বিখ্যাত লেখক শ্রী বিনোদ ভট্ট-এর প্রয়াণে প্রধানমন্ত্রী মোদীর শোক প্রকাশ

May 23rd, 03:34 pm

বিখ্যাত লেখক শ্রী বিনোদ ভট্ট-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, শ্রী বিনোদ ভট্ট ছিলেন শব্দের জাদুকর। হাস্যরস এবং ব্যঙ্গ স্বাভাবিকভাবেই তাঁর মধ্যে ছিল। তাঁর কাজগুলি অনেকের মুখে হাঁসি ফুটিয়েছে। তাঁর মৃত্যু দুঃখজনক। এই শোকের মুহূর্তে আমি উদ্বিগ্ন তাঁর পরিবার-পরিজন এবং গুণগ্রাহীদের মতোই।