গুজরাটের দেদিয়াপাড়ায় ‘জনজাতিয় গৌরব দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 15th, 03:15 pm

জয় জোহর! গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত জি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেল, গুজরাট বিজেপির সভাপতি জগদীশ বিশ্বকর্মা জি, গুজরাট সরকারের মন্ত্রী নরেশভাই প্যাটেল এবং জয়রামভাই গামিত জি, সংসদে আমার পুরনো সহকর্মী মনসুখভাই ভাসাভা জি, মঞ্চে উপস্থিত ভগবান বিরসা মুন্ডার পরিবারের সকল সদস্য, দেশের প্রতিটি কোণ থেকে এই কর্মসূচির অংশ হয়ে ওঠা আমার জনজাতি ভাই ও বোনেরা, অন্যান্য সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত অনেক মানুষ, কারণ এই সময়ে বেশ কয়েকটি জাতীয় কর্মসূচি চলছে। জনজাতিয় গৌরব দিবস উপলক্ষে আমি রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন

November 15th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জনজাতিয় গৌরব দিবসের অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে তিনি ৯,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মা নর্মদার পবিত্র ভূমি আজ আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে একথা উল্লেখ করে শ্রী মোদী বলেন যে ৩১শে অক্টোবর, ভারতের ঐক্য ও বৈচিত্র্য উদযাপনের জন্য এই একই স্থানে সর্দার প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী পালিত হয়েছিলে এবং ভারত পর্বের সূচনা হয়েছিল। আজ ভগবান বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপনের মাধ্যমে আমরা ভারত পর্বের সমাপ্তি প্রত্যক্ষ করছি। তিনি এই উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং সমগ্র আদিবাসী অঞ্চলে স্বাধীনতার চেতনা জাগ্রতকারী গোবিন্দ গুরুর আশীর্বাদও এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি গোবিন্দ গুরুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি আরও বলেন যে, কিছুক্ষণ আগে দেবমোগরা মাতার মন্দিরে যাওয়ার সৌভাগ্য তাঁর হয়েছিল এবং আবারও তাঁর চরণে প্রণাম করেছেন।

টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের মূল বক্তব্য

July 13th, 05:02 pm

আমি আপনাদের সঙ্গে কথা বলতে পেরে খুবই আনন্দিত। যদিও আমি সবার সঙ্গে কথা বলতে পারিনি,তবুও আজ সমগ্র দেশের মানুষ আপনাদের আবেগ এবং উৎসাহ অনুধাবন করতে পারছে। এই আলাপচারিতা কর্মসূচিতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর। ঠিক একইভাবে আমাদের বর্তমান আইনমন্ত্রী শ্রী কিরেন রিজিজু’জী, যিনি কিছুদিন আগে পর্যন্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনাদের জন্য অনেক কাজ করেছেন। কনিষ্ঠতম ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী নিতীশ প্রামাণিক’জী আমাদের সঙ্গে রয়েছেন। সমস্ত ক্রীড়া সংস্থার প্রধান, তাঁদের সদস্য এবং টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন আমার সহকর্মী ও খেলোয়াড়ের পরিবারের সদস্যদ- তাঁদের সকলের সঙ্গে আজ এক ভার্চুয়াল মাধ্যমে আমার কথোপকথন হয়েছে। তবে আমি আপনাদের সকলকে আমার দিল্লীর বাড়িতে আমন্ত্রণ জানাতে পারলে আরও ভালো লাগত এবং আমি আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারতাম। এর আগেও আমি এই ধরণের কাজ করেছি। আমার কাছে এই ধরণের অনুষ্ঠান খুবই আনন্দদায়ক। তবে এবার করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। তদুপরি অর্ধেকের বেশি খেলোয়াড় ইতিমধ্যেই বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, আপনারা ফিরে এলে আমি অবশ্যই দেখা করবো। করোনা পরিস্থিতির অনেক কিছুর পরিবর্তন ঘটিয়েছে। অলিম্পিকের বছরও বদলেছে, যেভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন, তারও বদল ঘটিয়েছে। অলিম্পিক শুরু হতে এখন আর মাত্র ১০ দিন বাকি রয়েছে। আপনারা টোকিওতে এক ভিন্ন ধরণের পরিবেশ দেখতে চলেছেন।

আসুন আমরা সবাই #Cheer4India-য় সামিল হই: প্রধানমন্ত্রী মোদী

July 13th, 05:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নিয়েছেন। এক ঘরোয়া এবং স্বতঃস্ফূর্ত আলাপচারিতায় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উৎসাহিত করেছেন এবং তাঁদের পরিবার যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন।

টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা

July 13th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর, দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক এবং আইন মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী দুতি চাঁদকে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জয়ে অভিনন্দন জানিয়েছেন

July 10th, 01:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতায় দুতি চাঁদকে অভিনন্দন জানিয়েছেন।