মন কি বাত-এ ভারতের প্রতিরক্ষা শক্তি, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী

July 26th, 11:30 am

Prime Minister Narendra Modi addressed the nation through Mann Ki Baat. In his speech, he highlighted important topics such as Kargil Vijay Diwas, Catch the Rain campaign, India's space sector prowess, Science Olympiads, Environmental conservation, Khadi and more. He called upon the citizens to share their ideas and suggestions for Independence Day through MyGov.

নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

July 11th, 01:15 pm

আমরা ভারতীয়রা ২০ বছর ধরে এই কথা শুনে আসছি। কিন্তু আজ, ৪০ বছর পর, একজন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে এসেছেন। এটা আমার সৌভাগ্য। আমি নিউজিল্যান্ডের সমস্ত বাসিন্দাদের, আপনাদের সকলের কাছে ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে এসেছি।

নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

July 11th, 12:35 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডে আয়োজিত ‘কিয়া ওরা মোদী’ অনুষ্ঠানে নিউজিল্যান্ডে বসবাসরত ভারতীয়দের এক বিশাল সভায় ভাষণ দেন। বিশেষ সৌজন্যতার বার্তা দিয়ে পদক্ষেপ হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনও এই অনুষ্ঠানে যোগ দেন। ১০,০০০-এরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষের উষ্ণতা, প্রাণশক্তি ও উদ্দীপনায় এই সমাবেশ মুখরিত হয়ে উঠেছিল।

রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 04th, 12:50 pm

রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

July 04th, 12:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।

বেঙ্গালুরুতে ‘দ্য আর্ট অফ লিভিং’-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

May 10th, 11:05 am

আজকের সকালটি এক অনন্য অভিজ্ঞতা নিয়ে এসেছে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শিশুদের স্বাগত জানানো, ভগবান শ্রী গণেশের দর্শন, শ্রী শ্রী রবি শঙ্কর জি-র ৭০তম জন্মবার্ষিকী এবং আর্ট অফ লিভিং-এর ৪৫তম জন্মবার্ষিকী - এই মুহূর্তগুলো আমার স্মৃতিতে চিরকাল খোদাই হয়ে থাকবে। এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেঙ্গালুরুতে ‘দ্য আর্ট অফ লিভিং’-এর ৪৫তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেন

May 10th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে 'আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের শুভ তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী আজকের সকালটির অনন্যতার বর্ণনা দিয়ে বলেন যে, সকালটি শিশুদের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভ্যর্থনা, ভগবান গণেশের দর্শন, শ্রী শ্রী রবিশঙ্কর জির ৭০তম জন্মবর্ষ এবং 'আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল। শ্রী মোদী মন্তব্য করেন, এগুলো এমন কিছু মুহূর্ত যা চিরকাল আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

নতুন দিল্লির কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে প্রধানমন্ত্রীর ভাষণ

January 28th, 04:00 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মীগণ, দেশের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, মঞ্চে উপস্থিত অন্য সকল বিশিষ্টজন, এনসিসি এবং এনএসএস ক্যাডেটরা যাঁরা সারা দেশ থেকে এসেছেন, ট্যাবলো শিল্পীরা, রাষ্ট্রীয় রঙ্গশালা থেকে সহকর্মীগণ এবং আমার প্রিয় তরুণ বন্ধুরা। আপনাদের সকলের কঠোর পরিশ্রম এখানে দৃশ্যমান হচ্ছে। আপনারা দারুণ সমন্বয়ের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করেছেন।

দিল্লিতে বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে প্রধানমন্ত্রীর ভাষণ

January 28th, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি পিএম র‍্যালিতে ভাষণ দেন। এনসিসি দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এনসিসি এনএসএস ক্যাডেট, ট্যাবলো শিল্পী এবং রাষ্ট্রীয় রঙ্গশালার ব্যক্তিবর্গ, দেশের নানা প্রান্ত থেকে যোগ দেওয়া তরুণ-তরুণীদের প্রয়াসকে এই সমন্বিত সমাবেশে প্রত্যক্ষ করা যাচ্ছে। তিনি বলেন, আজ সকালে মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। অজিত পাওয়ার মহারাষ্ট্র তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, গ্রামাঞ্চলের মানুষদের জীবনযাপনের উন্নতিসাধনে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী প্রয়াত অজিত পাওয়ারের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি থেকে এই সমাবেশে যোগ দেওয়া ক্যাডেটদেরকেও তিনি শুভেচ্ছা জানান এবং এ বছরের সমাবেশে মেয়েদের বিপুল অংশগ্রহণের কথা উল্লেখ করেন তিনি।

প্রথম ভোট থেকে স্টার্টআপ ইন্ডিয়া, মন কি বাত-এ ভারতের যুবকদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী

January 25th, 11:30 am

জাতীয় ভোটার দিবসে এই বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভোটদানের গুরুত্বের ওপর জোর দেন এবং নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকের প্রশংসা করেন। তিনি স্টার্টআপ, জল সংরক্ষণ, গুণমান, সংস্কৃতি ও উৎসব এবং পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এর কথা তুলে ধরেন, যেখানে সারা বিশ্বের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।

আসামে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজার সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 18th, 11:30 am

আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য জি, এখানকার জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল জি, শ্রী পবিত্র মার্ঘেরিটা জি, অসমের মন্ত্রী শ্রী অতুল বোরা জি, শ্রী চরণ বরো জি, শ্রী কৃষ্ণেন্দু পাল জি, শ্রী কেশব মহন্ত জি, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার আসামের প্রিয় ভাই ও বোনেরা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজা সম্পন্ন করেছেন

January 18th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের কালিয়াবরে ৬,৯৫০ কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের (এনএইচ-৭১৫-এর কালিয়াবর-নুমালিগড় অংশের ৪-লেন নির্মাণ) ভূমিপূজা সম্পন্ন করেছেন। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এত বিপুল সংখ্যক মানুষ তাঁকে আশীর্বাদ করতে এসেছেন এবং তিনি এর জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, কাজিরাঙ্গায় আবার এসে তাঁর আগের সফরের স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠেছে। তিনি স্মরণ করেন যে, দুই বছর আগে কাজিরাঙ্গায় কাটানো মুহূর্তগুলো তাঁর জীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা ছিল। প্রধানমন্ত্রী মোদী জানান, তিনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন এবং পরের দিন সকালে একটি হাতি সাফারি করার সময় তিনি এই অঞ্চলের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করেছিলেন।

নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 14th, 11:00 am

পোঙ্গল আজ প্রকৃত অর্থে আন্তর্জাতিক উৎসব হয়ে উঠেছে। বিশ্বজুড়ে তামিল সম্প্রদায় এবং তামিল সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষজন উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। আমিও তাঁদের মধ্যে একজন। তামিল জনজীবনে পোঙ্গল আনন্দ নিয়ে আসে। আমাদের কৃষক, ধরিত্রী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হ’ল পোঙ্গল। এই উৎসব আমাদের প্রকৃতি, পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতির গুরুত্বের শিক্ষা দেয়। এই সময়ে ভারতের অন্যান্য অংশের মানুষও লোহরী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবে মেতে উঠেছেন।

নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

January 14th, 10:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে পোঙ্গল উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তামিলে সবাইকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেন, তামিল সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বজুড়ে যাঁরা তামিল সংস্কৃতির অনুরাগী, তাঁদের মধ্যে পোঙ্গল উদযাপিত হচ্ছে। পোঙ্গল আজ এক বিশ্বজনীন উৎসব হয়ে উঠেছে। তিনিও এই উৎসবে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। শ্রী মোদী বলেন, তামিল সংস্কৃতিতে পোঙ্গল এক বিশেষ উৎসব যেখানে কৃষকের কঠোর পরিশ্রম, পৃথিবী এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই উৎসব আমাদের পরিবার, প্রকৃতি ও সমাজের মধ্যে ভারসাম্য রাখার শিক্ষা দেয়। এই একই সময়ে দেশজুড়ে লোহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহুর মতো অন্যান্য উৎসবও চলছে।

শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরিশ্বরজি মহারাজের ৫০০তম গ্রন্থ প্রকাশের সময় প্রধানমন্ত্রীর বার্তার বঙ্গানুবাদ

January 11th, 01:00 pm

এই পবিত্র অনুষ্ঠানে, আমি প্রথমে আমাদের অনুপ্রেরণার উৎস, পূজনীয় ভুবনভানুসুরিশ্বর জি মহারাজের চরণে প্রণাম জানাই। আমি প্রশান্তমূর্তি সুবিশাল গচ্ছাধিপতি পূজ্য শ্রীমদ বিজয় রাজেন্দ্রসুরিশ্বর জি মহারাজ, পূজ্য গচ্ছাধিপতি শ্রী কল্পতরুসূরিশ্বর জি মহারাজ, সরস্বতী কৃপাপ্রাপ্ত পরম পূজ্য আচার্য ভগবন্ত শ্রীমদ বিজয়রত্নসুন্দরসুরিশ্বর জি মহারাজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল সাধু ও সাধ্বীদের প্রতিও আমার শ্রদ্ধা জ্ঞাপন করি।

শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরীশ্বরজী মহারাজের ৫০০তম বই প্রকাশের সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন্তব্য

January 11th, 12:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রীমদ বিজয়রত্ন সুন্দর সুরিশ্বরজি মহারাজের ৫০০তম গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানে তাঁর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে শ্রী মোদী বলেন যে, এই পবিত্র উপলক্ষে তিনি প্রথমে পূজনীয় ভুবনভানুসুরিশ্বর জি মহারাজের চরণে প্রণাম জানান এবং প্রশান্তমূর্তি সুবিশাল গচ্ছাধিপতি পূজ্য শ্রীমদ বিজয় রাজেন্দ্রসুরিশ্বর জি মহারাজ, পূজ্য গচ্ছাধিপতি শ্রী কল্পতরু সুরিশ্বর জি মহারাজ, সরস্বতী কৃপাপ্রাপ্ত পরম পূজ্য আচার্য ভগবন্ত শ্রীমদ বিজয়রত্নসুন্দর সুরিশ্বর জি মহারাজ এবং অনুষ্ঠানে উপস্থিত সকল সাধু ও সাধ্বীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ‘উর্জা মহোৎসব কমিটি’র সকল সদস্যকে অভিনন্দন জানান।

নব রায়পুরের সত্য সাই সঞ্জীবনী শিশু হৃদরোগ হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার করা শিশুদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের বঙ্গানুবাদ

November 01st, 05:30 pm

আমি একজন হকি চ্যাম্পিয়ন। আমি হকিতে ৫টি পদক জিতেছি। আমার স্কুলে চেক-আপের সময় তাঁরা জানতে পারেন যে আমার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে। আমি এখানে চিকিৎসার জন্য এসেছিলাম, অস্ত্রোপচার করা হয়েছিল এবং এখন আমি আবার হকি খেলতে পারবো।

প্রধানমন্ত্রী জন্মগত হৃদরোগ জয় করা শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন

November 01st, 05:15 pm

‘দিল কি বাত’ কর্মসূচির অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ের নব রায়পুরের শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতালে অনুষ্ঠিত ‘গিফ্‌ট অফ লাইফ’ অনুষ্ঠানে জন্মগত হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা ২৫০০ শিশুর সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন।

প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন ২০২৫-এ ভাষণ দিয়েছেন

October 31st, 06:08 pm

শ্রী মোদী স্মরণ করেন যে গত বছর গুজরাটে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির জন্মস্থানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। এর আগে, তিনি দিল্লিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে বৈদিক মন্ত্র এবং পবিত্র হবন অনুষ্ঠানের শক্তি এখনও এতটাই তাজা অনুভূত হয় যেন এগুলি গতকালই ঘটেছে।

'বন্দে মাতরম'-এর ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের অমর চেতনার: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

October 26th, 11:30 am

এই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী ৩১শে অক্টোবর সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তিনি ছট পূজা উৎসব, পরিবেশ সুরক্ষা, ভারতীয় কুকুরের জাত, ভারতীয় কফি, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং সংস্কৃত ভাষার গুরুত্বের মতো আকর্ষণীয় বিষয়গুলিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী 'বন্দে মাতরম' গানের ১৫০তম বর্ষপূর্তির বিশেষ উল্লেখ করেছেন।