প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এর ১৩৪ তম পর্বে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন
May 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কী বাত’-এ আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাঁদের সম্পর্কে শুনি, তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় ৮০০ অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দরবীর সিং, বিশাল টিকে, তেজস্বীন শঙ্কর, দেব মীণা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা-আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক-অনেক অভিনন্দন জানাই।গিরে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে জাতীয় বন্যপ্রাণী পর্ষদের সপ্তম বৈঠক
March 03rd, 04:48 pm
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে পর্ষদের বৈঠকে পর্যালোচনা করা হয়। বাঘ, হাতি, স্নো লেপার্ড সহ বিভিন্ন প্রাণীকে ঘিরে প্রকল্প ভিত্তিক সংরক্ষিত নতুন এলাকা গড়ে তোলার সাফল্যের দিকগুলোকে বৈঠকে তুলে ধরা হয়। পর্যদের বৈঠকে ডলফিন এবং এশিয়াটিক সিংহ তথা ভারতীয় সিংহের সংরক্ষণকে ঘিরে নানা প্রয়াস নিয়েও আলোচনা হয়। সেইসঙ্গে আন্তর্জাতিক বিগ ক্যাট জোট স্থাপন নিয়েও আলোচনা হয়।