চণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 17th, 02:08 pm
আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
July 17th, 01:45 pm
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ
July 17th, 12:00 pm
আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
July 17th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।কলকাতায় আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি এবং আইএনএস সংশোধক-এর মিলিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 21st, 12:51 pm
পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি জি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি, নৌ-সেনা প্রধান কৃষ্ণ স্বামীনাথন জি এবং এখানে উপস্থিত বিশিষ্ট ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ জলে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী
June 21st, 12:50 pm
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ তিনটি দেশীয় নকশায় নির্মিত যুদ্ধ জাহাজ – উন্নত স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি ;বৃহৎ জরিপ জাহাজ আইএনএস সংশোধক, এবং অগভীর জলে সাবমেরিন প্রতিরোধী আইএনএস অগ্রয় –কে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে জলে ভাসিয়েছেন। এর ফলে যুদ্ধজাহাজের ক্ষেত্রে দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, সমুদ্র ক্ষেত্র সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং ভূরাজনৈতিক হুমকির বিরুদ্ধে আমাদের উপকূলের নিরাপত্তা দৃঢ় হবে। তিনটি জাহাজই ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা নকশা করা হয়েছে এবং কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত। জাহাজ তিনটির নির্মাণে ২০০-রও বেশি এমএসএমই-র অংশীদারি আছে। ৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান সহ এই জাহাজগুলি আত্মনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতিরও প্রমাণ।ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত সার্বিক অংশীদারিত্ব
April 20th, 10:51 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিয়ুং-এর মধ্যে বৈঠকে উভয় পক্ষ জাহাজ নির্মাণ, জাহাজ চলাচল এবং সামুদ্রিক সরবরাহ সংক্রান্ত অংশীদারিত্বের ক্ষেত্রে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।কালপক্কমে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করায় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
April 06th, 10:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কালপক্কমে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ‘ক্রিটিক্যালিটি’ অর্জন করায় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন।ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণ
November 27th, 11:01 am
কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জি কিষাণ রেড্ডি জি; অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী শ্রী টি জি ভরত জি, ইনস্পেসের চেয়ারম্যান শ্রী পবন গোয়েঙ্কা জি, স্কাইরুট কর্মীরা, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রোমহোদয়া ও ভদ্রমহোদয়গণ ! বর্তমানে দেশ মহাকাশ ক্ষেত্রে অভূতপূর্ব সুযোগ প্রত্যক্ষ করছে। বর্তমানে বেসরকারি ক্ষেত্র ভারতের মহাকাশ পরিমণ্ডলে প্রবেশের জন্যে ঝাঁপিয়ে পড়ছে। স্কাইরুটের ইনফিনিটি ক্যাম্পাস ভারতের নতুন ভাবনা, উদ্ভাবন এবং সবার ওপরে যুব শক্তির প্রতিফলন ঘটাচ্ছে। উদ্ভাবন, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং আমাদের যুব সমাজের উদ্যোগ বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছচ্ছে। এবং আজকের অনুষ্ঠান সেই সত্যের প্রতিফলন যে ভারত আগামীদিনে আন্তর্জাতিক উপগ্রহ উৎক্ষেপণ পরিমণ্ডলে নেতা হিসেবে উঠে আসবে। আমি আন্তরিক অভিনন্দন জানাই পবন কুমার চন্দনা এবং নাগা ভরত ডাকাকে। আপনাদের দুজনই মহাকাশ নিয়ে উদ্যোগী অনেক তরুণ এবং দেশের প্রতিটি তরুণের কাছে বিরাট অনুপ্রেরণা। আপনাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। আপনারা ঝুঁকি নিতে ইতস্তত করেন না। এবং আজ সারা দেশ দেখছে তার ফল। দেশ আপনাদের নিয়ে গর্বিত।ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
November 27th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন করলেন। ভাষণে তিনি বলেন, আজ মহাকাশ ক্ষেত্রে অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থাকল সারা দেশ। বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ মহাকাশ প্রযুক্তির বিষয়ে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। স্কাইরুট-এর ইনফিনিটি ক্যাম্পাস উদ্ভাবনা, যুবশক্তি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঔদ্যোগিকতার ক্ষেত্রে ভারতের ক্রমিক সাফল্যের আরও একটি দৃষ্টান্ত। আগামীদিনে ভারত সারা বিশ্বে উপগ্রহ উৎক্ষেপণের প্রযুক্তিতে শীর্ষ দেশগুলির আসনে বসতে চলেছে। উদ্যোগপতি শ্রী পবন কুমার চন্দনা এবং শ্রী নাগা ভারত ডাকার সাফল্য কামনা করেন তিনি। এই দুই তরুণ উদ্যোগপতি সারা দেশকে গর্বিত করেছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।গুজরাটের সুরাটে ভারতের বুলেট ট্রেন প্রকল্পের সাথে যুক্ত দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
November 16th, 03:50 pm
আপনার কি মনে হয় এই ট্রেনের স্পিডটা ঠিকঠাক আছে ? আপনারা কি টাইমটেবিল অনুযায়ী কাজ করতে পারছেন, নাকি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন?সুরাতে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর
November 16th, 03:47 pm
গুজরাতের নবসারিতে নয়েজ ব্যারিয়ার ফ্যাক্টরিতে কর্মরত কেরালার এক মহিলা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান শ্রী মোদী। তিনি দেশের প্রথম বুলেট ট্রেনকে “স্বপ্নের প্রকল্প” এবং তাঁর পরিবারের কাছে এক “গর্বের মুহূর্ত” হিসেবে চিহ্নিত করেন।দেরাদুণে উত্তরাখন্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 09th, 01:00 pm
উত্তরাখন্ডের রাজ্যপাল গুরমীত সিং মহাশয়, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অজয় টামটা মহাশয়, বিধানসভার অধ্যক্ষ বোন ঋতু, উত্তরাখন্ড মন্ত্রিসভার সদস্যরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট সাংসদ, পবিত্র সাধু-সন্ত, যাঁরা বিপুল সংখ্যায় এখানে এসেছেন আমাদের আশীর্বাদ করতে, অন্যান্য বিশিষ্ট জনেরা, আমার প্রিয় উত্তরাখন্ডের ভাই ও বোনেরা!দেরাদুনে উত্তরাখণ্ড প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
November 09th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার রৌপ্য জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৮,১৪০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তরাখণ্ডের উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রয়াস নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জানান শ্রী মোদী।মহারাষ্ট্রের মুম্বাইতে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
October 08th, 03:44 pm
মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জি, কেন্দ্রীয় মন্ত্রীসভায় আমার সহকর্মী রামদাস অটওয়ালে জি, কে আর নায়ডু জি এবং মুরলীধর মোহোল জি, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জি ও অজিত পাওয়ার জি, অন্যান্য মন্ত্রীগণ, ভারতে জাপানের রাষ্ট্রদূত শ্রী কেইচি ওনো জি অন্যান্য বিশিষ্ট অতিথিগণ, ভায়েরা ও বোনেরা !প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করেছেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা ও উৎসর্গ করেছেন
October 08th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের মুম্বাইতে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করেছেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা ও উৎসর্গ করেছেন। বিশিষ্ট জনেদের স্বাগত জানিয়ে শ্রী মোদী সকল উপস্থিত জনকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি সদ্য উদযাপিত বিজয়া দশমী এবং কোজাগরী পূর্ণিমার উল্লেখ করে আসন্ন দিওয়ালি উৎসবের জন্য তাঁর শুভেচ্ছা জানান।ওড়িশার ঝারসুগুড়ায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 27th, 11:45 am
এখানকার কিছু তরুণ বন্ধু অনেক শিল্পকর্ম তৈরি করেছে এবং সঙ্গে করে নিয়ে এসেছে। ওড়িশার শিল্পের প্রতি ভালোবাসা বিশ্ববিখ্যাত। আমি আপনাদের সকলের কাছ থেকে এই উপহার গ্রহণ করছি এবং আমার এসপিজি সহকর্মীদের অনুরোধ করছি আপনাদের সকল জিনিসপত্র সংগ্রহ করতে। যদি আপনারা পিছনে আপনার নাম এবং ঠিকানা লেখেন, তাহলে অবশ্যই আমার কাছ থেকে একটি চিঠি পাবেন। ওদিকেও, একটি শিশু পিছনে কিছু ধরে দাঁড়িয়ে আছে; তার হাত ব্যথা করছে। সে এতক্ষণ ধরে এটি বহন করছে। দয়া করে এটিও সংগ্রহ করুন, ভাই। দয়া করে তাকে সাহায্য করুন। যদি আপনারা পিছনে আপনার নাম লিখে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাকে একটি চিঠি লিখব। আপনাদের সকলকে, যুবক, মহিলা এবং ছোট বাচ্চাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা দিয়ে এসব শিল্পকর্ম তৈরি করার জন্য।ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
September 27th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার ঝারসুগুদায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মানুষের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। ওড়িশা এবং দেশের অন্যান্য অংশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন তিনি। পাশাপাশি বিএসএনএ-এর দেশীয় প্রযুক্তির ৪জি পরিষেবার সূচনা করেন তিনি। বেরহামপুর থেকে সুরাত পর্যন্ত অমৃত ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের সুরাত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।বিহারের পূর্ণিয়ায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 15th, 04:30 pm
বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। কলকাতায় আমার কর্মসূচি কিছুটা দীর্ঘায়িত হয়ে পড়ায় এখানে পৌঁছতে আমার দেরি হয়েছে। তা সত্ত্বেও আপনারা এতো বিপুল সংখ্যায় আমাকে আশীর্বাদ করতে এখানে অপেক্ষা করছেন, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আমি আপনাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আবারও দেরিতে আসার জন্য আপনাদের পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা চাইছি।বিহারের পূর্ণিয়ায় ৪০ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
September 15th, 04:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের পূর্ণিয়ায় ৪০ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, পূর্ণিয়া হল মা পূরাণ দেবী, ভক্ত প্রহ্লাদ এবং মহর্ষি মেহি বাবার জায়গা। অবিস্মরণীয় সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণু এবং সতীনাথ ভাদুড়ির জন্মস্থান পূর্ণিয়া বিনোবা ভাবের মতো কর্মযোগীর কর্মস্থল।