আন্তর্জাতিক নারী দিবসে সফল মহিলাদের জন্য তাঁর সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দিলেন প্রধানমন্ত্রী

March 08th, 11:26 am

মহিলাদের শক্তি ও সাফল্যের প্রতি প্রেরণাদায়ক সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রীমোদী তাঁর সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম সেইসব নারীদের হাতে তুলে দিয়েছেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাক্ষ্য রাখছেন।