পশ্চিমবঙ্গের মালদা থেকে একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
January 17th, 02:00 pm
পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি.ভি. আনন্দ বোস মহোদয়; কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী অশ্বিনী বৈষ্ণব মহোদয়, শান্তনু ঠাকুর জি, সুকান্ত মজুমদার মহোদয়; পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়; সংসদে আমার সহকর্মী শমীক ভট্টাচার্য মহোদয়, খগেন মুর্মু মহোদয়, কার্তিক চন্দ্র পাল মহোদয়; অন্যান্য প্রতিনিধি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মালদায় ৩,২৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
January 17th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মালদায় ৩,২৫০ কোটি টাকা মূল্যের একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর লক্ষ্য হলো পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা জোরদার করা এবং উন্নয়নের গতি ত্বরান্বিত করা। এই উপলক্ষে সমাবেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, আজ মালদা থেকে পশ্চিমবঙ্গের অগ্রগতির গতিকে আরও ত্বরান্বিত করার অভিযান নতুন গতি পেয়েছে। তিনি উল্লেখ করেন যে পশ্চিমবঙ্গের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের জন্য নতুন রেল পরিষেবা চালু করা হয়েছে এবং এই প্রকল্পগুলো মানুষের যাতায়াতকে সহজ করার পাশাপাশি বাণিজ্য ও ব্যবসাকেও সুবিধা দেবে। তিনি জোর দিয়ে বলেন যে এখানে স্থাপিত নতুন ট্রেন রক্ষণাবেক্ষণ সুবিধাগুলো বাংলার যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।RJD and Congress are putting Bihar’s security and the future of its children at risk: PM Modi in Katihar, Bihar
November 03rd, 02:30 pm
In a massive public rally in Katihar, Bihar, PM Modi began with the clarion call, “Phir ek baar - NDA Sarkar, Phir ek baar - Susashan Sarkar.” He accused the RJD and Congress of risking Bihar’s security for votes and questioned whether benefits meant for the poor should be taken away by infiltrators. He remarked that under Nitish Ji’s leadership, NDA brought governance and growth, emphasizing that every single vote will play a role in building a Viksit Bihar.Be it Congress or RJD, their love is only for infiltrators: PM Modi in Saharsa, Bihar
November 03rd, 02:15 pm
Amidst the ongoing election campaigning in Bihar, PM Modi's rally spree continued as he addressed a public meeting in Saharsa. He said that only two days are left for the first phase of voting in Bihar. Many young voters here will be voting for the first time. He urged all first-time voters in Bihar, “Do not let your first vote go to waste. The NDA is forming the government in Bihar and your vote should go to the alliance that is actually winning. Your vote should be for a Viksit Bihar.”Massive public turnout as PM Modi campaigns in Saharsa and Katihar, Bihar
November 03rd, 02:00 pm
Amid the ongoing election campaign in Bihar, PM Modi continued his rally spree, addressing large public meetings in Saharsa and Katihar. He reminded people that only two days remain for the first phase of voting, noting that many young voters will be casting their vote for the first time. Urging them not to waste their first vote, he said, “The NDA is forming the government in Bihar. Your vote should go to the alliance that is actually winning - your vote should be for a Viksit Bihar.”গুজরাটের আমেদাবাদে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 25th, 06:42 pm
আজ আপনারা সত্যিই এক অসাধারণ পরিবেশ তৈরি করেছেন। আমার প্রায়শই মনে হয়, আমি কত সৌভাগ্যবান যে আপানাদের মতো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা ও আশীর্বাদ আমি পাচ্ছি। আমি আপনাদের যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট হবে না। ওই দেখুন আপনাদের পাশে ওইখানে ছোট্ট নরেন্দ্র দাঁড়িয়ে আছে।গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের নিরাপত্তা ও আত্মনির্ভরতার প্রসঙ্গে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা
August 25th, 06:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ৫৪০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। ভাষণে তিনি বলেন, সারা দেশে এখন গণেশোৎসবের আবহ। তারই মধ্যে গণপতি বাপ্পার আশীর্বাদ নিয়ে গুজরাটের বিকাশের লক্ষ্যে এই প্রকল্পগুলির সূচনা হচ্ছে।ইকনোমিক টাইমস্ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 23rd, 10:10 pm
অনুষ্ঠানে সমবেত সকলকে স্বাগত জানাই। এই সম্মেলনের আয়োজন হয়েছে উপযুক্ত সময়ে, যা আমাদের কাছে খুবই আনন্দের। গত সপ্তাহেই লালকেল্লা থেকে আমি পরবর্তী স্তরের সংস্কারের কথা বলেছি এবং এখন এই মঞ্চ সেই ভাবধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
August 23rd, 05:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই ফোরামে বিশ্ব পরিস্থিতি এবং ভূ-অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত আর্থিকভাবে কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে, তা তিনি তুলে ধরেন। তিনি বলেন, ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হয়ে উঠেছে এবং খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক শক্তির দেশ হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভারতের রাজস্ব ঘাটতি ৪.৪ শতাংশ কমে এসেছে এবং ভারতীয় সংস্থাগুলি মূলধনী বাজার থেকে রেকর্ড পরিমাণ অর্থ সংগ্রহ করছে। অন্যদিকে, ভারতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, যা আগে কখনও ঘটেনি। তিনি জানান, মুদ্রাস্ফীতি অনেক কমে এসেছে এবং সুদের হারও কমেছে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি)-এর মাধ্যমে দেশের লগ্নিকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছেন।ইউইআর- টু (UER-II) এবং দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
August 17th, 12:45 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নীতিন গডকরী জি, হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি জি, দিল্লির মাননীয় লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় সাক্সেনা জি, দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্ত জি, আমার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সহকর্মীবৃন্দ, অজয় তামতা জি, হর্ষ মালহোত্রা জি, দিল্লি ও হরিয়ানার সাংসদগণ, উপস্থিত দিল্লি ও হরিয়ানার মন্ত্রীগণ, অন্যান্য জনপ্রতিনিধি এবং আমার প্রিয় ভাই ও বোনেরা,প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১,০০০ কোটি টাকার দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন
August 17th, 12:39 pm
অগাস্ট মাস স্বাধীনতা ও বিপ্লবের মাস বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, আজাদি কা মহোৎসব উদযাপনের মধ্যেই জাতীয় রাজধানী দিল্লি আজ আরও একটি উন্নয়ন বিপ্লবের সাক্ষী হ’ল। তিনি বলেন, এর আগে দ্বারকা এক্সপ্রেসওয়ে এবং আরবান এক্সটেনশন রোডের মাধ্যমে দিল্লির যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছিল। এই পথ দিল্লি, গুরুগ্রাম এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তিনি আরও বলেন, অফিস ও কারখানায় যাতায়াত সহজ হবে এবং প্রত্যেকের সময় সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংযোগ স্থাপনের ফলে ব্যবসায়ী, উদ্যোক্তা এবং কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। এই আধুনিক সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য তিনি দিল্লি-এনসিআর-এর সমস্ত বাসিন্দাদের অভিনন্দন জানান।রোজগার মেলার আওতায় ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশ
July 12th, 11:30 am
কেন্দ্রীয় সরকারে যুবকদের স্থায়ী চাকরি প্রদানের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আর এটাই আমাদের পরিচয়, কোনওরকম সুপারিশ কিংবা উৎকোচ ছাড়াই কর্মসংস্থান । আজ ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত, লক্ষ লক্ষ যুবক এই ধরনের কর্মসংস্থান মেলার মাধ্যমে ভারত সরকারে স্থায়ী চাকরি পেয়েছে। এখন এই তরুণরা জাতি গঠনে বড় ভূমিকা পালন করছে। আজও, আপনাদের অনেকেই ভারতীয় রেলে দায়িত্ব পালন শুরু করছেন, অনেক সহকর্মী এখন দেশের নিরাপত্তার রক্ষী হয়ে উঠবেন, ডাক বিভাগে নিযুক্ত সহকর্মীরা প্রতিটি গ্রামে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেবেন, কিছু সহকর্মী সকলের জন্য স্বাস্থ্য মিশনের সৈনিক হবেন, অনেক যুবক আর্থিক অন্তর্ভুক্তির ইঞ্জিনকে ত্বরান্বিত করবেন এবং অনেক সহকর্মী ভারতের শিল্প উন্নয়নে নতুন গতি সঞ্চার করবেন। আপনাদের বিভাগগুলো আলাদা, কিন্তু লক্ষ্য একটাই এবং সেই লক্ষ্যটা কী, আমাদের বারবার মনে রাখতে হবে, লক্ষ্য একটাই, বিভাগ যাই হোক না কেন, কাজ যাই হোক না কেন, পদ যাই হোক না কেন, ক্ষেত্র যাই হোক না কেন, লক্ষ্য একটাই – জাতির সেবা। নীতি এক – নাগরিক প্রথম, নাগরিক প্রথম। দেশের মানুষের সেবা করার জন্য আপনার কাছে একটি বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। আপনাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে এত বড় সাফল্য অর্জনের জন্য আমি আপনাদের, সকল তরুণদের অভিনন্দন জানাই। আপনাদের এই নতুন যাত্রার জন্য আমি আপনাদের সকলকে শুভকামনা জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রোজগার মেলায় ভাষণ দিয়েছেন
July 12th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার জন্য ৫১,০০০ নিয়োগপত্র নবনিযুক্ত যুবক-যুবতীদের হাতে তুলে দেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে আজ থেকে এই সব যুবক-যুবতী নতুন দায়িত্ব পালন করা শুরু করবেন। তিনি বিভিন্ন দপ্তরে যোগদানের কারণে তাঁদের অভিনন্দন জানান। আলাদা আলাদা দপ্তরে এঁরা নিজ নিজ কাজ করলেও মূল লক্ষ্য হবে এক — দেশের জন্য সেবা করা। এক্ষেত্রে 'সর্বাগ্রে নাগরিক'- সিটিজেন ফার্স্ট নীতি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।ত্রিনিদাদ ও টোবাগোতে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 04th, 05:56 am
আজ সন্ধ্যেতে আপনাদের সঙ্গে মিলিত হওয়া আমার কাছে অপরিসীম গর্ব ও আনন্দের। প্রধানমন্ত্রী কমলা জির দারুণ আতিথেয়তা ও সদয় সম্ভাষণের জন্য ধন্যবাদ জানাই।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
July 04th, 04:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ত্রিনিদাদ ও ট্যোবাগোয় ভারতীয় বংশোদ্ভূতদের বিশাল এক সমাবেশে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী শ্রীমতী কমলা পেরসাদ-বিসেসর উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং অন্যান্য বিশিষ্টজনেরা এই সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বর্ণময় ভারতীয়-ত্রিনিদাদীয় প্রথায় সম্বর্ধনা জানানো হয়।বিহারের সিওয়ানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 20th, 01:00 pm
উপস্থিত সবাইকে প্রণাম জানাই। বাবা মহেন্দ্র নাথ, বাবা হংসনাথ, সহগরা ধাম, মা থাওয়ে ভবানী, মা অম্বিকা ভবানী, দেশের প্রথম রাষ্ট্রপতি, দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই!বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
June 20th, 12:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিহারের সিওয়ানে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন করেন বাবা মহেন্দ্রনাথ, বাবা হংসনাথ, মাতা ভবানী এবং মা অম্বিকা ভবানীর উদ্দেশে। দেশরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের স্মৃতিচারণা করেন তিনি।১৪০ কোটি ভারতীয় বিকশিত ভারত গঠনে ঐক্যবদ্ধ: গুজরাটের দাহোদে প্রধানমন্ত্রী মোদী
May 26th, 11:45 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করলেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ২৬ মে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ২০১৪ সালে এই দিনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দেশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন যে গুজরাটের মানুষ তাদের অটুট সমর্থন এবং আশীর্বাদকে স্বীকৃতি জানান তিনি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন
May 26th, 11:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দাহোদে ২৪,০০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করলেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ২৬ মে দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ ২০১৪ সালে এই দিনেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দেশের দায়িত্ব তাঁর ওপর অর্পণ করেছেন যে গুজরাটের মানুষ তাদের অটুট সমর্থন এবং আশীর্বাদকে স্বীকৃতি জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই আস্থা এবং উৎসাহ দিনরাত দেশের সেবাকাজে ইন্ধন জুগিয়েছে। গত কয়েক বছরে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা অভূতপূর্ব এবং অভাবনীয়। দশকের পর দশকের বাধা অতিক্রম করে প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে। তিনি আরও বলেন, “আজ দেশ হতাশা এবং অন্ধকার থেকে বেরিয়ে আত্মবিশ্বাস এবং আশাবাদের নতুন যুগে প্রবেশ করেছে”।