ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

August 15th, 05:48 pm

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনেতাদের উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশ্বজুড়ে প্রাপ্ত অভিনন্দন বার্তার জন্য গভীর ধন্যবাদ জানিয়েছেন।

প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 11:41 pm

এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।

প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

June 18th, 09:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।

প্যারিসে ভিভা টেক ২০১৬-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

June 18th, 06:15 pm

ভিভা টেকের দশম পর্বে প্যারিসে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এটি ইউরোপের বৃহত্তম প্রযুক্তি অনুষ্ঠান। রাষ্ট্রপতি ম্যাক্রোঁ সহ ভিভা টেকের সফল আয়োজকদের আমি অভিনন্দন জানাচ্ছি।

ভিভাটেক ২০২৬-এ অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

June 18th, 06:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট-আপ বিষয়ক অনুষ্ঠান 'ভিভাটেক ২০২৬' -এ অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরকালে বিভিন্ন ঘোষণা, স্বাক্ষরিত সমঝোতাপত্র ও চুক্তি

June 14th, 09:32 pm

ভারত-ফ্রান্স উদ্ভাবন সংক্রান্ত রোডম্যাপ ২০৩০ কার্যকর করা

ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক

June 14th, 08:37 pm

১৪ জুন ২০২৬ তারিখে নিস-এর ভিলা কেরিলোসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। চলতি বছরের শুরুর দিকে ভারত-ফ্রান্স সম্পর্ককে ‘বিশেষ আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব’-এর স্তরে উন্নীত করার পর দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।

ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

June 14th, 04:36 pm

আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।

প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন

June 14th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে এসে পৌঁছেছেন

June 13th, 11:19 pm

প্রধানমন্ত্রী মোদী তাঁর সফরের প্রথম পর্ব শুরু করতে ফ্রান্সের নিস শহরে পৌঁছেছেন। সেখানে তাঁকে উষ্ণ ও বিশেষ অভ্যর্থনা জানানো হয়, যা ভারত ও ফ্রান্সের মধ্যকার শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্কেরই প্রতিফলন। এই সফর ভারত-ফ্রান্স অংশীদারিত্বের গভীরতা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার জন্য উভয় দেশের যৌথ অঙ্গীকারকেই তুলে ধরে।

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রীর বিবৃতি

June 13th, 10:03 am

ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য জনাব এমানুয়েল ম্যাক্রোঁ এবং স্লোভাক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য জনাব রবার্ট ফিকোর আমন্ত্রণে, আমি ১৩ থেকে ১৮ জুন ২০২৬ পর্যন্ত ফ্রান্স ও স্লোভাক প্রজাতন্ত্র সফর করব।

প্রধানমন্ত্রীর ফ্রান্স ও স্লোভাকিয়া সফর

June 09th, 07:20 pm

ফ্রান্সের রাষ্ট্রপতি মহামান্য মিঃ ইমানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩–১৪ জুন ২০২৬ (নিস), ১৬–১৯ জুন ২০২৬ (এভিয়ান ও প্যারিস) ফ্রান্স সফর করবেন। পাশাপাশি তিনি ১৪–১৬ জুন ২০২৬ পর্যন্ত স্লোভাকিয়া সফরও করবেন।

প্রধানমন্ত্রীকে ফোন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা

April 16th, 10:25 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

March 19th, 05:05 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে কথা বলেছেন।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন

March 05th, 07:20 pm

কথোপকথনে উভয় নেতা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের উদ্বেগের বিষয়টি উল্লেখ করেন। আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে তারা গুরুত্ব দেন।

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ হোলি উপলক্ষ্যে শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন

March 04th, 10:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী ম্যাক্রোঁ হোলি উপলক্ষ্যে শুভেচ্ছা জানান।

উত্তরপ্রদেশের মিরাটে একাধিক উন্নয়ন কাজের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণ

February 22nd, 01:30 pm

বাবা অঘর্ণাথের এই পবিত্র ভূমিতে, বিপ্লবের মাটি মীরাটে, আজ উন্নত উত্তরপ্রদেশ ও উন্নত ভারতের স্বপ্নে এক নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই প্রথম একই মঞ্চ থেকে নমো ভারত র্যা়পিড রেল এবং মেট্রো পরিষেবার একযোগে উদ্বোধন হচ্ছে। এটি উন্নত ভারতের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য ঝলক। শহরের ভেতরে যাতায়াতের জন্য মেট্রো, আর যমজ শহরের স্বপ্নকে গতি দিতে আধুনিক ট্রেন ‘নমো ভারত’। এই গুরুত্বপূর্ণ মাইলফলক উত্তর প্রদেশে অর্জিত হয়েছে—এতে আমি অত্যন্ত সন্তুষ্ট।

ভারতের প্রথম নমো ভারত আরআরটিএস-এর উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

February 22nd, 01:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নমো ভারত র‍্যাপিড রেল এবং মিরাট মেট্রো রুটের উদ্বোধন করেন। ভারতে এই প্রথম একটি মঞ্চ থেকে একই সঙ্গে র‍্যাপিড রেল এবং মেট্রো পরিষেবার সূচনা করা হল।

মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারত-ফ্রান্স উদ্ভাবন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 18th, 12:07 pm

আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ম্যাক্রোঁ, দুই দেশের উদ্ভাবকদের শুভেচ্ছা জানাই! বোজোঁ!

ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি

February 18th, 08:10 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।