ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি

February 18th, 08:10 am

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।

টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক কৌশলগত এজেন্ডা

January 27th, 06:48 pm

২০২৬ সালের ২৭ জানুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে অনুমোদিত যৌথ ভারত-ইইউ ব্যাপক কৌশলগত এজেন্ডা, উভয় অংশীদার এবং বৃহত্তর বিশ্বের জন্য পারস্পরিকভাবে উপকারী, সুনির্দিষ্ট এবং রূপান্তরমূলক ফলাফল প্রদানের জন্য ইইউ-ভারত সহযোগিতাকে সম্প্রসারিত, গভীর এবং আরও ভালভাবে সমন্বয় করে কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের ভারত সফর এবং ১৬তম ভারত-ইইউ শীর্ষ সম্মেলন নিয়ে ভারত-ইইউ যৌথ বিবৃতি

January 27th, 06:15 pm

প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন দের লেয়েন ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ভারতে রাষ্ট্রীয় সফরে এসেছেন। সফরকালে, নেতারা ঐতিহাসিক ভারত-ইইউ এফটিএ নিয়ে আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেন এবং টুওয়ার্ডস ২০৩০: ভারত-ইইউ যৌথ ব্যাপক কৌশলগত এজেন্ডা গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বৈঠক করলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে

December 17th, 12:02 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আদ্দিস আবাবায় ন্যাশনাল প্যালেসে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী মাননীয় ডঃ আবি আহমেদের সঙ্গে বৈঠক করলেন। প্রাসাদে পৌঁছোনোর পর প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী ডঃ আবি আহমেদ এবং আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।

হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডনে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সফরকালে জারি হওয়া যৌথ বিবৃতি

December 16th, 03:56 pm

রাজা দ্বিতীয় আবদুল্লা ইবন আল হুসেন-এর আমন্ত্রণে সাধারণতন্ত্রের দেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫-১৬ ডিসেম্বর ২০২৫ হাশেমি রাজতন্ত্রের দেশ জর্ডন সফর করেন।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ প্রেস বিবৃতির সময় প্রধানমন্ত্রীর বক্তব্য

August 05th, 11:06 am

সবার আগে আমি প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে ভারতে আসা প্রতিনিধিদের উষ্ণ অভ্যর্থনা জানাই। এ বছর ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিককালের হলেও দুই দেশের সভ্যতার যোগসূত্র প্রাচীনকালের। রামায়ণের ফিলিপিন্স সংস্করণ আমাদের গভীর সাংস্কৃতিক বন্ধনের সাক্ষ্য দিচ্ছে।

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 21st, 10:25 am

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে উপস্থিত সম্মাননীয় অতিথিদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতারাও তাঁদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেবেন।

নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 21st, 10:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ ভাষণের শুরুতে সম্মেলনে উপস্থিত অভ্যাগতদের শুভেচ্ছা জানান। এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতৃত্ব, তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।

২০২৪ কোয়াড নেতৃত্বের শিখর সম্মেলন

September 22nd, 12:06 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন, জুনিয়র ২১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে উইলমিংটন, ডেলাওয়্যারে চতুর্থ কোয়াড নেতৃত্ব শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন।

Joint Statement on India – Malaysia Comprehensive Strategic Partnership

August 20th, 08:39 pm

On 20 August 2024, the Prime Minister of Malaysia, Dato’ Seri Anwar Ibrahim visited India, accepting the kind invitation of the Prime Minister of India, Shri Narendra Modi to undertake a State Visit. This was the Malaysian Prime Minister’s first visit to the South Asian region, and the first meeting between the two Prime Ministers, allowing them to take stock of the enhanced strategic ties. The wide-ranging discussions included many areas that make India-Malaysia relations multi-layered and multi-faceted.

সুন্দর ভবিষ্যতের জন্য সহনশীল এক পরিকাঠামো গড়ে তুলতে আমাদের বিনিয়োগ করতেই হবে: প্রধানমন্ত্রী মোদী

April 24th, 10:06 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিপর্যয় সহনশীল পরিকাঠামো সংক্রান্ত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উপস্থিত বিশিষ্ট জনেদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের এই অংশগ্রহণের মাধ্যমে বিপর্যয়ের ফলে উদ্ভূত পরিস্থিতির উপযোগী পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যে কোনও উদ্যোগ শক্তিশালী হবে এবং এ সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হয়ে উঠবে।

"বিপর্যয় সহনশীল পরিকাঠামো সংক্রান্ত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী "

April 24th, 09:40 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিপর্যয় সহনশীল পরিকাঠামো সংক্রান্ত ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে উপস্থিত বিশিষ্ট জনেদের উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁদের এই অংশগ্রহণের মাধ্যমে বিপর্যয়ের ফলে উদ্ভূত পরিস্থিতির উপযোগী পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যে কোনও উদ্যোগ শক্তিশালী হবে এবং এ সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হয়ে উঠবে।

ভয়েস অফ গ্লোবাল সাউথের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

November 17th, 04:03 pm

১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ভয়েস অফ গ্লোবাল সাউথের দ্বিতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আপনাদের স্বাগত। ভয়েস অফ গ্লোবাল সাউথ একবিংশ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বের এক অনন্য মঞ্চ। ভৌগলিক দিক থেকে অসচ্ছল বিশ্বের অস্তিত্ব সর্বদাই ছিল। কিন্তু এই প্রথম এই দেশগুলি তাদের বক্তব্য জানানোর সুযোগ পেল। আমাদের সকলের যৌথ উদ্যোগের কারণেই এটি সম্ভব হয়েছে। এখানে ১০০র বেশি দেশ আছে, কিন্তু আমাদের সকলের স্বার্থ এবং অগ্রাধিকারের ক্ষেত্রগুলি অভিন্ন।

অষ্টাদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 07th, 01:28 pm

আরও একবার পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি প্রেসিডেন্ট উইডোডো-কে তাঁর অসামান্য নেতৃত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে টিমর-লেস্টের প্রধানমন্ত্রী শানানা গুসমাও-কে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি।

বিংশতিতম আসিয়ান – ভারত শিখর সম্মেলন এবং অষ্টাদশ পূর্ব এশিয়া শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

September 07th, 11:47 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাকার্তাতে বিংশতিতম আসিয়ান – ভারত শিখর সম্মেলন এবং অষ্টাদশ পূর্ব এশিয়া শিখর সম্মেলনে যোগ দিয়েছেন।

২০তম আসিয়ান ভারত শীর্ষ বৈঠকে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর

September 07th, 10:39 am

এই প্রসঙ্গ বলি, ভারত-আসিয়ান শীর্ষ বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন আমার কাছে অত্যন্ত আনন্দের।

জি২০-তে ভারতের সভাপতিত্ব দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে তুলে ধরেছে : প্রধানমন্ত্রী

August 15th, 02:24 pm

জি২০-তে ভারতের সভাপতিত্ব দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে কিভাবে তুলে ধরেছে, ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তা ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সামর্থ্য ও সম্ভাবনা নিশ্চিতভাবেই তাকে আত্মবিশ্বাসের এক নতুন চূড়ায় পৌঁছে দিতে চলেছে। এই চূড়া ভারতকে আবার নতুন সামর্থ্য যোগাবে। জি২০-তে ভারতের সভাপতিত্ব বিশ্বের সামনে দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে তুলে ধরেছে। জি২০ শীর্ষ সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। গত ১ বছর ধরে যেভাবে দেশের প্রতিটি প্রান্তে জি২০ সংক্রান্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা সারা বিশ্বকে ভারতের সাধারণ মানুষের সম্ভাবনা সম্পর্কে সচেতন করেছে।

কপ২৮-এর ভবিষ্যৎ সভাপতি ডঃ সুলতান আল জাবেরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

July 15th, 05:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আবু ধাবিতে ১৫ই জুলাই ডঃ সুলতান আল জাবেরের সঙ্গে সাক্ষাৎ করেন। ডঃ আল জাবের, আবু ধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির গ্রুপ সিইও এবং ভবিষ্যতে কপ২৮-এর সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিপর্যয় প্রতিরোধী সহনশীল পরিকাঠামো সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

April 04th, 09:46 am

প্রত্যেককেই জানাই আমার অভিনন্দন। ভারতে আপনারা সকলকেই স্বাগত। প্রথমে আমি অভিনন্দিত করব বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো গঠনের মিলিত প্রচেষ্টাকে। বিপর্যয় প্রতিরোধী পরিকাঠামো সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের পঞ্চম পর্ব আইসিডিআরআই – ২০২৩ হল প্রকৃত অর্থেই এক উপলক্ষবিশেষ।

প্রধানমন্ত্রী বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন

April 04th, 09:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিপর্যয় পরবর্তী পরিস্থিতিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো সংক্রান্ত ২০২৩ – এর পঞ্চম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরআই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দিয়েছেন।