'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরাম ২০২৬'-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 21st, 09:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
August 21st, 08:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম ২০২৬' অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের চারটি রেল লাইন প্রকল্প মন্ত্রিসভায় অনুমোদিত, ভারতীয় রেলের নেটওয়ার্ক বাড়ছে প্রায় ৪১০ কিলোমিটার
August 19th, 03:18 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ রেল মন্ত্রকের প্রায় ৯,৪৫০ কোটি টাকা মোট ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলি হল:অন্ধ্রপ্রদেশের একটি উন্নত ভারতের ‘গ্রোথ ইঞ্জিন’ বা প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী
August 01st, 11:45 am
প্রধানমন্ত্রী মোদী অন্ধ্রপ্রদেশে প্রায় ১৮,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন এবং ‘বিকশিত ভারত’-এর অন্যতম প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে রাজ্যটির উত্থানের ওপর আলোকপাত করেছেন। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা ও লজিস্টিকস থেকে শুরু করে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ শক্তি ও উৎপাদন শিল্প—বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর রূপকল্প তুলে ধরেছেন।অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
August 01st, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে ১৭,৯০০ কোটিরও বেশি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। 'স্বর্ণ অন্ধ্র' বা সমৃদ্ধ অন্ধ্র গড়ার লক্ষ্যে আজকের দিনটির অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে এমন এক শুভ মাসে আসতে পেরে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, আজ এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে উত্তর অন্ধ্রের পবিত্র ভূমিতে উপস্থিত থাকতে পারা আমার কাছে এক অত্যন্ত সৌভাগ্যের বিষয়।কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় রেলের একটি রুটে তৃতীয় ও চতুর্থ লাইন বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে, এর ফলে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের তিনটি জেলা উপকৃত হবে
July 24th, 04:05 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি ভারতীয় রেলের বল্লারি-গুন্টাকল শাখায় তৃতীয় ও চতুর্থ লাইন বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে থাকা এই রেলপথের উন্নতি হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১,২৬৪ কোটি টাকা।হরিয়ানার জিন্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বাংলা অনুবাদ
July 17th, 12:00 pm
আপনারা কিছু ছবি এনেছেন—নিন ভাই, এগুলো নিয়ে নিন, না হলে পেছনের মানুষজন দেখতে পাবেন না। এসপিজির সহকর্মীরা অনুগ্রহ করে এগুলো সংগ্রহ করে নিন। ধন্যবাদ ভাই, আপনারা খুব সুন্দর ছবি এঁকে এনেছেন। ওদিকে একটি ছোট্ট মেয়েও কিছু নিয়ে এসেছে, সেটিও সংগ্রহ করে নিন। এদিকেও দু'জন ভদ্রলোককে দেখতে পাচ্ছি। এখন সবাই আরাম করে বসে পড়ুন। আপনাদের ভালোবাসা এবং শিল্পসাধনার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।হরিয়ানায় প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ প্রধানমন্ত্রীর
July 17th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ-এ প্রায় ১৪,৭০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে গভীর আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সমৃদ্ধ ঐতিহাসিক, বীরত্বপূর্ণ ও আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরেন; বিশেষ করে 'শক্তিপীঠ মাতা জয়ন্তী'-র আশীর্বাদপুষ্ট এই ভূমির মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেন। সাংগঠনিক কাজের প্রয়োজনে কয়েক দশক আগে এই শহরে তাঁর প্রথম সফরের কথা স্মরণ করে তিনি স্থানীয় খাদ্যাভ্যাস, যেমন মুররাহ মহিষের দুধের পণ্য, দেশি বুরা এবং ঘেবরের সঙ্গে জড়িয়ে থাকা অকৃত্রিম ভালোবাসার স্মৃতিচারণ করেন। শ্রী মোদী বলেন, এটি কোনও সাধারণ ভূমি নয়; এটি ইতিহাস, বীরত্ব, ধর্ম এবং অসীম গর্বের এক মহিমান্বিত ভূমি।Cabinet approves two multitracking projects covering Four Districts across Odisha and Jharkhand, increasing the existing network of Indian Railways by about 145 Kms
July 15th, 04:35 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, today approved two railway projects worth Rs. 3,907 crore, covering four districts across the states of Odisha and Jharkhand. The projects, in line with the PM's vision of a New India to make the people of the region Atmanirbhar, will provide seamless connectivity for the movement of people, goods and services. They will also improve rail connectivity to several prominent tourist destinations across the country.গুজরাটের সানন্দে সিজি সেমি ওএসএটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:15 pm
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের কর্মঠ উপ-মুখ্যমন্ত্রী হর্ষ সাংভি, গুজরাট সরকারের মন্ত্রীবৃন্দ, সাংসদ ও বিধায়কগণ, সিজি পাওয়ার-এর চেয়ারম্যান ভেল্লায়ান সুব্বাইয়া জি, রেনেসাস ইলেকট্রনিক্স-এর প্রেসিডেন্ট মালিনী জি, সিজি সেমি-র চেয়ারম্যান গিরিশ জি, এখানে উপস্থিত অন্যান্য শিল্প-নেতৃবৃন্দ এবং ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে সিজি সেমি-র আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওএসএটি) কেন্দ্রের উদ্বোধন করেছেন
July 04th, 05:00 pm
পাঁচ বছর আগে গৃহীত কৌশলগত লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশকে উন্নত প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার মূল উদ্দেশ্যের কথা স্মরণ করেন। দেশীয় নকশা ও স্থানীয় উৎপাদনের কৌশলের ওপর ভিত্তি করে তিনি এই তৃতীয় বড় কেন্দ্রটিতে বাণিজ্যিক চিপ প্যাকেজিংয়ের আনুষ্ঠানিক যাত্রার সূচনাকে স্বাগত জানান। শ্রী মোদী বলেন, 'ডিজাইন ইন ইন্ডিয়া' ও 'মেক ইন ইন্ডিয়া'-র মূল মন্ত্রকে পাথেয় করে আমরা সফলভাবে এগিয়ে চলেছি।রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর প্রধানমন্ত্রীর
July 03rd, 11:25 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৪ জুলাই রাজস্থান ও গুজরাট সফর করবেন। সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ তিনি যোধপুর বিমানবন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন এবং যোধপুরে 'উড়ান' প্রকল্পের সূচনা করবেন। এরপর দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি বালোত্রা যাবেন এবং প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৫ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
June 28th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত এর মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি।এই ৬মাসে আমরা মন কি বাত এ দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও, আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে, যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌ সেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS DUNAGIRI, INS SANSODHAK ও INS AGRAY কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর design আর manufacturing সবকিছুই স্বদেশী।ওড়িশা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ
June 20th, 01:10 pm
আমাদের ওড়িশা আজকাল উৎসবের আনন্দে মগ্ন। গত সপ্তাহেই মহা ধুমধামে গণেশ উৎসব পালিত হয়েছে। ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতিও পুরোদমে চলছে। ময়ূরভঞ্জের বারিপদ রথযাত্রা নিয়েও উত্তেজনার আবহ রয়েছে। আর এই সবকিছুর মাঝে গণতন্ত্রের অগ্রগতির উদযাপনও চলছে। ওড়িশায় বিজেপি সরকারেরও দুই বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে, আপনাদের সকলের মাঝে থাকতে পারা, ময়ূরভঞ্জে আসার সৌভাগ্য এবং আপনাদের এত বিপুল সংখ্যায় উপস্থিতি—এইসব উপলক্ষ আমার জন্য অত্যন্ত বিশেষ। আপনাদের আন্তরিকতা আমাকে বারবার এখানে টেনে আনে। আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি ডাবল-ইঞ্জিন সরকারের অধীনে ওড়িশার জনগণের উন্নয়ন যাত্রার জন্য তাঁদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এছাড়াও, এই উপলক্ষে আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু, ডঃ দাময়ন্তী বেশ্র এবং শ্রী চরণ হেমব্রামের মতো প্রখ্যাত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষার জন্য অলচিকি লিপি তৈরি করেছিলেন। আমাদের সরকার সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান উপস্থাপন করেছে। আমরা ওড়িশার সন্তানদের পদ্ম পুরস্কারে সম্মানিত করেছি। গত দুই বছর ধরে, ওড়িশা সরকার এই সমস্ত প্রখ্যাত ব্যক্তিত্বদের স্বপ্ন পূরণের জন্য অক্লান্তভাবে কাজ করে চলেছে।ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ৪৭,৬০০ কোটি টাকারও বেশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 20th, 01:00 pm
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাঁওতালি জহের ও হো জহের নামক পবিত্র উপাসনাস্থল, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং পাহাড়পুর স্কুলে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া, তাঁরা ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে ওড়িশা সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল বিকাশ-এর ধারা, ওড়িশা সারা। শ্রী মোদী ৪৭,৬০০ কোটিরও বেশি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 19th, 05:15 pm
আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।১৯ জুন প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনার আওতায় ২,৪০০ কোটি টাকার আর্থিক উৎসাহ প্রদান করবেন প্রধানমন্ত্রী
June 17th, 03:14 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ জুন নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনার আওতায় ২,৪০০ কোটি টাকার আর্থিক উৎসাহ প্রদান করবেন।