প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ২৩ মে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন

May 22nd, 04:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ মে নতুন দিল্লির ভারত মন্ডপমে রাইজিং নর্থ ইস্ট ইনভেসটর্স সামিটের উদ্বোধন করবেন। উত্তর - পূর্বাঞ্চলকে সম্ভাবনার এক অঞ্চল বলে তুলে ধরা, দেশ বিদেশের বিনিয়োগকারীদের এই অঞ্চল সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা এবং বিনিয়োগকারী ও নীতি প্রণয়নকারীদের একটি অভিন্ন মঞ্চে মত বিনিময়ের সুযোগ তৈরি করাই শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য।

এবিপি নেটওয়ার্ক-এর ইন্ডিয়া@২০৪৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 08:04 pm

আজ সকাল থেকে ভারত মন্ডপম একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের সঙ্গে আমি দেখা করার সুযোগ পেয়েছি। এই শীর্ষ সম্মেলন বৈচিত্র্যে পূর্ণ। অনেক বিশিষ্ট ব্যক্তি এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই খুব সমৃদ্ধ হয়েছে। এই শীর্ষ সম্মেলনে যুবক ও মহিলাদের উপস্থিতি একপ্রকার অনন্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে। বিশেষত, আমাদের ড্রোন দিদি এবং লাখপতি দিদিরা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। যখন আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি, তখন তাদের মধ্যে উৎসাহ দেখতে পেয়েছি। এটি সত্যি অনুপ্রেরণামূলক।

এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

May 06th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারত মণ্ডপমে এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া@২০৪৭ সামিটে ভাষণ দেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই সামিটে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ইতিবাচক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তরুণ এবং মহিলাদের বেশি সংখ্যায় উপস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ড্রোন দিদি এবং লাখপতি দিদিদের সাফল্যের কথাও উল্লেখ করেন। তাঁদের সাফল্যের কাহিনীকে প্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী।

রোজগার মেলার আওতায় ৫১,০০০-এর বেশি নিয়োগপত্র বিলি করে প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 11:23 am

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে আজ ৫১,০০০-এর বেশি যুবক-যুবতীদের পাকা সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত সরকারের বিভিন্ন বিভাগে আজ যুবক-যুবতীদের নতুন দায়িত্বের সূচনা হল। আপনাদের দায়িত্ব বিশ্বের আর্থিক গতিকে মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মজবুত করা, আপনাদের দায়িত্ব দেশের আধুনিক পরিকাঠামো গড়ে তোলা, আপনাদের দায়িত্ব শ্রমিকদের জীবনে সামগ্রিক পরিবর্তন আনা। আপনাদের কাজ আপনারা যত বেশি সততার সঙ্গে পালন করবেন, তার লাভ দেশের জনগণের ওপর ও উন্নত ভারতের যাত্রাপথে তত বেশি পরিলক্ষিত হবে। আমার বিশ্বাস, আপনারা আপনাদের দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দেন

April 26th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রোজগার মেলায় ভাষণ দেন এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি তরুণদের নিয়োগপত্র বিতরণ করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে আজ থেকে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে এই তরুণদের জন্য নতুন দায়িত্বের সূচনা হল । তাদের এই দায়িত্বের মধ্যে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা, আধুনিক পরিকাঠামো নির্মাণে অংশ নেওয়া এবং কর্মীদের জীবনে রূপান্তরমূলক পরিবর্তন আনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে তারা যদি সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে তবে তা ভারতের উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

সংস্কৃতি, সৃজনশীলতা ও বিনোদন সম্পর্কিত আন্তর্জাতিক শীর্ষ বৈঠক ‘ওয়েভস’-এর উপদেষ্টা পর্ষদের বিশেষ বৈঠকে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী

February 07th, 11:41 pm

আজ ভিডিও কনফারেন্সের এক মঞ্চে ‘ওয়েভস’-এর উপদেষ্টা পর্ষদের বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।