দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যের ১২টি জেলা জুড়ে তিনটি মাল্টিট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
February 14th, 12:50 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি গতকাল রেল মন্ত্রকের তিনটি (৩) প্রকল্প অনুমোদন করেছে যার মোট ব্যয় ১৮,৫০৯ কোটি টাকা (প্রায়)। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে:কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
February 01st, 01:38 pm
আজকের বাজেট ঐতিহাসিক। এতে দেশের মহিলাদের শক্তির (নারী শক্তি) প্রতিফলন রয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে পরপর নয় বার বাজেট পেশ করে নতুন নজির গড়েছেন নির্মলা জি। এই বাজেটে অসংখ্য সম্ভাবনার দিশা রয়েছে। বাজেটে বর্তমানের স্বপ্নের বাস্তবায়ন এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিকে মজবুত করার বার্তা রয়েছে। এই বাজেট হ’ল, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত (বিকশিত ভারত) – এর যাত্রাপথে আমাদের উচ্চাকাঙ্খার এক শক্তিশালী ভিত্তি।২০২৬-এ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া
February 01st, 01:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আজ যে বাজেট পেশ করা হয়েছে তা ঐতিহাসিক। এর মধ্য দিয়ে দেশের মহিলাদের ক্ষমতায়ন প্রতিফলিত হয়েছে। মহিলা অর্থমন্ত্রী হিসেবে শ্রীমতী নির্মলা সীতারমণ এক রেকর্ড গড়েছেন। তিনি পর পর ৯ বার বাজেট পেশ করলেন। শ্রী মোদী বলেছেন, এই বাজেট বিপুল সম্ভাবনা সৃষ্টি করলো। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের এক শক্তিশালী ভিত গড়ে তোলার পাশাপাশি নাগরিকদের স্বপ্ন পূরণও এই বাজেটের মধ্য দিয়ে হবে। ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ভারতের উদ্যোগকে এই বাজেট সহায়তা করবে।