ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আদোয়া বিজয় স্মারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

December 17th, 01:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় আদোয়া বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান। দেশের সম্মান রক্ষার্থে ইথিওপিয়ার যে বীর সৈনিকরা ১৮৯৬ সালের আদোয়া যুদ্ধে শহিদ হয়েছিলেন তাঁদের মনে রাখতেই এই স্মারক তৈরি হয়েছে।

ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

December 17th, 12:25 pm

আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।

ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

December 17th, 12:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ইথিয়োপিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

December 17th, 09:25 am

ইথিয়োপিয়ার মতো মহান ভূমিতে আজ আপনাদের মধ্যে উপস্থিত থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের। আজ বিকেলেই আমি ইথিয়োপিয়ায় পৌঁছেছি। পৌঁছনোর মুহূর্ত থেকে এখানকার মানুষের নৈকট্য ও পরম ভালোবাসা পেয়েছি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী স্বয়ং এসে আমাকে স্বাগত জানিয়েছেন। সেইসঙ্গে নিজেই আমাকে ফ্রেন্ডশিপ পার্ক এবং সায়েন্স মিউজিয়ামে নিয়ে গেছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনার সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

December 17th, 09:12 am

ইথিওপিয়া সফর করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এটি আমার প্রথম ইথিওপিয়া সফর। কিন্তু এখানে পা রাখার মুহুর্তেই আমি আপনত্ব এবং গভীর আত্মীয়তার অনুভূতি অনুভব করেছি। ভারত এবং ইথিওপিয়ার মধ্যে হাজার হাজার বছর ধরে অবিচ্ছিন্ন যোগাযোগ, সংলাপ এবং বিনিময় হয়েছে। ভাষা এবং সমৃদ্ধ ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের দুটি দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। উভয় দেশই শান্তি এবং মানব কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক শক্তি। আমরা দু’দেশই সহযাত্রী এবং গ্লোবাল সাউথের অংশীদার। আমরা বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছি।

প্রধানমন্ত্রী বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে

December 17th, 12:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদের সঙ্গে বৈঠক করলেন। প্রাসাদে পৌঁছোনোর পর প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

December 16th, 11:52 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ ডিসেম্বর ইথিওপিয়ায় তাঁর প্রথম সফর করেন। আদ্দিজ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ এক বিশেষ অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ শ্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘গ্রেট অনার নিশান অফ ইথিওপিয়া’য় ভূষিত করেন। ভারত – ইথিওপিয়া অংশীদারিত্ব মজবুত করার ক্ষেত্রে শ্রী মোদীর অসামান্য অবদান এবং বিশ্বনেতা হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বের জন্য এই সম্মান প্রদান করা হ’ল।

ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর ইথিওপিয়া সফর

December 16th, 10:41 pm

দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করা সীমাশুল্কের বিষয়ে সহযোগিতা এবং পারস্পরিক প্রশাসনিক সহায়তা

ইথিওপিয়ায় বিশেষভাবে স্বাগত জানানো হল প্রধানমন্ত্রীকে

December 16th, 06:21 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইথিওপিয়ায় তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে আদ্দিস আবাবায় পৌঁছলেন। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশের প্রধানমন্ত্রী ডঃ আবিয়ি আহমেদ আলি।

জর্ডন, ইথিওপিয়া ও ওমানে রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য

December 15th, 08:15 am

আজ, আমি জর্ডন, ইথিওপিয়া এবং ওমান —এই তিন দেশ সফরে যাচ্ছি,। প্রাচীন যুগ থেকে এই দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে, পাশাপাশি বর্তমান সময়কালেও সেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রয়েছে।

প্রধানমন্ত্রীর জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফর

December 11th, 08:43 pm

জর্ডনের মহামান্য রাজা দ্বিতীয় আব্দুল্লা বিন আল হুসেনের আমন্ত্রণে ১৫-১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে জর্ডন সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরে জর্ডনের রাজার সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। ভারত ও জর্ডনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দৃঢ়প্রতিজ্ঞ দুই দেশ।

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

April 27th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।

ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

August 25th, 12:12 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ আগস্ট ২০২৩-এ জোহানেসবার্গে ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে অংশ নিয়েছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

August 24th, 11:27 pm

জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ আলির সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ শে আগষ্ট সাক্ষাৎ করেছেন।

ব্রিকস্-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস্ প্লাস বার্তালাপে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 24th, 02:38 pm

ব্রিকস্ আউটরিচ সম্মেলন চলাকালীন আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি রামাফোসা-কে আমার অভিনন্দন জানাই।

Phone call between Prime Minister Shri Narendra Modi and H.E. Dr. Abiy Ahmed Ali, Prime Minister of Federal Democratic Republic of Ethiopia

May 06th, 07:08 pm

PM Narendra Modi had a phone call with H.E. Dr. Abiy Ahmed Ali, Prime Minister of the Federal Democratic Republic of Ethiopia. The two leaders discussed the domestic, regional and global challenges posed by the COVID-19 pandemic, and expressed solidarity with each other during the health crisis.