Visit of Prime Minister to France and Slovakia (June 13-18, 2026)

June 09th, 07:20 pm

PM Modi will visit France from 13-14 June 2026 and again from 16-19 June 2026. During his initial visit to France, he will hold discussions with President Emmanuel Macron and jointly inaugurate the 'Bharat Innovates' event. He will then visit Slovakia from 14-16 June 2026 to hold discussions with PM Robert Fico and meet President Peter Pellegrini. The PM will once again visit France to participate in the G7 Summit and the VivaTech Summit.

এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ

May 20th, 11:00 pm

এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।

রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

May 20th, 10:55 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

প্রাপ্তির তালিকা : কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের ভারত সফর

April 20th, 03:57 pm

ভারত-কোরিয়া সাধারণতন্ত্র বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ উদ্যোগ

শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

January 28th, 09:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সকালে লোককল্যাণ মার্গে তাঁর বাসভবনে চলতি ইন্ডিয়া এনার্জি উইক (আইইডাব্লু) ২০২৬-এর অঙ্গ হিসেবে আন্তর্জাতিক শক্তি ক্ষেত্রের সিইওদের সঙ্গে আলাপচারিতা করলেন।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম-এর আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 12th, 04:54 pm

আজ বিজ্ঞান ভবন ভারতের সোনালী অতীতের নবজাগরণের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগে, আমি জ্ঞান ভারতম মিশন ঘোষণা করেছিলাম। আর আজ এত অল্প সময়ের মধ্যে, আমরা জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। এর সঙ্গে যুক্ত পোর্টালটিও এখন চালু করা হয়েছে। এটি কোনও সরকারি বা বিদ্যায়তনিক অনুষ্ঠান নয়, জ্ঞান ভারতম মিশন ভারতের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার প্রকাশকেন্দ্র হয়ে উঠতে চলেছে। হাজার হাজার প্রজন্মের চিন্তাভাবনা এবং প্রতিফলন, ভারতের মহান ঋষি-আচার্য এবং পণ্ডিতদের দর্শন এবং গবেষণা, আমাদের জ্ঞান ঐতিহ্য, আমাদের বৈজ্ঞানিক ঐতিহ্য; জ্ঞান ভারতম মিশনের মাধ্যমে আমরা সেগুলিকে ডিজিটালাইজ করতে যাচ্ছি। এই অভিযানের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। জ্ঞান ভারতম এবং সংস্কৃতি মন্ত্রকের পুরো টিমকে আমার শুভেচ্ছা।

নতুন দিল্লিতে জ্ঞান ভারতম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ প্রধানমন্ত্রীর

September 12th, 04:45 pm

নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ জ্ঞান ভারতম নিয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণে শ্রী মোদী ভারতের সোনালি অতীতের পুনর্জাগরণের কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে কয়েকদিন আগে ঘোষণা করা জ্ঞান ভারতম মিশনের কথাও উল্লেখ করেন তিনি।

গুজরাটের হনসালপুরে পরিবেশবান্ধব যাতায়াত সংক্রান্ত উদ্যোগের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 26th, 11:00 am

গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, ভারতে জাপানের রাষ্ট্রদূত শ্রী কেইচি ওনো সান, সুজুকি মোটর কর্পোরেশনের প্রেসিডেন্ট তোশিহিরো সুজুকি সান, মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিশাসি তাকেউচি সান, চেয়ারম্যান আর সি ভার্গব, হনসালপুর কারখানার কর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ !

গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 26th, 10:30 am

দূষণমুক্ত শক্তির ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক বড় পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের হানসালপুরে দূষণমুক্ত পরিবহণ প্রয়াসের সূচনা করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গণেশোৎসবের এই পরিবেশের মধ্যে মেক ইন ইন্ডিয়ার যাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হল আজ। মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড-এর যে লক্ষ্য রয়েছে তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতে তৈরি ইলেক্ট্রিক যানবাহন বিশ্বের ১০০টি দেশে রপ্তানি করা হবে। দেশে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোড উৎপাদনেরও সূচনা হল আজ। আজকের দিনটি ভারত ও জাপানের বন্ধুত্বে এক নতুন মাত্রা যোগ করলো বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারত ও জাপানের নাগরিক এবং সুজুকি মোটর কর্পোরেশনকে শুভেচ্ছা জানান।

ভারত টেক্স ২০২৫-এ প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 16th, 04:15 pm

ক্যাবিনেটে আমার সহকর্মী শ্রী গিরিরাজ সিং এবং পবিত্র মার্গারিটা জি, বিভিন্ন দেশের মাননীয় রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় কূটনীতিক, কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধি, ফ্যাশন ও বস্ত্রবয়ন দুনিয়ার কুশীলব, উদ্যোগপতি, শিক্ষার্থী, আমার তন্তুবায় ভাইবোন এবং সমবেত অতিথিবৃন্দ !

ভারত টেক্স ২০২৫ সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

February 16th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম - এ ভারত টেক্স ২০২৫ সমারোহে ভাষণ দিলেন। প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত মণ্ডপম – এ এই নিয়ে দ্বিতীয়বার ভারত টেক্স সমারোহের আয়োজন করা হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে আমাদের ঐতিহ্য এবং বিকশিত ভারতের ছবি। ভারত টেক্স বস্ত্র ও বয়ন ক্ষেত্রে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হয়ে উঠেছে। এই শিল্পের মূল্য-শৃঙ্খলের সঙ্গে যুক্ত ১২টি গোষ্ঠী এবারের আয়োজনে যোগ দিয়েছে। বস্ত্র, যন্ত্রপাতি, রাসায়নিক – সবই স্থান পেয়েছে প্রদর্শনীতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতি প্রণেতা, একাধিক গোষ্ঠীর কর্ণধার এবং সংশ্লিষ্ট নানা পক্ষ এখানে মতবনিনিময়ের সুযোগ পাচ্ছেন।

জেনোম ইন্ডিয়া প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

January 09th, 06:38 pm

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী ডঃ জিতেন্দ্র সিং, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজ্ঞানীরা এবং সমবেত অতিথিবৃন্দ!

জিনোম ভারত প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

January 09th, 05:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিনোম ইন্ডিয়া প্রকল্পের সূচনায় তাঁর বক্তব্য পেশ করেন। এই উপলক্ষে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার ক্ষেত্রে ভারত আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ৫ বছর আগে জিনোম ভারত প্রকল্প অনুমোদন করা হয়েছিল এবং আমাদের বিজ্ঞানীরা কোভিডের মতো অতিমারীর প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রকল্পের কাজ শেষ করেছেন। এই গবেষণায় আইআইএসসি, আইআইটি, সিএসআইআর-এর মতো ২০টির বেশি প্রথম সারির গবেষণা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

December 26th, 11:11 pm

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। শ্রী মোদী বলেছেন, “ভারত তার অন্যতম বরেণ্য নেতা ডঃ মনমোহন সিংজি-কে হারিয়ে শোকপ্রকাশ করছে”। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, ডঃ মনমোহন সিং সাধারণ অবস্থা থেকে উঠে এসে শ্রদ্ধেয় অর্থনীতিবিদ হিসেবে পরিগণিত হন। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ডঃ মনমোহন সিং সাধারণ মানুষের জীবনোন্নয়নে নানা প্রয়াস নিয়েছিলেন।

ইতালির মন্ত্রি পরিষদের সভাপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

November 19th, 08:34 am

রিও দি জেনিরো-তে জি২০ শিখর বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইতালি প্রজাতন্ত্রের মন্ত্রি পরিষদের সভাপতি অর্থাৎ সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিগত ২ বছরে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে এটি পঞ্চম বৈঠক। প্রধানমন্ত্রী মেলোনির পৌরোহিত্যে জি৭ শিখর বৈঠক উপলক্ষ্যে ইতালির পুগলিয়া-তে জুন ২০২৪-এ উভয় নেতা শেষ বার বৈঠক করেন। এইসব চ্যালেঞ্জিং সময়ে জি২০ শিখর বৈঠকে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী মেলেনিকে অভিনন্দন জানান শ্রী মোদী।

অষ্টাদশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় জার্মান ব্যবসা সম্মেলনে (এপিকে ২০২৪) প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 25th, 11:20 am

প্রথমবার তিনি এসেছিলেন মেয়র হিসেবে, পরের তিনবার চ্যান্সেলর হিসেবে। ভারত-জার্মানি সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, এর থেকেই তা বোঝা যাচ্ছে।

সমঝোতাপত্রের তালিকা : ভারতে জামাইকার প্রধানমন্ত্রী ডঃ অ্যান্ড্রু হোলনেসের সরকারি সফর (৩০ সেপ্টেম্বর – ৩ অক্টোবর, ২০২৪)

October 01st, 12:30 pm

অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর সাধনের লক্ষ্যে ডিজিটাল জনপরিকাঠামো ভাগ করে নেওয়ার জন্য ভারত সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে জামাইকার প্রধানমন্ত্রীর দপ্তরের সমঝোতাপত্র

আর্থিক সমীক্ষা আমাদের বর্তমান অর্থ ব্যবস্থার শক্তি এবং সরকারের বিভিন্ন সংস্কারের সাফল্যের বার্তা দিচ্ছে: প্রধানমন্ত্রী

July 22nd, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক সমীক্ষা আমাদের অর্থ ব্যবস্থার বর্তমান শক্তিকে তুলে ধরছে এবং সেইসঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারের সাফল্যের বার্তা দিচ্ছে।

জি-৭ শীর্ষ সম্মেলনকালে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক ভাবে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী

June 14th, 11:40 pm

ইতালির প্রধানমন্ত্রী মিসেস জর্জিয়া মেলোনি-র সঙ্গে আপুলিয়ায় আজ সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে উপর্যুপরি তিনবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় শ্রী মোদীকে অভিনন্দন জানান ইতালির প্রধানমন্ত্রী। অন্যদিকে, জি-৭ আউটরিচ শীর্ষ সম্মেলনে তাঁকে আমন্ত্রণের জন্য মিসেস জর্জিয়া মেলোনিকে ধন্যবাদ জানান ভারতের প্রধানমন্ত্রী।

PM Modi interacts with the Indian community in Paris

July 13th, 11:05 pm

PM Modi interacted with the Indian diaspora in France. He highlighted the multi-faceted linkages between India and France. He appreciated the role of Indian community in bolstering the ties between both the countries.The PM also mentioned the strides being made by India in different domains and invited the diaspora members to explore opportunities of investing in India.