগিতার লক্ষ্য বিশ্বব্যাপী স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা এবং ভাগ করা সমৃদ্ধি অর্জন করা।নেতাদের বক্তব্য : ইউরোপীয় কমিশন এবং ভারতে ইইউ কলেজ অফ কমিশনারস-এর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন-এর সফর (২৭-২৮ ফেব্রুয়ারি, ২০২৫)
February 28th, 06:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন-এর সাক্ষাৎকারের পরে শ্রীমতী লেয়েন বলেন যে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কৌশলগত সহযোগিতা পরস্পরের এবং ব্যাপক ভাবে বিশ্ববাসীর হিতের জন্য অত্যন্ত লাভজনক হয়েছে। তারা ২০ বছরের জন্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত সহযোগিতা এবং ২০ বছরেরও বেশি সময়ের জন্য ভারত - ইউরোপীয়ান কমিশন সহযোগিতা চুক্তির ভিত্তিতে এই সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাঁদের দায়বদ্ধতার কথা বলেন।ইউরোপীয় কমিশনের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ
February 28th, 01:50 pm
আপনাদের সবাইকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাই। একটি দেশের সঙ্গে ইউরোপীয় কমিশনের এরকম বড় মাত্রায় যুক্ত হওয়া নিঃসন্দেহে একটি নজিরবিহীন ঘটনা।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন উরসুলা ভন দ্যর লিয়েন
July 19th, 11:48 am
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় উরসুলা ভন দ্যর লিয়েন-কে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ বার্তায় শ্রী মোদী ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার ইচ্ছা ও আগ্রহ প্রকাশ করেছেন।