কেরলের আর্য বৈদ্যশালা দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
January 28th, 02:39 pm
আজকের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর্য়ুবেদের সংরক্ষণ, সুরক্ষা ও অগ্রগতিতে আর্য বৈদ্যশালা উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১২৫ বছরের যাত্রায় এই প্রতিষ্ঠান আর্য়ুবেদকে চিকিৎসার এক শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই উপলক্ষে আমি আর্য বৈদ্যশালার প্রতিষ্ঠাতা বৈদ্যরত্নম পিএস ভারিয়রকে স্মরণ করি। আর্য়ুবেদের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গী এবং জনকল্যাণের তাঁর নিষ্ঠা আজও আমাদের অনুপ্রাণিত করে।কেরালায় আর্য বৈদ্যশাল দাতব্য হাসপাতালের শতবার্ষিকী সমারোহে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
January 28th, 02:25 pm
কেরালার আর্য বৈদ্যশাল ভারতের সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতির অন্যতম সংবাহক - একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আয়ুর্বেদের প্রাসঙ্গিকতা সর্বকালে বিদ্যমান এবং এই চিকিৎসা পদ্ধতি প্রকৃতির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। আর্য বৈদ্যশাল বর্তমানে ৬০০-এর বেশি আয়ুর্বেদিক ঔষধের প্রস্তুতকারক এবং দেশের বিভিন্ন প্রান্তে এদের হাসপাতালগুলি রোগীর সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে তিনি জানান। শুধু এদেশ নয়, অন্য ৬০টিরও বেশি দেশের রোগীরা এইসব হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বলে তিনি উল্লেখ করেন।নব রায়পুরের সত্য সাই সঞ্জীবনী শিশু হৃদরোগ হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার করা শিশুদের সাথে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের বঙ্গানুবাদ
November 01st, 05:30 pm
আমি একজন হকি চ্যাম্পিয়ন। আমি হকিতে ৫টি পদক জিতেছি। আমার স্কুলে চেক-আপের সময় তাঁরা জানতে পারেন যে আমার হৃদয়ে একটি ছিদ্র রয়েছে। আমি এখানে চিকিৎসার জন্য এসেছিলাম, অস্ত্রোপচার করা হয়েছিল এবং এখন আমি আবার হকি খেলতে পারবো।প্রধানমন্ত্রী জন্মগত হৃদরোগ জয় করা শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন
November 01st, 05:15 pm
‘দিল কি বাত’ কর্মসূচির অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ছত্তিশগড়ের নব রায়পুরের শ্রী সত্য সাই সঞ্জীবনী হাসপাতালে অনুষ্ঠিত ‘গিফ্ট অফ লাইফ’ অনুষ্ঠানে জন্মগত হৃদরোগ থেকে সুস্থ হয়ে ওঠা ২৫০০ শিশুর সঙ্গে আলাপচারিতায় মগ্ন হন।স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
September 24th, 05:52 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি মেডিক্যাল কলেজ / স্বশাসিত স্নাতকোত্তর প্রতিষ্ঠান / সরকারি হাসপাতালগুলিতে ৫,০০০ স্নাতকোত্তর পর্যায়ের আসন এবং এমবিবিএস-এ ৫,০২৩টি আসন বাড়ানো হবে। এই উদ্যোগের ফলে দেশে চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।আসামের দারাং-এ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
September 14th, 11:30 am
ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়! আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, কেন্দ্রীয় মন্ত্রিসভার আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, আসাম সরকারের সকল মন্ত্রী, সংসদ সদস্য ও বিধায়ক, অন্যান্য জনপ্রতিনিধি, এবং আমার প্রিয় ভাই ও বোনেরা যারা অবিরাম বৃষ্টির মধ্যেও আমাদের আশীর্বাদ করতে এখানে এসেছেন - নমস্কার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অসমের দরং-এ প্রায় ৬,৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন
September 14th, 11:00 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসমের দরং-এ প্রায় ৬৫০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী অসমের উন্নয়ন যাত্রার এই ঐতিহাসিক দিনে দরং-এর মানুষ এবং অসমের সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নামিবিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ
July 09th, 08:14 pm
গণতন্ত্রের মন্দির – এই বিশেষ সভায় আমি বক্তব্য পেশের সুযোগ পেয়েছি। এই সম্মানের জন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ।Prime Minister addresses the Namibian Parliament
July 09th, 08:00 pm
PM Modi addressed the Parliament of Namibia and expressed gratitude to the people of Namibia for conferring upon him their highest national honour. Recalling the historic ties and shared struggle for freedom between the two nations, he paid tribute to Dr. Sam Nujoma, the founding father of Namibia. He also called for enhanced people-to-people exchanges between the two countries.ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 09:30 pm
এক গৌরবময় গণতন্ত্র ও বন্ধুদেশের নির্বাচিত প্রতিনিধিরা, আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন
July 04th, 09:00 pm
টিএন্ডটি-র সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সদস্যদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানান। তিনি টিএন্ডটি-র জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাঁকে তাঁদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের জন্য। ভারতীয় গণতন্ত্রের প্রাণবন্ততা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে তিনি উল্লেখ করেন যে গণতন্ত্রের জননী হিসেবে ভারত এই অনুশীলনকে তার সংস্কৃতি এবং জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। তিনি উল্লেখ করেন যে, এই পদ্ধতি ভারতের বৈচিত্র্যকে সম্প্রসারিত ও সমৃদ্ধ করেছে এবং সকল ধারণার সহাবস্থান আর সংসদীয় আলোচনা ও জনসাধারণের বিতর্ককে সমৃদ্ধ করেছে।ঘানার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ প্রেস বিবৃতি
July 03rd, 12:32 am
দীর্ঘ তিন দশক পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফর করছেন। এটি আমার কাছে অত্যন্ত গর্বের যে, আমি এই সুযোগ পেয়েছি।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘‘মন কি বাত’’ (১২৩ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ
June 29th, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আপনাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আপনারা সবাই এই সময় যোগের শক্তি এবং ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর স্মৃতিতে পূর্ণ হয়ে রয়েছেন। এইবারও ২১ জুন দেশ ও বিশ্বের কোটি-কোটি মানুষ ‘অন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস’-এর উদযাপনে অংশ নিয়েছেন। আপনাদের মনে থাকবে, দশ বছর আগে এটা শুরু হয়েছিল। এখন দশ বছরে এই প্রক্রিয়া প্রত্যেক বছর আগের থেকে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। এটা এই ব্যাপারেরও ঈঙ্গিত যে আরও বেশি-বেশি মানুষ নিজেদের দৈনন্দিন জীবনে যোগকে গ্রহণ করছেন। আমরা এবার ‘যোগ দিবস’-এর কতই না আকর্ষণীয় ছবি দেখেছি। বিশাখাপত্তনমের সমুদ্রতটে তিন লক্ষ মানুষ একসঙ্গে যোগাভ্যাস করেছেন। বিশাখাপত্তনম থেকেই আরও এক অদ্ভূত দৃশ্য সামনে এসেছে, দু’ হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী ১০৮ মিনিট ধরে ১০৮ বার সূর্য নমস্কার করেছে। ভেবে দেখুন, কতটা অনুশাসন আর কতটা সমর্পণ মিশে ছিল এর সঙ্গে। আমাদের নৌবাহিনীর জাহাজেও যোগাভ্যাসের চমৎকার দৃশ্য দেখা গিয়েছে। তেলেঙ্গানায় তিন হাজার দিব্যাঙ্গ সাথী একসঙ্গে যোগ শিবিরে অংশ নেয়। তাঁরা দেখিয়েছেন যে যোগ কীভাবে সশক্তিকরণের মাধ্যমও হয়ে উঠতে পারে। দিল্লীর মানুষ যোগকে স্বচ্ছ যমুনা তৈরির সঙ্কল্পের সঙ্গে যুক্ত করেছেন এবং যমুনার তীরে গিয়ে যোগাভ্যাস করেছেন। জম্মু-কাশ্মীরে চেনাব সেতু যা পৃথিবীর সবথেকে উঁচু রেলসেতু, সেখানেও মানুষ যোগাভ্যাস করেছেন। হিমালয়ের তুষারাবৃত শিখর সেখানেও আই-টি-বি-পি-র জওয়ানদের যোগাভ্যাস দেখা গিয়েছে, সাহস আর সাধনা চলেছে একসঙ্গে। গুজরাতের মানুষও এক নতুন ইতিহাস রচনা করেছেন। ভডনগরে দু হাজার একশো একুশ জন মানুষ একসঙ্গে ভুজঙ্গাসন করেছেন এবং নতুন রেকর্ড তৈরি করেছেন। নিউইয়র্ক, লণ্ডন, টোকিও, প্যারিস – দুনিয়ার সব বড় শহর থেকে যোগাভ্যাসের ছবি এসেছে আর প্রত্যেকটি ছবিতে একটি বৈশিষ্ট ছিল– শান্তি, স্থিরতা আর ভারসাম্য। এবারের থীমও খুব বিশিষ্ট ছিল – যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ অর্থাৎ ‘এক পৃথিবী, এক স্বাস্থ্য’। এটা কেবল একটা স্লোগান নয়, এ একটা অভিমুখ যা আমাদের ‘বসুধৈব কুটুম্বকম’-এর অনুভব এনে দেয়। আমার বিশ্বাস, এবারের যোগ দিবসের জাঁকজমক আরও বেশি-বেশি মানুষকে যোগকে গ্রহণ করার জন্য নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পডকাস্টের মাধ্যমে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মতবিনিময় করছেন
March 16th, 05:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পডকাস্টে লেক্স ফ্রিডম্যানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের সময় যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, শ্রী মোদী কিভাবে উপবাসের সময়কালে সব কাজ করতে পারেন, তখন প্রধানমন্ত্রী লেক্সকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁকে সম্মান জানানোর জন্য লেক্স যে উপবাস করেছেন তা অভূতপূর্ব। “ভারতের ধর্মীয় রীতি-নীতি দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত”। ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, হিন্দুত্ব কোনো রীতিনীতি নয়, বরং জীবনের পথ চলার এক মাধ্যম। শৃঙ্খলাপরায়ণ হওয়া এবং জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে সমতা বজায় রাখার ক্ষেত্রে উপবাস খুবই সহায়ক হয়। উপবাস ভাবনা-চিন্তার মানসিকতাকে ত্বরান্বিত করে, চিরাচরিত পন্থা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে সাহায্য করে। শ্রী মোদী বলেন, উপবাস করার অর্থ শুধুমাত্র খাদ্য গ্রহণ না করাই নয়, এটি আসলে শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। তিনি জানান, উপবাসের আগে তিনি দীর্ঘদিন ধরে কিছু আয়ুর্বেদিক এবং যোগ-এর রীতিনীতি অনুসরণ করেন। উপবাসকালে জল পান করার ওপর তিনি গুরুত্ব দেন। উপবাসের সময়কালে তিনি আত্মবিশ্লেষণের ওপর গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী বলেন, স্কুল জীবনে মহাত্মা গান্ধীর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উপবাস করার সিদ্ধান্ত নেন। প্রথমবার তিনি যখন উপবাস করেছিলেন সেই সময় তিনি অনুভব করেন যে আগের থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে শক্তি সম্পর্কে তাঁর ধারণা জন্মায়। উপবাস করার ফলে তাঁর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সময় তিনি অনেক কিছু নতুনভাবে ভাবতে পারেন, অতুলনীয় কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয় তাঁর।বাগেশ্বর ধাম মেডিকেল অ্যান্ড সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট-এর শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
February 23rd, 06:11 pm
ভাই, সকলে মিলে বলুন, মতঙ্গেশ্বর-এর জয়, বাগেশ্বর ধামের জয়, জটাশঙ্কর ধামের জয়, আমি দু’হাত জোড় করে আপনাকে প্রণাম জানাই আর জোরে জোরে আসুন আমরা সকলে রাম-রাম জপ করি।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাগেশ্বর ধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
February 23rd, 04:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার গরহা গ্রামে বাগেশ্বরধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বুন্দেলখণ্ড সফর তাঁর জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করে শ্রী মোদী বলেন, বাগেশ্বধাম-এর ধর্মীয় কেন্দ্র শীঘ্রই একটি স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে। তিনি বলেন, বাগেশ্বধাম মেডিক্যাল ও সায়েন্স রিসার্চ ইন্সটিটিউট ১০ একর জমির ওপর গড়ে তোলা হবে। প্রথম দফায় এতে ১০০ শয্যার সুবিধা থাকবে। তিনি এই বিশেষ কাজের জন্য শ্রী ধীরেন্দ্র শাস্ত্রীকে অভিনন্দন জানান ও বুন্দেলখণ্ডবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন চিকিৎসক, ক্রীড়াবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষের
January 31st, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেরাদুনে ৩৮টি ন্যাশনাল গেমসের উদ্বোধনী সমারোহে প্রধানমন্ত্রী বলেন, মেদবহুলতা ডায়াবেটিস, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক তেলযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া উচিত সকলেরই।জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারতের অবিশ্বাস্য ক্রীড়া প্রতিভার উদযাপন: দেরাদুনে প্রধানমন্ত্রী মোদী
January 28th, 09:36 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।"প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন "
January 28th, 09:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ডের দেরাদুনে ৩৮-তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন। তাঁর ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আজ দেবভূমি যুবশক্তির তেজে আরও উদ্ভাসিত হয়ে উঠেছে। বাবা কেদারনাথ, বদ্রীনাথজি, মা গঙ্গার আশীর্বাদে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ সূচনা হল। উত্তরাখণ্ড রাজ্য প্রতিষ্ঠার এটি ২৫-তম বার্ষিকী।