India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta

July 07th, 11:47 pm

Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.

Prime Minister addresses the Indian diaspora in Jakarta

July 07th, 05:30 pm

Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.

দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 05th, 07:20 pm

দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,

দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

June 05th, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।

ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ প্রধানমন্ত্রীর ভাষণ

February 19th, 10:00 am

শ্রদ্ধেয় মন্ত্রীগণ, শিল্পজগতের নেতৃবৃন্দ, উদ্ভাবকরা, শিল্পোদ্যোগীবন্ধুরা, গবেষক, বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ উপস্থিত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ! নমস্কার!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করলেন

February 19th, 09:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে সমাবেশে ভাষণে শ্রী মোদী বলেন, বিশ্বের বৃহত্তম এবং ঐতিহাসিক এআই ইমপ্যাক্ট সামিট আয়োজিত হয়েছে ভারতে, যে দেশ বিশ্বের জনসংখ্যার এক ষষ্ঠাংশের প্রতিনিধি। তিনি বলেন, ভারতে বিশ্বের বৃহত্তম যুব সমাবেশ ঘটেছে, বৃহত্তম প্রযুক্তি মেধার সমাহার ঘটেছে এবং রয়েছে একটি প্রাণবন্ত প্রযুক্তি সক্ষম পরিমণ্ডল। তিনি জোর দিয়ে বলেন যে, ভারত শুধুমাত্র নতুন প্রযুক্তি তৈরি করছে তাই নয়, বরং তাকে আত্মস্থ করছে অভূতপূর্ব গতিতে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ১৪০ কোটি ভারতীয় নতুন প্রযুক্তিকে আপন করতে আগ্রহী এবং তাদের তরফে তিনি রাষ্ট্রাধ্যক্ষ, বিশ্বের এআই পরিণ্ডলের নেতা এবং শিখর সম্মেলনে অংশগ্রহণকারী উদ্ভাবকদের আন্তরিক স্বাগত জানান। তিনি তাঁদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, ভারতে এই সামিটের আয়োজন করা দেশের জন্য শুধু গর্বের বিষয় নয়, সমগ্র গ্লোবাল সাউথের জন্য গর্বের বিষয়।

কঠোর পরিশ্রমী ও উদ্যোগী মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয় – সমাজমাধ্যমে এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম তুলে ধরলেন প্রধানমন্ত্রী

December 29th, 11:24 am

কঠোর পরিশ্রমী ও উদ্যোগী মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয় – সমাজমাধ্যমে এই বার্তা সম্বলিত সংস্কৃত সুভাষিতম তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সুভাষিতমে বলা হয়েছে সম্পূর্ণ ভাবে অলঙ্ঘ্য কোনও পর্বত নেই এবং এমন কোনও গভীর স্থান নেই যেখানে পৌঁছনো যায় না! পাড়ি দেওয়া অসম্ভব এমন কোনও সাগরও নেই।

ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

December 17th, 12:25 pm

আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।

ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

December 17th, 12:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ

November 27th, 11:01 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জি কিষাণ রেড্ডি জি; অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী শ্রী টি জি ভরত জি, ইনস্পেসের চেয়ারম্যান শ্রী পবন গোয়েঙ্কা জি, স্কাইরুট কর্মীরা, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রোমহোদয়া ও ভদ্রমহোদয়গণ ! বর্তমানে দেশ মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ প্রত্যক্ষ করছে। বর্তমানে বেসরকারি ক্ষেত্র ভারতের মহাকাশ পরিমণ্ডলে প্রবেশের জন্যে ঝাঁপিয়ে পড়ছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন ভাবনা, উদ্ভাবন এবং সবার ওপরে যুব শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। উদ্ভাবন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আমাদের যুব সমাজের উদ্যোগ বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এবং আজকের অনুষ্ঠান সেই সত্যের প্রতিফলন যে ভারত আগামীদিনে আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ পরিমণ্ডলে নেতা হিসেবে উঠে আসবে। আমি আন্তরিক অভিনন্দন জানাই পবন কুমার চন্দনা এবং নাগা ভরত ডাকাকে। আপনাদের দুজনই মহাকাশ নিয়ে উদ্যোগী অনেক তরুণ এবং দেশের প্রতিটি তরুণের কাছে বিরাট অনুপ্রেরণা। আপনাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আপনারা ঝুঁকি নিতে ইতস্তত করেন না। এবং আজ সারা দেশ দেখছে তার ফল। দেশ আপনাদের নিয়ে গর্বিত।

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

November 27th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন। ভাষণে তিনি বলেন, আজ মহাকাশ ক্ষেত্রে অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকল সারা দেশ। বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ মহাকাশ প্রযুক্তির বিষয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাস উদ্ভাবনা, যুবশক্তি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঔদ্যোগিকতার ক্ষেত্রে ভারতের ক্রমিক সাফল্যের আরও একটি দৃষ্টান্ত। আগামীদিনে ভারত সারা বিশ্বে উপগ্রহ উৎক্ষেপণের প্রযুক্তিতে শীর্ষ দেশগুলির আসনে বসতে চলেছে। উদ্যোগপতি শ্রী পবন কুমার চন্দনা এবং শ্রী নাগা ভারত ডাকার সাফল্য কামনা করেন তিনি। এই দুই তরুণ উদ্যোগপতি সারা দেশকে গর্বিত করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বর্ষ পালন করেছেন

September 25th, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একাদশ বার্ষিকী পালন করলেন। উদযাপন করলেন ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এবং উদ্যোগ পরিমণ্ডলের ওপর এর রূপান্তকারী প্রভাবের। মেক ইন ইন্ডিয়া ভারতের উদ্যোগপতিদের যেভাবে উৎসাহ যুগিয়েছে যাতে আন্তর্জাতিক মহলে প্রভাব তৈরি হয়েছে তার প্রশংসা করেছেন শ্রী মোদী।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 25th, 10:22 am

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ মহোদয়, উত্তর প্রদেশ সরকারের মন্ত্রীগণ, উত্তর প্রদেশ বিজেপি’র অধ্যক্ষ, ভুপেন্দ্র চৌধুরী মহোদয়, উদ্যোগ জগতের সকল বন্ধুরা, অন্যান্য বিশিষ্ট জনেরা, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ।

গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন

September 25th, 10:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বাণিজ্য প্রদর্শনীতে অংশ নেওয়া সমস্ত ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতি এবং তরুণদের শুভেচ্ছা জানান। ২,২০০-রও বেশি প্রদর্শক তাঁদের পণ্য ও পরিষেবা প্রদর্শনীতে তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাশিয়ার এই বাণিজ্য প্রদর্শনীতে সহযোগী দেশ হওয়ার বিষয়টির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুগভীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সরকারি সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের আয়োজকদের তিনি অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী বলেন, দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর সময়ে এই অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কারণ তিনি দেশকে অন্ত্যোদয়ের পথ দেখিয়েছিলেন। অন্ত্যোদয়ের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, সমস্ত রকম বৈষম্যকে দূর করে দরিদ্রতম মানুষের কাছে উন্নয়নকে পৌঁছে দেওয়া এর লক্ষ্য ; ভারত বিশ্বের কাছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এই মডেলকে তুলে ধরছে।

গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 25th, 06:42 pm

আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।

গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা

August 25th, 06:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।

"উত্তরপ্রদেশে নতুন সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনে অনুমোদন মন্ত্রিসভার "

May 14th, 03:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ভারত সেমিকন্ডাক্টর মিশনের আওতায় উত্তরপ্রদেশে আরও একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ৫টি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কাজ এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।

সপ্তদশ সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

April 21st, 11:30 am

মন্ত্রিসভায় আমার সহযোগী ডঃ জিতেন্দ্র সিং জি, শক্তিকান্ত দাস জি, ডঃ সোমনাথন জি, অন্য পদস্থ আধিকারিকগণ, সমগ্র দেশ থেকে যুক্ত হওয়া সিভিল সার্ভিসেস-এর সকল বন্ধুগণ, ভদ্রমহোদয় এবং ভদ্রমহোদয়াগণ !

১৭তম সিভিস সার্ভিসেস দিবসে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

April 21st, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ ১৭তম সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সিভিল সার্ভিস আধিকারিকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। সরকারি প্রশাসনে অসাধারণ কাজের জন্য ‘প্রধানমন্ত্রী সম্মান’ও প্রদান করেন তিনি। সমাবেশে তিনি সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান এবং সংবিধানের ৭৫ বছর উদযাপন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরের গুরুত্বের কথা তুলে ধরেন। ১৯৪৭-এর ২১ এপ্রিল সর্দার প্যাটেলের বিখ্যাত উক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সর্দার প্যাটেল সিভিল সার্ভিস আধিকারিকদের ভারতের ইস্পাত কাঠামো বলে বর্ণনা করেছিলেন। আমলাতন্ত্র সম্পর্কে প্যাটেলের দৃষ্টিভঙ্গীর ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, এতে শৃঙ্খলা, সততা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশসেবার পরম নিষ্ঠার দৃষ্টিভঙ্গী প্রতিফলিত হয়। বিকশিত ভারতের পথে দেশের সঙ্কল্পের ক্ষেত্রে সর্দার প্যাটেলের আদর্শ এবং প্রাসঙ্গিকতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গী এবং তাঁর সেই পরম্পরার প্রতি তিনি শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন শ্রী মোদী।

মুদ্রা যোজনার ১০ বছর ক্ষমতায়ন ও উদ্যোগের যাত্রা : প্রধানমন্ত্রী

April 08th, 09:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে এক বার্তায় এই প্রকল্পকে ‘ক্ষমতায়ন ও উদ্যোগ’ - এর যাত্রা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, সঠিক সহায়তা পেলে ভারতের মানুষ আশ্চর্যজনক কাজ করতে পারেন।