প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি গুজরাট সফর করবেন
February 27th, 03:38 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ ফেব্রুয়ারি গুজরাট সফর করবেন। শ্রী মোদী বিকেল ৩-৪৫ মিনিটে মাইক্রন সেমি-কন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সেমি-কন্ডাক্টর সংক্রান্ত এক ব্যবস্থাপনার উদ্বোধন করবেন। এখানে সেমি-কন্ডাক্টরের বিভিন্ন অংশকে জোড়া লাগিয়ে সেগুলির পরীক্ষানিরীক্ষা ও প্যাকেজিং করা হবে। সানন্দে এই উপলক্ষে আয়োজিত এক সভায় শ্রী মোদী ভাষণও দেবেন।