গুজরাটের একতা নগরে দেশের সমস্ত পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
September 23rd, 04:26 pm
আপনাদের সকলকে এই জাতীয় পর্যায়ের সম্মেলনে, বিশেষ করে একতা নগরে স্বাগত ও অভিনন্দন জানাই। একতা নগরে এই জাতীয় সম্মেলনটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমরা যদি অরণ্যের কথা ভাবি, আমাদের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ভাই-বোনদের কথা ভাবি, আমরা যদি বন্যপ্রাণীর কথা ভাবি, আমরা যদি জল সংরক্ষণের কথা ভাবি, আমরা যদি পর্যটনের উন্নতি নিয়ে চিন্তাভাবনা করি, আমরা যদি প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন নিয়ে ভাবি – তা হলে এই একতা নগরে যে একপ্রকার সমন্বয়ধর্মী সার্বিক উন্নয়ন হয়েছে, তা একটি বার্তা বহন করে, তা সকলের মনে বিশ্বাসের জন্ম দেয় যে, অরণ্য ও পরিবেশের জন্য আমরা এখনও অনেক কিছু করতে পারি।PM inaugurates the National Conference of Environment Ministers of all States in Ekta Nagar, Gujarat
September 23rd, 09:59 am
PM Modi inaugurated National Conference of Environment Ministers in Ekta Nagar, Gujarat via video conferencing. He said that the role of the Environment Ministry was more as a promoter of the environment rather than as a regulator. He urged the states to own the measures like vehicle scrapping policy and ethanol blending.প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর সব রাজ্যের পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন
September 21st, 04:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ২৩ সেপ্টেম্বর ২০২২এ গুজরাটের একতা নগরে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি ভাষণ দেবেন।এটা আমাদের কাছে গর্বের বিষয় যে ভারতের চারটি নিদর্শন রামসার তালিকায় সংযোজিত হয়েছে: প্রধানমন্ত্রী
August 14th, 07:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয় যে ভারতের চারটি নিদর্শন রামসার তালিকায় সংযোজিত হয়েছে।শ্রী অনিল মাধব দাভের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
May 18th, 10:56 am
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী শ্রী অনিল মাধব দাভের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমার সম্মানীয় সহকর্মী ও বন্ধু কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে জি'র আকস্মিক প্রয়াণে স্তম্ভিত। আমার সমবেদনা। একজন নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে অনিল মাধব দাভেজিকে মনে রাখবে দেশ। পরিবেশ রক্ষায় বিষয়ে তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি অনিল মাধব দাভেজির সঙ্গেই ছিলাম৷ সরকারের বিভিন্ন নীতি নিয়ে আলোচনাও করেছি৷ তাঁর মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি, বললেন প্রধানমন্ত্রী মোদী৷