Odisha is emerging as a gateway to growth and prosperity in eastern India: PM Modi in Pahadpur

June 20th, 01:10 pm

The President, Smt. Droupadi Murmu and the Prime Minister, Shri Narendra Modi visited Pahadpur village in Mayurbhanj district today. The President and the Prime Minister offered prayers at the sacred groves Santhali Jahera and Ho Jahera, Skill Centre and Pahadpur School. The President and Prime Minister participated in a programme at Rairangpur in Mayurbhanj district, marking the completion of two years of the Government of Odisha. The theme of the programme is “Vikas ra Dhara, Odisha Sara”. Shri Modi inaugurated and laid the foundation stone of various development projects worth over ₹47,600 crore.

PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government

June 20th, 01:00 pm

PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.

গুজরাটের দেদিয়াপাড়ায় ‘জনজাতিয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 15th, 03:15 pm

জয় জোহর! গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, গুজরাট সরকারের মন্ত্রী নরেশভাই প্যাটেল এবং জয়রামভাই গামিত জি, সংসদে আমার পুরনো সহকর্মী মনসুখভাই ভাসাভা জি, মঞ্চে উপস্থিত ভগবান বিরসা মুন্ডার পরিবারের সকল সদস্য, দেশের প্রতিটি কোণ থেকে এই কর্মসূচির অংশ হয়ে ওঠা আমার জনজাতি ভাই ও বোনেরা, অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ, কারণ এই সময়ে বেশ কয়েকটি জাতীয় কর্মসূচি চলছে। জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন

November 15th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতিয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মা নর্মদার পবিত্র ভূমি আজ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে একথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ৩১শে অক্টোবর, ভারতের ঐক্য ও বৈচিত্র্য উদযাপনের জন্য এই একই স্থানে সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী পালিত হয়েছিলে এবং ভারত পর্বের সূচনা হয়েছিল। আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা ভারত পর্বের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তিনি এই উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সমগ্র আদিবাসী অঞ্চলে স্বাধীনতার চেতনা জাগ্রতকারী গোবিন্দ গুরুর আশীর্বাদও এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গোবিন্দ গুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন যে, কিছুক্ষণ আগে দেবমোগরা মাতার মন্দিরে যাওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল এবং আবারও তাঁর চরণে প্রণাম করেছেন।

জনজাতীয় গৌরব দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের নর্মদা জেলা সফর করবেন

November 14th, 11:41 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুজরাট সফরে যাবেন। বেলা ১২টা ৪৫ নাগাদ নর্মদা জেলার দেবমোগরা মন্দির দর্শনের পর সেখানে তিনি পুজো দেবেন। এরপর দুপুর ২টো ৪৫ নাগাদ তিনি নর্মদা জেলার ডেদিয়াপাদায় গিয়ে ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষ্যে ৯ হাজার ৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সেইসঙ্গে জনসমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ৪ অক্টোবর ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করবেন

October 03rd, 03:54 pm

যুব উন্নয়নের লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ যুব-কেন্দ্রিক প্রয়াসের সূচনা করবেন। এতে দেশজুড়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ সৃষ্টির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার হবে। প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা সমাবর্তনের চতুর্থ সংস্করণ কৌশল দীক্ষান্ত সমারোহেও যোগ দেবেন। এই অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীনে থাকা শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির ৪৬ জন শীর্ষস্থানীয় পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

October 01st, 10:45 am

মঞ্চে উপস্থিত, শ্রদ্ধেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহক, শ্রী দত্তাত্রেয় হোসাবালেজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র শেখাওয়াতজী, দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল স্বেচ্ছাসেবক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন

October 01st, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী দেশের সকল নাগরিককে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আজ মহানবমী এবং দেবী সিদ্ধিদাত্রীরও দিন। তিনি মন্তব্য করেন যে আগামী বিজয়া দশমী মহা উৎসব, যা ভারতীয় সংস্কৃতির- অন্যায়ের ওপর ন্যায়, মিথ্যার ওপর সত্য এবং অন্ধকারের ওপর আলোর জয় ঘোষণার কালজয়ী প্রতীক। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আজ থেকে ১০০ বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন যে, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা, যেখানে জাতীয় চেনতা প্রতিটি যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রূপে প্রকাশিত হয়। তিনি দৃঢ়ভাবে বলেন, এই যুগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সেই চিরন্তর জাতীয় চেতনার এক পবিত্র অবতার।

শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজির মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ

June 24th, 11:30 am

ব্রহ্মচারী স্বামী সচ্চিদানন্দজি, শ্রীনাথ স্বামী শুভাঙ্গানন্দজি, স্বামী সারদানন্দজি, শ্রদ্ধেয় সাধুগণ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী জর্জ কুরিয়েনজি, সংসদে আমার সহকর্মী শ্রী আদুর প্রকাশজি, অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।

শ্রী নারায়ণ গুরু ও মহাত্মা গান্ধীর মধ্যে ঐতিহাসিক আলোচনার শতবর্ষ উদযাপনে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

June 24th, 11:00 am

প্রধানমন্ত্রী বলেন, শ্রী নারায়ণ গুরু আলোকবর্তিকা হিসেবে সমাজের উন্নতিকল্পে কাজ করেছেন। সমাজের নিপীড়িত, অবহেলিত, অত্যাচারিত মানুষের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, আজও তিনি যে কোনও সিদ্ধান্ত , এইসব সম্প্রদায়ের উন্নতির কথা ভেবেই নেন। ১০০ বছর আগে ঔপনিবেশিক শাসনের সামাজিক অবস্থার প্রেক্ষিতে গুরুদেব’কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই সময় সামাজিক অনাচারের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পেতেন। কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে অকুতোভয় এবং অত্যাচারে অবিচলিত শ্রী নারায়ণ গুরুর নির্ভীক পদক্ষেপ সত্য, সেবা এবং ভালোবাসার প্রতি ছিল ন্যায়নিষ্ঠ। শ্রী নারায়ণ গুরুর বিশ্বাস সামাজিক সাম্য ও ঐক্যের ভিত রচনা করেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – পথেরও তা অনুপ্রেরণা-স্বরূপ। সমাজের একেবারে প্রান্তিক স্তরে থাকা মানুষের ক্ষমতায়ন তাঁর সরকারের অগ্রাধিকার বলে শ্রী মোদী জানান।

প্রধানমন্ত্রী ২রা অক্টোবর ঝাড়খণ্ড সফরে যাবেন

September 30th, 05:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২রা অক্টোবর ২০২৪-এ ঝাড়খণ্ড সফরে যাবেন। দুপুর ২টো নাগাদ তিনি ঝাড়খণ্ডের হাজারিবাগে ৮৩,৩০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস, সূচনা এবং উদ্বোধন করবেন।