দমনে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন/উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 07:20 pm
দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ-এর প্রশাসক প্রফুল ভাই প্যাটেল, সংসদে আমার সহকর্মী কালাবেন দেলকর, দমন পৌর পরিষদের সভাপতি দীপিকা তান্ডেল জি, দমন জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান ধর্ম বাবু প্যাটেল, সিলভাসা পৌর পরিষদের চেয়ারম্যান সোমনাথ দেবরে জি, দাদরা নগর হাভেলি জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নিশা ভাবসার জি, দিউ পৌর পরিষদের চেয়ারম্যান হরিশ কাপাদিয়া জি, দিউ জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন কোটিয়া রঞ্জিতাবেন, এবং এখানে এত বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 05th, 07:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দমন-এ প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিকদের উপস্থিতি ও বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। নিজের পূর্ববর্তী সফরের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর আগের সেই পর্যবেক্ষণ আজ বাস্তবে রূপ নিয়েছে। এই অঞ্চলটি এখন গর্বের সঙ্গে দেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সত্তাকে তুলে ধরছে। শ্রী মোদী বলেন, দমন এখন 'মিনি ইন্ডিয়া' বা ক্ষুদ্র ভারতের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে। এখানে বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস সমগ্র দেশের এক সুন্দর প্রতিচ্ছবি তুলে ধরে।গুজরাটের সুরাটে উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 05th, 04:30 pm
গুজরাটের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সি. আর. পাটিল, উপ-মুখ্যমন্ত্রী ভাই হর্ষ সাংভি, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, উপস্থিত অন্যান্য মন্ত্রী, জনপ্রতিনিধি এবং আমার সুরাটের প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
June 05th, 04:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এক জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী গুজরাটের জনগণের অবিরাম সমর্থনের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, স্থানীয় সংস্থার নির্বাচনের পর এই প্রথম আমি সুরাট সফরে এলাম। সুরাট থেকেই আমি সমগ্র গুজরাটের জনগণকে অভিবাদন ও অভিনন্দন জানাচ্ছি।প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
June 04th, 10:03 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।Cabinet approves road upgradation projects in Madhya Pradesh worth Rs. 4,415.60 Crore
June 03rd, 03:29 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved upgradation of Hiwarkhedi-Roshni-Ashapur-Rudhy Section of NH-347B and widening of Deshgaon-Julwaniya Section of NH-347B in Madhya Pradesh at a cost of Rs.4,415.60 Crore. The upgraded corridor will enhance multi-modal integration by connecting with 6 PM Gati-Shakti Economic Nodes, 5 social nodes and 5 Logistic Nodes, thereby facilitating faster movement of goods and passengers across the region.বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
June 03rd, 03:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয় সংক্রান্ত কমিটি আজ বিহারে খাগারিয়া – পুর্নিয়া অংশে ৩১ নম্বর এবং ২৩১ নম্বর জাতীয় মহাসড়ককে চারলেনের করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ১৪৩.৫২৯ কিলোমিটার রাস্তাকে চারলেনের করার জন্য খরচ হবে ৩,৯৩৬.০৫ কোটি টাকা। কাজ হবে বিওটি প্রণালীতে।প্রধানমন্ত্রী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন
May 09th, 11:19 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ এবং ১১ মে গুজরাট সফর করবেন। তিনি ১০ তারিখ গভীর রাতে গুজরাটের জামনগর পৌঁছাবেন। পরের দিন সোমনাথ মন্দিরে সকাল ১০.১৫ মিনিট নাগাদ সোমনাথ অম্রুত মহোৎসবে অংশ নেবেন তিনি। এরপর শ্রী মোদী ভাদোদরা যাবেন। সেখানে সন্ধ্যে ৬টায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করবেন তিনি। দুটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।প্রধানমন্ত্রী ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন
May 09th, 11:17 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ১০ই মে কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল প্রায় ১১টায়, প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে 'দ্য আর্ট অফ লিভিং'-এর ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। এরপর, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ যাবেন এবং বিকেল প্রায় ৩টায়, তিনি প্রায় ৯,৪০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই উপলক্ষে তিনিও সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেবেন। বিকেল প্রায় ৩:৪৫ মিনিটে, প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের 'সিন্ধু হাসপাতাল' জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।ভারত এবং ভিয়েতনামের বর্ধিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ বিবৃতি
May 06th, 05:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং ভিয়েতনাম সমাজতান্ত্রিক সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান মাননীয় তো লাম, ০৫ মে থেকে ০৭ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। তাঁর সফর সঙ্গী ছিল একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। বাণিজ্যিক জগতের শীর্যস্থানীয়দের একটি দলও এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।ফলাফলের তালিকা : ভিয়েতনামের রাষ্ট্রপতির ভারত সফর
May 06th, 03:44 pm
আইআরইএল (ইন্ডিয়া) লিমিটেড এবং ভিয়েতনামের ইনস্টিটিউট ফর টেকনোলজি অফ রেডিওঅ্যাক্টিভ অ্যান্ড রেয়ার এলিমেন্টস-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র।ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 06th, 01:00 pm
রাষ্ট্রপতি তো লামকে ভারতে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি আনন্দিত। ভিয়েতনামের রাষ্ট্রপতি হওয়ার এক মাসের মধ্যেই একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল এবং বহু ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে তাঁর এই ভারত সফর স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভারত-ভিয়েতনাম সম্পর্ককে তিনি অগ্রাধিকার দেন।রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গ্যাংটকে আয়োজিত সমারোহের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 28th, 10:25 am
সিকিমের রাজ্যপাল শ্রী ওম মাথুর জি, সকলের প্রিয় উদ্যমী যুবক এবং আমার বন্ধু শ্রী প্রেম সিং তামাং জি, সংসদে আমার সহকর্মী শ্রী দোরজি শেরিং লেপচা জি, ডঃ ইন্দ্র হং সুব্বা জি, শ্রী দিল্লি রাম থাপা জি এবং আমার প্রিয় সিকিমের ভাই ও বোনেরা।সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গ্যাংটকে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর
April 28th, 10:15 am
পালজোর স্টেডিয়ামে এক সমাবেশে প্রধানমন্ত্রী এরাজ্যের সঙ্গে তাঁর গভীর সংযোগের কথা বলেন। অর্কিড বাগান ভ্রমণের বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রাণবন্ত রঙ এবং উচ্ছ্বাসে তিনি বিমোহিত। এই রাজ্যের প্রাকৃতিক সম্পদের কথা তুলে ধরে সিকিমের অর্কিড বাগানকে পূর্বের স্বর্গ বলে বর্ণনা করে অতুলনীয় সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিক আনন্দ লাভের কথা বলেন প্রধানমন্ত্রী।দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
April 14th, 01:25 pm
উত্তরাখণ্ডের রাজ্যপাল শ্রী গুরমিত সিং, এখানকার জনপ্রিয় ও পরিশ্রমী তরুণ মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী নীতিন গড়করি ও শ্রী অজয় টামটা; প্রযুক্তির মাধ্যমে যুক্ত হওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল শ্রী আনন্দীবেন; মঞ্চে উপস্থিত দিল্লির মুখ্যমন্ত্রী শ্রীমতী রেখা গুপ্তা ও রাজ্য বিজেপি সভাপতি শ্রী মহেন্দ্র ভাট; প্রাক্তন রাজ্যপাল শ্রী ভগৎ সিং কোশিয়ারি; প্রাক্তন মুখ্যমন্ত্রী—আমার ভাই—শ্রী রমেশ পোখরিয়াল, শ্রী বিজয় বহুগুণা, শ্রী তীরথ সিং রাওয়াত এবং শ্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত; উত্তরাখণ্ড সরকারের মন্ত্রীরা, সাংসদ ও বিধায়কবৃন্দ; এবং বিপুল সংখ্যায় সমবেত আমার প্রিয় ভাই ও বোনেরা,দিল্লি-দেরাদুন অর্থনৈতিক করিডরের উদ্বোধন প্রধানমন্ত্রীর
April 14th, 01:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি-দেরাদুন আর্থিক করিডোরের উদ্বোধন করেন। এটি উত্তরাখণ্ড এবং গোটা অঞ্চলের উন্নয়নের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হল। দেরাদুনে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বৈশাখী, বোহাগ বিহু এবং পুথান্ডু উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, এই উদ্বোধনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ভারত জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন
April 13th, 04:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৪ এপ্রিল ২০২৬ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ সফর করবেন। বেলা ১১.১৫ নাগাদ প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সাহারানপুরে যাবেন। দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের এলিভেটেড শাখায় ওয়াইল্ড লাইফ করিডরের সমীক্ষা করবেন। বেলা ১১.৪০ নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনের কাছে জয় মা দাত কালি মন্দিরে দর্শন এবং পুজো করবেন। তারপর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী দেরাদুনে একটি সরকারি অনুষ্ঠানে দিল্লি-দেরাদুন ইকোনমিক করিডরের উদ্বোধন করবেন এবং সমাবেশে ভাষণ দেবেন।টিএমসি উত্তরবঙ্গ-বিরোধী, আদিবাসী-বিরোধী, চা-বাগান-বিরোধী, নারী-বিরোধী ও যুব-বিরোধী: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী মোদী
April 12th, 01:15 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।প্রধানমন্ত্রী মোদীর উদ্দীপনাপূর্ণ ভাষণ শিলিগুড়ির জনতাকে উজ্জীবিত করেছে
April 12th, 01:00 pm
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে এক অত্যন্ত উদ্দীপনাপূর্ণ ভাষণের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করলেন এবং বিপুল জনসমর্থন লাভ করলেন। উত্তরবঙ্গে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী রাজ্যের শাসক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে তীব্র আক্রমণ করেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও ভয়ের বাতাবরণ সৃষ্টির অভিযোগ আনেন।জয়পুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
April 08th, 04:24 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জয়পুর মেট্রো দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। এটি প্রহ্লাদপুরা থেকে টোডি মোড় পর্যন্ত বিস্তৃত ৪১ কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তরমূলক উত্তর-দক্ষিণ করিডর এই প্রকল্পে ৩৬টি স্টেশন থাকবে। এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩,০৩৭.৬৬ কোটি টাকা। এই প্রকল্পটির রূপায়ণের দায়িত্ব রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (আরএমআরসিএল)-এর। এটি ভারত সরকার ও রাজস্থান সরকার প্রকল্প ব্যয় সমানভাবে ভাগ করে নেবে।