Prime Minister shares Sanskrit Subhashitam emphasising on sacred Earth as a source of strength to the nation

March 10th, 11:13 am

Reflecting the ethos of Mission LiFE, PM Modi shared a Sanskrit verse emphasising the sacred Earth as a source of strength to the nation. The verse conveys that the Earth, which is filled with water within the oceans and surrounded by water outside, may sustain our energy and strength in a noble nation.

মা ধরিত্রীর আশীর্বাদের বর্ণনা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

February 10th, 10:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মা ধরিত্রীর আশীর্বাদের বর্ণনা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।

সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার আশীর্বাদ প্রার্থনা করে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

February 06th, 11:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের চিরায়ত জ্ঞানের উপর জোর দিয়ে এমন একটি প্রার্থনা করেছেন যা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার জন্য জাতির সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়।

শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন

August 19th, 09:43 am

হ্যাঁ, স্যার। কিন্তু আপনি যখন সেখানে পৌঁছাবেন তখন সিট বেল্ট খুলে ফেলবেন। তারপর সেখানে মানে ওই ক্যাপসুলের মধ্যে ভেসে বেড়াবেন, এদিক ওদিক যাবেন আর কাজকর্ম করবেন।

মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

August 19th, 09:42 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেন। মহাকাশ যাত্রার অনন্যতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই যাত্রা যিনি করেন, তার মধ্যে নানাবিধ রূপান্তর ও পরিবর্তন আসে, এ সম্পর্কে তিনি জানতে আগ্রহী। এর উত্তরে শুভাংশু বলেন, মহাকাশের পরিবেশ সম্পূর্ণ আলাদা। মাধ্যাকর্ষণ শক্তি না থাকাটা খুব বড় ফারাক গড়ে দেয়।

জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা সংক্রান্ত অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

August 12th, 04:34 pm

মাননীয় অতিথিরা, বিশিষ্ট প্রতিনিধিরা, শিক্ষকরা, মেন্টাররা এবং আমার প্রিয় উজ্জ্বল তরুণ বন্ধুরা, নমস্কার!

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন

August 12th, 04:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ক অষ্টাদশ আন্তর্জাতিক অলিম্পিয়াডে ভাষণ দিয়েছেন। ৬৪টি দেশের ৩০০-র বেশি অংশগ্রহণকারী এই অলিম্পিয়াডে যোগদান করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তিনি সকলকে ভারতে স্বাগত জানিয়ে বলেন, “ভারতে ঐতিহ্য উদ্ভাবনের সঙ্গে, আধ্যাত্মিকতা বিজ্ঞানের সঙ্গে এবং কৌতুহল সৃজনশীলতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। যুগ যুগ ধরে ভারতবাসী আকাশে বিভিন্ন গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।” এই প্রসঙ্গে পঞ্চম শতকে আর্যভট্টের উদাহরণ তুলে ধরে বলেন, এই ভারতীয় বিজ্ঞানীই প্রথম বলেছিলেন, পৃথিবী তার কক্ষপথে আবর্তিত হয়। “প্রকৃত অর্থে তিনি শূন্য থেকে কাজ শুরু করেছিলেন এবং এক ইতিহাস সৃষ্টি করেন!”

ধৈর্য্য ও অধ্যবসায়ের উদাহরণ তৈরি করলেন সুনীতা উইলিয়ামস্‌ এবং ক্রু-৯ এর মহাকাশচারীরা

March 19th, 11:42 am

সুদীর্ঘ সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস্‌ এবং ক্রু-৯ এর মহাকাশচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদের সাহসিকতা এবং অধ্যবসায় মহাকাশ অভিযানের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করল বলেন প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী ২৬ জুলাই প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সজিবিশন- কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি) জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

July 24th, 07:45 pm

প্রধানমন্ত্রীর ভাবনার বাস্তব রূপ দিতে বিভিন্ন বৈঠক, কনফারেন্স এবং প্রদর্শনীর জন্য এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রগতি ময়দানের ভোল বদলে প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে। ১২৩ একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি বৈঠক, কনফারেন্স এবং প্রদর্শনীর জন্য দেশের সবচেয়ে বড় গন্তব্য হতে চলেছে । এমনকি আয়তনের নিরিখে এটি বিশ্বের প্রথম সারির প্রদর্শনী ও কনভেনশন সেন্টারগুলির মধ্যে জায়গা করে নিতে চলেছে।

বসুন্ধরা দিবস উপলক্ষে আমাদের গ্রহকে জীবনযাপনের জন্য আরও উন্নত করতে যাঁরা নিরলস চেষ্টা চালাচ্ছেন তাঁদের প্রশংসা প্রধানমন্ত্রীর

April 22nd, 09:53 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বসুন্ধরা দিবস উপলক্ষে আমাদের গ্রহকে জীবনযাপনের জন্য আরও উন্নত করতে যাঁরা নিরলস চেষ্টা চালাচ্ছেন তাঁদের প্রশংসা করেছেন।

ভারতের জি-২০ নেতৃত্বের জন্য প্রয়োজনীয় লোগো, মূলভাবনা এবং ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 08th, 07:31 pm

জি-২০ হল বিশ্বের এমন দেশগুলির একটি গোষ্ঠী যাদের অর্থনৈতিক সামর্থ বিশ্বের জিডিপির ৮৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। জি-২০ হল বিশ্বের এমন কুড়িটি দেশের একটি গোষ্ঠী, যারা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ৭৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। জি-২০ হল বিশ্বের এমন কুড়িটি দেশের একটি গোষ্ঠী যেগুলিতে বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা বসবাস করেন এবং ভারত, এখন এই জি-২০ গোষ্ঠীর নেতৃত্ব দিতে যাচ্ছে, এটির সভাপতিত্ব করতে চলেছে।

‘বসুধৈব কুটুম্বকম’ হল ভারতের সুপ্রাচীন মূল্যবোধ ও চিন্তাদর্শের মূল মন্ত্র- বললেন প্রধানমন্ত্রী

November 08th, 04:29 pm

‘জি২০ শীর্ষ সম্মেলনে সভাপতিত্বের যে সুযোগ ভারতের সামনে এসেছে তা এক কথায় ঐতিহাসিক। কারণ এটি হল আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সহযোগিতা প্রসারের এক বিশেষ মঞ্চ। যে দেশগুলি এই সম্মেলনে যোগদান করবে বিশ্ব অর্থনীতিতে তাদের মিলিত অবদান হল প্রায় ৮৫ শতাংশ। বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ স্থান অধিকার করে রয়েছে এই দেশগুলি। বিশ্ব জনসংখ্যার নিরিখে শীর্ষ সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলিতে দুই-তৃতীয়াংশ মানুষ বাস করেন। তাই এ হল এক অবিস্মরণীয় মুহূর্ত।’

Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE

October 20th, 11:01 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat

October 20th, 11:00 am

At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.

রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

June 05th, 09:46 pm

বিশ্বজুড়ে রোটারি সদস্যদের বিশাল পরিবার রয়েছে, প্রিয় বন্ধুগণ নমস্কার। রোটারি ইন্টারন্যাশনাল সম্মেলনে ভাষণ দিতে পেরে আমি খুবই আনন্দিত। এই ধরণের প্রতিটি রোটারি সমাবেশ একটি ছোট বিশ্ব সম্মেলনের মতো। এখানে বৈচিত্র্য এবং প্রাণবন্ত ভাব রয়েছে। রোটারি সদস্যরা সবাই নিজ নিজ ক্ষেত্রে সফল। তবুও আপনারা কেবল কাজের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেননি। আমাদের বসুন্ধরাকে আরও ভালো করে তোলার জন্য আপনাদের ইচ্ছা এই মঞ্চে সকলকে একত্রিত করেছে। এটি সাফল্য এবং সেবার একটি প্রকৃত মিলন।

রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

June 05th, 09:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রবিবার (৫ জুন) এক ভিডিও বার্তার মাধ্যমে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব সম্মেলনে ভাষণ দিয়েছেন। রোটারি সদস্যদের ‘সাফল্য এবং সেবার এক প্রকৃত মিলন’ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী জানান, “এই ধরণের প্রতিটি রোটারি সমাবেশই একটি ছোট বিশ্ব সম্মেলনের মতো। এখানে বৈচিত্র্য এবং প্রাণবন্ত ভাব রয়েছে।”

লাইফ আন্দোলনের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

June 05th, 07:42 pm

আমরা এইমাত্র যাঁদের বক্তব্য শুনলাম তাঁরা হলেন ইউএনইপি-র কর্ণধার মাননীয়া ইঙ্গার অ্যান্ডারসন, ইউএনডিপি-র কর্ণধার মাননীয় আকিম স্টেইনার, বিশ্বব্যাঙ্কের সভাপতি, আমার বন্ধু মিঃ ডেভিড ম্যালপাস, লর্ড নিকোলাস স্টার্ন, মিঃ কাস সানস্টেন, আমার বন্ধু মিঃ বিল গেটস, শ্রী অনীল দাশগুপ্ত, ভারতের পরিবেশ মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব,

PM launches global initiative ‘Lifestyle for the Environment- LiFE Movement’

June 05th, 07:41 pm

Prime Minister Narendra Modi launched a global initiative ‘Lifestyle for the Environment - LiFE Movement’. He said that the vision of LiFE was to live a lifestyle in tune with our planet and which does not harm it.

জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আয়োজিত ‘জিতো কানেক্ট ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

May 06th, 02:08 pm

‘জিতো কানেক্ট ২০২২’ শীর্ষক এই শীর্ষ সম্মেলন স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উৎসবের পাশাপাশি, অমৃত মহোৎসবের সাথে একসঙ্গে আয়োজিত হচ্ছে। এখান থেকে দেশ স্বাধীনতার অমৃতকালে প্রবেশ করছে। এখন দেশের সামনে আগামী ২৫ বছরে সোনালী ভারত নির্মাণের সঙ্কল্প রয়েছে। সেজন্য এবার আপনারা আন্তর্জাতিক জৈন বাণিজ্য সংস্থার পক্ষ থেকে যে থিম রেখেছেন, এই থিমও একটি স্বয়ংসম্পূর্ণ এবং অত্যন্ত উপযুক্ত মূল ভাবনা। ‘টুগেদার, টুওয়ার্ডস, টুমরো’! একসঙ্গে ভবিষ্যতের দিকে! আর আমি বলতে পারি যে এটাই তো সেই মূল ভাবনা যা আমাদের সরকারের ‘সবকা প্রয়াস’ বা সকলের প্রচেষ্টার সম্মিলিত ভাবনা, যা স্বাধীনতার অমৃতকালে দ্রুতগতিতে উন্নয়নের মন্ত্র হয়ে উঠেছে। আগামী তিনদিনে আপনারা ‘সবকা প্রয়াস’ বা সকলের প্রচেষ্টার এই সম্মিলিত ভাবনার বিকাশ যাতে চতুর্দিশায় হয়, এই ভাবনার বিকাশ যাতে সর্বব্যাপী হয়, এই ভাবনার বিকাশে সমাজের প্রান্তিকতম ব্যক্তিটিও যেন বাদ না যান, তেমন ভাবনাকেই যেন আপনাদের এই শীর্ষ সম্মেলন শক্তিশালী করে তোলে। এটাই আমার আপনাদের প্রতি শুভকামনা। এই শীর্ষ সম্মেলনে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের যত অগ্রাধিকার রয়েছে, যত সমস্যা রয়েছে, সেগুলি মোকাবিলা করার জন্য সমাধান খোঁজার কাজ করা করা হবে। সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা!

‘জীতো কানেক্ট ২০২২’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

May 06th, 10:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের ‘জীতো কানেক্ট ২০২২’-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন।