রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ
April 17th, 11:10 am
এই সভার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, আমি শ্রী হরিবংশ জি-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রতিফলন। বিগত সময়ে আপনার অভিজ্ঞতা থেকে সভা যে সুফল পেয়েছে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে আপনি যে চেষ্টা চালিয়েছেন, এটি সেই বার্তাই দিচ্ছে। এটি অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধা, একটি কার্যশৈলীর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা এবং সেই স্বতঃস্ফূর্ত কার্যশৈলীর প্রতি স্বীকৃতিও বটে। আমরা সবাই দেখেছি যে, হরিবংশ জি-র নেতৃত্বে এই সভার শক্তি ও সক্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি যে, তিনি শুধুমাত্র সভার কাজই পরিচালনা করেন না, বরং সভাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি তাঁর জীবনের বিগত অভিজ্ঞতাসমূহকেও অত্যন্ত সুচারুভাবে কাজে লাগান। তাঁর অভিজ্ঞতা সভার সমগ্র কার্যপ্রণালী, আচরণবিধি এবং সামগ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করে তোলে। আমি পুরোপুরি বিশ্বাস, ডেপুটি চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন কার্যকালও একই উদ্দীপনা, ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলবে এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভার মর্যাদা এক নতুন উচ্চতায় পৌঁছবে।রাজ্যসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 17th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় ভাষণ দেন এবং টানা তিনবার রাজ্যসভার উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশকে আন্তরিক অভিনন্দন জানান। এই ঐতিহাসিক সাফল্যনকে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, শ্রী হরিবংশের প্রতি এই সভার গভীর আস্থার এবং তিনি এই প্রতিষ্ঠানের জন্য যে মূল্যবান অভিজ্ঞতা বয়ে এনেছেন, এটি তারই প্রতিফলন। শ্রী মোদী বলেন, টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়াটা তাঁর অভিজ্ঞতা, তাঁর অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি এবং তাঁর মর্যাদাপূর্ণ কর্মশৈলীর প্রতি এই সভার অনুমোদনেরই সিলমোহর।মালয়েশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
February 07th, 03:59 pm
আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন
February 07th, 03:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কমিউনিটি অনুষ্ঠানে ভাষণ দেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শুভেচ্ছা প্রকাশের উষ্ণতা আমাদের অভিন্ন সংস্কৃতির সুন্দর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। তিনি এই কমিউনিটি অনুষ্ঠান উদযাপনে যোগ দেওয়ার জন্য তাঁর প্রিয় বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন এবং নিজের গাড়িতে করে তাঁকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন। শ্রী মোদি আরও বলেন, “এই বিশেষ আন্তরিক ব্যবহারগুলো ভারত এবং এখানে উপস্থিত জনগণের প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভালোবাসা ও শ্রদ্ধাকে প্রতিফলিত করে।”পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষে ভগবান বুদ্ধ বিষয়ক্ বিশাল আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
January 03rd, 12:00 pm
আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, গজেন্দ্র সিং শেখাওয়াত জি, কিরেন রিজিজু জি, রামদাস আঠাওয়ালে জি, রাও ইন্দ্রজিৎ জি, দিল্লির মুখ্যমন্ত্রী মহোদয়ের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি চলে গেছেন, দিল্লির সকল মন্ত্রী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর শ্রী সাক্সেনা জি, মাননীয় রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্যবৃন্দ, বৌদ্ধ পণ্ডিতগণ, ধর্মাবলম্বীগণ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করলেন
January 03rd, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির রাই পিথোরা কালচারাল কমপ্লেক্সে ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস : রেলিকস অফ দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ শীর্ষক ভগবান বুদ্ধ সম্পর্কিত পবিত্র পিপরাহওয়া ধ্বংসাবশেষের বিশাল আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। এই উপলক্ষে সমবেতদের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ১২৫ বছর অপেক্ষার পর ভারতের ঐতিহ্য ফিরে এসেছে, ভারতের উত্তরাধিকার ফিরে এসেছে। তিনি বলেন, আজ থেকে ভারতের মানুষ ভগবান বুদ্ধের এই পবিত্র ধ্বংসাবশেষ দর্শন করতে এবং তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। শ্রী মোদী এই শুভ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ভিক্ষু ও ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, তাঁদের উপস্থিতি এই অনুষ্ঠানকে নতুন শক্তি জোগাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের শুরুতেই এই শুভ উদযাপন অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভগবান বুদ্ধের আশীর্বাদে ২০২৬ সাল বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির এক নতুন যুগ নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।অন্ধ্রপ্রদেশের পুট্টাপারথি-তে শ্রী সত্য সাঁই বাবার জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 19th, 11:00 am
শ্রী সত্য সাঁই বাবার এই জন্ম বার্ষিকী অনুষ্ঠান আমাদের প্রজন্মের জন্য কেবল একটি উদযাপন নয়, এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ। যদিও তিনি শারীরিকভাবে আর আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর শিক্ষা, তাঁর প্রেম এবং তাঁর সেবার মনোভাব লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়ে চলেছে। ১৪০টিরও বেশি দেশে লক্ষ লক্ষ জীবন নতুন আলো, নতুন দিক নির্দেশনা এবং নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী
November 19th, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তাঁর ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, ‘সাই রাম’। পুট্টাপার্থির এই পবিত্র ভূমি আধ্যাত্মিকতার আবেগে পরিপূর্ণ। তিনি বলেন, কিছুক্ষণ আগে বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার সৌভাগ্য তাঁর হয়েছে। বাবার পদতলে মাতা নত করার মধ্য দিয়ে তিনি তাঁর আশীর্বাদ লাভ করেছেন। তাঁর জন্য এটি অত্যন্ত আবেগঘন এক মুহূর্ত ছিল।ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
October 01st, 03:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে জীবন ও সম্পত্তিহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সঙ্কটের এই প্রহরে ভারত ফিলিপিন্সের পাশে আছে বলেও তিনি জানিয়েছেন।নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
October 01st, 10:45 am
মঞ্চে উপস্থিত, শ্রদ্ধেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহক, শ্রী দত্তাত্রেয় হোসাবালেজী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র শেখাওয়াতজী, দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল স্বেচ্ছাসেবক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ!প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন
October 01st, 10:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী দেশের সকল নাগরিককে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আজ মহানবমী এবং দেবী সিদ্ধিদাত্রীরও দিন। তিনি মন্তব্য করেন যে আগামী বিজয়া দশমী মহা উৎসব, যা ভারতীয় সংস্কৃতির- অন্যায়ের ওপর ন্যায়, মিথ্যার ওপর সত্য এবং অন্ধকারের ওপর আলোর জয় ঘোষণার কালজয়ী প্রতীক। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আজ থেকে ১০০ বছর আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন যে, এটি কোনও কাকতালীয় ঘটনা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্যের পুনরুদ্ধারের প্রচেষ্টা, যেখানে জাতীয় চেনতা প্রতিটি যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন রূপে প্রকাশিত হয়। তিনি দৃঢ়ভাবে বলেন, এই যুগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সেই চিরন্তর জাতীয় চেতনার এক পবিত্র অবতার।আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
September 01st, 02:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন।সামুদ্রিক খাবার, পর্যটন এবং বাণিজ্যকে ঘিরে নতুন উপকূলবর্তী পরিমন্ডল গড়ে তোলার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ভারত: গুজরাটের ভুজে প্রধানমন্ত্রী মোদী
May 26th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভুজে ৫৩,৪০০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী কচ্ছের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। কচ্ছের ছেলে-মেয়েদের সহিষ্ণুতা ও অবদানের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। আশাপুরা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কচ্ছের পবিত্র ভূমিতে তাঁর স্বর্গীয় আবির্ভাবের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।গুজরাটের ভুজে ৫৩,৪০০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
May 26th, 04:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভুজে ৫৩,৪০০ কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। সমাবেশে প্রধানমন্ত্রী কচ্ছের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা, বিপ্লবী ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। কচ্ছের ছেলে-মেয়েদের সহিষ্ণুতা ও অবদানের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
April 27th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ যখন আমি আপনাদের সঙ্গে 'মন কি বাত' এ কথা বলছি তখন মনের মধ্যে রয়েছে গভীর এক যন্ত্রণা। ২২শে এপ্রিল পহলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানা দেশের প্রত্যেক নাগরিককে ব্যথিত করেছে। নিহতদের পরিবারের প্রতি প্রত্যেক ভারতীয়ের মনে গভীর সমবেদনা রয়েছে। তিনি যে রাজ্যেরই হোন, যে ভাষাই বলুন না কেন, তিনি ওইসব মানুষদের যন্ত্রণা অনুভব করছেন, যাঁরা এই হামলায় নিজেদের পরিজনদের হারিয়েছেন। আমি উপলব্ধি করতে পারছি, প্রত্যেক ভারতীয়ের রক্ত সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে ফুটছে। পহলগাঁওয়ে ঘটে যাওয়া এই হামলা, সন্ত্রাসের কাণ্ডারীদের হতাশাকে স্পষ্ট করে তোলে, তাঁদের কাপুরুষতার প্রদর্শন করে। এমন একটা সময় যখন শান্তি ফিরছিল কাশ্মীরে, স্কুল-কলেজে একটা উৎসাহ ছিল, নির্মাণ কাজে অভূতপূর্ব গতি এসেছিল, গণতন্ত্র সুদৃঢ় হচ্ছিল, পর্যটকদের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হচ্ছিল, মানুষের উপার্জন বাড়ছিল, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল – সেটা দেশের শত্রু, জম্মু-কাশ্মীরের শত্রুদের সহ্য হল না। সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদীদের অভিভাবকরা চান যে কাশ্মীর ফের ধ্বংস হোক আর তাই এত বড় ষড়যন্ত্রকে রূপায়িত করল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে দেশের একতা, ১৪০ কোটি ভারতীয়ের ঐক্য, আমাদের সবথেকে বড় বল। এই ঐক্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াইয়ের ভিত্তি। দেশের সামনে উপস্থিত এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য নিজেদের সঙ্কল্পকে দৃঢ় করতে হবে আমাদের। এক রাষ্ট্রের রূপে দৃঢ় ইচ্ছাশক্তির প্রদর্শন করতে হবে আমাদের। আজ বিশ্ব দেখছে, সন্ত্রাসবাদী হামলার পরে গোটা দেশ এক স্বরে কথা বলছে।ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ
April 04th, 12:59 pm
এ ধরনের অনন্য সাধারণ শীর্ষ বৈঠকের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী মাননীয়া শিনওয়াত্রা এবং থাইল্যান্ড সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।Prime Minister participates in the 6th BIMSTEC Summit, Thailand
April 04th, 12:54 pm
PM Modi attended the 6th BIMSTEC Summit in Thailand, announcing key India-led initiatives like disaster management, youth skilling, and economic cooperation. He emphasized cultural ties, proposing BIMSTEC Games 2027 and a music festival. The summit adopted the BIMSTEC Bangkok Vision 2030 and a Maritime Transport Agreement.বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ২১ দফা কর্ম পরিকল্পনার প্রস্তাব প্রধানমন্ত্রীর
April 04th, 12:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ বৈঠকে বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ২১ দফা কর্ম পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। তিনি বিমস্টেক দেশগুলির মধ্যে বাণিজ্যকে শক্তিশালী করা এবং তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সাম্প্রতিক ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও তিনি মিলিতভাবে কাজ করার উপর জোর দেন। মহাকাশ ক্ষেত্রে একসঙ্গে কাজ করার পাশাপাশি নিরাপত্তা ক্ষেত্রকেও শক্তিশালী করার উপর জোর দেন তিনি।ভূমিকম্পের বিপর্যয়ের মধ্যেই মায়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন
March 29th, 01:41 pm
ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের সিনিয়র জেনারেল মহামান্য মিন অং হ্লাইং-এর সঙ্গে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। প্রধানমন্ত্রী এই সংকটের সময়ে মায়ানমারের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারতের দৃঢ় দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। এই বিপর্যয় মোকাবিলায়, ভারত সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে তাৎক্ষণিক ত্রাণ এবং সহায়তা প্রদানের উদ্যোগ ‘অপারেশন ব্রহ্ম’ শুরু করেছে।মায়ানমার এবং থাইল্যান্ডে ভূমিকম্পে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ
March 28th, 02:18 pm
মায়ানমার ও থাইল্যান্ডে আজ ভোরে বিধ্বংসী ভূমিকম্পে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন।