যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সে দেশের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

July 04th, 09:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষ্যে সেদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড জে. ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের দীর্ঘস্থায়ী শক্তির ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, এই দুই গণতন্ত্রের মধ্যকার সম্পর্ক কেবল কৌশলগত অংশীদারিত্বের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; বরং গণতন্ত্র, আইনের শাসন এবং নিজ নিজ জনগণের অসীম সম্ভাবনার প্রতি আস্থার মতো অভিন্ন মূল্যবোধের ওপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত।

এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

June 18th, 05:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ জুন এভিয়ঁ-তে জি৭ শীর্ষ বৈঠকের ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রী ডোনাল্ড জে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের এবং নাগরিকদের কৃতজ্ঞতা জানালেন তাঁদের আন্তরিক শুভেচ্ছার জন্য

June 10th, 11:50 pm

প্রধানমন্ত্রী তাঁর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ এবং সর্বশ্রেণির মানুষের প্রতি তাঁদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তার জন্য। শুভেচ্ছায় গভীরভাবে প্রভাবিত হয়ে তিনি জানিয়েছেন যে, ভারতকে সেবা এবং দেশের উন্নয়ন যাত্রার অবদান রাখার সুযোগ পেয়েছেন তিনি। তাঁর শক্তির সবচেয়ে বড় উৎস মানুষের বিশ্বাস এই কথার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারতের লক্ষ্যপূরণে, ১৪০ কোটি ভারতীয়ের প্রত্যাশা পূরণে এবং ভারতের আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আরও বেশি নিষ্ঠার সঙ্গে পূর্ণ মাত্রায় কাজ করার কথা পুনরায় ব্যক্ত করেছেন।

মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

May 23rd, 04:20 pm

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন; দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী নিয়ে আলোচনা

April 14th, 10:12 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট

March 24th, 08:48 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

February 02nd, 11:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮% করার জন্য তিনি ১৪০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা

December 11th, 08:50 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।

দীপাবলিতে শুভেচ্ছা জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

October 22nd, 08:25 am

দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা এবং ব্যক্তিগত ফোনকলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারত – মার্কিন অংশীদারিত্বের অন্তর্নিহিত শক্তি এবং সন্ত্রাসবাদের মোকাবিলা ও আন্তর্জাতিক মঞ্চে সহযোগিতার ক্ষেত্রে ভারতের অবিচল দায়বদ্ধতারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

পণবন্দিদের মুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

October 13th, 07:59 pm

দুই বছরেরও বেশি সময়ের পর সমস্ত পণবন্দির মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

October 09th, 09:31 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় নিয়ে চুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী

October 09th, 09:55 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় নিয়ে চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

October 04th, 07:58 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন কারণ, গাজায় শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শ্রী মোদী বলেন যে পণবন্দিদের মুক্তির ইঙ্গিত চলমান মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

গাজা সংঘর্ষের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগকে স্বাগত প্রধানমন্ত্রীর

September 30th, 09:19 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের গাজা সংঘর্ষ অবসানে সর্বাত্মক পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

জন্মদিনে শুভেচ্ছার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

September 16th, 11:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে টেলিফোনে শুভেচ্ছার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাম্পের মতো তিনিও ভারত-মার্কিন সার্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দায়বদ্ধ এবং শান্তিপূর্ণ পন্থায় ইউক্রেনের সংঘাত মেটাতে ট্রাম্পের উদ্যোগকে তিনি সমর্থন করেন।

President Trump conveys warm birthday greetings to PM Modi

September 16th, 10:13 pm

US President Donald Trump called PM Modi on his 75th birthday, extending warm greetings and friendship. Both leaders reaffirmed their commitment to strengthen the India-US Comprehensive Global Strategic Partnership and shared views on key regional and global issues. PM Modi also voiced India’s support for Trump’s efforts toward a peaceful resolution in Ukraine.

শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনরায় উল্লেখ করলেন প্রধানমন্ত্রী

September 10th, 07:52 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শক্তিশালী ভারত – মার্কিন সম্পর্কের কথা পুনারায় উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে চলতি বাণিজ্য সংক্রান্ত আলোচনার বিষয়েও তিনি প্রত্যয়ী। উভয় দেশের মানুষের সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন দিল্লি ও ওয়াশিংটন একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতির অত্যন্ত প্রশংসা করি এবং একই মনোভাব ব্যক্ত করি : প্রধানমন্ত্রী

September 06th, 10:27 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের অনুভূতি এবং ভারত-মার্কিন সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং তার প্রতিদান দেন। শ্রী মোদী বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী বিস্তৃত এবং আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।

প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের বিবৃতির বঙ্গানুবাদ

June 18th, 12:32 pm

প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরতে হওয়ায় সেই বৈঠক হয়নি।

জম্মু ও কাশ্মীরে পহলগাঁও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ববাসী

April 24th, 03:29 pm

২০২৫ সালের ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে যে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছিল, তার প্রতিবাদে বিশ্ব নেতাদের মধ্যে সংহতির জোরালো ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভারত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের তাড়া করবে।