সেবা সংকল্প প্রস্তাব

February 24th, 04:53 pm

এই মন্ত্রিসভার বৈঠক এবং এই নতুন ভবনটি নতুন ভারত পুনর্নির্মাণে এক প্রত্যক্ষ প্রকাশ। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সেই ভবিষ্যত’কে স্বাগত জানাচ্ছি, যার ভিত্তিপ্রস্তর রচিত হয়েছে শতাধিক বছরের প্রয়াসে। স্বাধীনতার পর, বেশ কয়েক দশক সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকার পরিচালিত হ’ত। আমরা এমন এক ভারতের স্বপ্ন দেখি, যা দেশজ চিন্তায় সমৃদ্ধ। এর গঠন আধুনিক এবং সক্ষমতা সীমাহীন। আজ সেবা তীর্থ সেই দিশাদর্শের প্রকাশ, যা গণতন্ত্রের জননী হিসেবে ভারতের গর্বের প্রসার ঘটাবে।

প্রধানমন্ত্রী ৪ অক্টোবর ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুব-কেন্দ্রিক উদ্যোগের সূচনা করবেন

October 03rd, 03:54 pm

যুব উন্নয়নের লক্ষ্যে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকালে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৬২ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ যুব-কেন্দ্রিক প্রয়াসের সূচনা করবেন। এতে দেশজুড়ে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ সৃষ্টির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার হবে। প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা সমাবর্তনের চতুর্থ সংস্করণ কৌশল দীক্ষান্ত সমারোহেও যোগ দেবেন। এই অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীনে থাকা শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির ৪৬ জন শীর্ষস্থানীয় পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে।

২৬ সেপ্টেম্বর বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন প্রধানমন্ত্রী

September 25th, 06:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন। অনুষ্ঠানে বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে মোট ৭ হাজার ৫০০ কোটি টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী।

৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের উঠে আসা মূল বিষয়সমূহ

August 15th, 03:52 pm

৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন।

৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের বঙ্গানুবাদ

August 15th, 07:00 am

স্বাধীনতার এই মহান উৎসব আমাদের ১৪০ কোটি মানুষের সংকল্পের উদযাপন। স্বাধীনতার এই উৎসব সম্মিলিত সাফল্য উদযাপনের মুহূর্ত, গর্বের মুহূর্ত, আমাদের হৃদয় আজ আনন্দে ভরে রয়েছে। সমগ্র জাতি ক্রমাগত ঐক্যের চেতনাকে শক্তিশালী করে তুলছে। আজ, ১৪০ কোটি ভারতীয় তেরঙ্গায় সেজে উঠেছে। ভারতের প্রতিটি কোণে আজ ঘরে ঘরে তেরঙ্গা উড়ছে – সে মরুভূমি, হিমালয়ের চূড়া, সমুদ্র উপকূল, অথবা ঘনবসতিপূর্ণ অঞ্চল যাই হোক না কেন সর্বত্রই একই প্রতিধ্বনি, একই জয়জয়কার - আমাদের প্রাণের থেকেও প্রিয় মাতৃ বন্দনা।

India celebrates 79th Independence Day

August 15th, 06:45 am

PM Modi, in his address to the nation on the 79th Independence day paid tribute to the Constituent Assembly, freedom fighters, and Constitution makers. He reiterated that India will always protect the interests of its farmers, livestock keepers and fishermen. He highlighted key initiatives—GST reforms, Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana, National Sports Policy, and Sudharshan Chakra Mission—aimed at achieving a Viksit Bharat by 2047. Special guests like Panchayat members and “Drone Didis” graced the Red Fort celebrations.

কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

July 01st, 03:04 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান সংযুক্ত উৎসাহদান প্রকল্পে (এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ – ইএলআই স্কিম) অনুমোদন দেওয়া হয়েছে। এর লক্ষ্য কর্মসংস্থানের প্রসার, বাস্তব জগতে প্রকৃত অর্থে দক্ষ হয়ে ওঠায় কর্মীদের সহায়তা করা এবং একটি বিস্তৃত সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা। প্রকল্পটিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে উৎপাদন ক্ষেত্রকে। এর আওতায় প্রথমবারের কর্মীরা এক মাসের মজুরি (১৫,০০০ পর্যন্ত) পাবেন এবং কর্মসংস্থানের প্রসারে অবদানের জন্য কর্মদাতারা ২ বছর ধরে বিশেষ সুবিধা পাবেন। উৎপাদন ক্ষেত্রের কর্মদাতারা এই সুবিধা পাবেন আরও ২ বছর। কর্মসংস্থানে গতি আনায় প্রধানমন্ত্রীর পঞ্চ কৌশলের অঙ্গ হিসেবে ২০২৪-২৫ বাজেটে এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়। সামগ্রিকভাবে তখন ৪.১ কোটি তরুণ-তরুণীর দক্ষতায়ন সহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার জন্য ২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল।

টিভি-৯ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

March 28th, 08:00 pm

শ্রীযুক্ত রামেশ্বর গারু জি, রামু জি, বরুণ দাস জি, টিভি৯-এর পুরো টিম, আমি আপনাদের নেটওয়ার্কের সকল দর্শকদের, এখানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানাই এবং এই শীর্ষ সম্মেলনের জন্য আপনাদের অভিনন্দন জানাই।

TV9 সামিট ২০২৫-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

March 28th, 06:53 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে TV9 সামিট ২০২৫-এ ভাষণ দেন। শ্রী মোদী বলেন, আজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে। স্বাধীনতার পর ৭০ বছরে ভারত বিশ্বে একাদশ বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠলেও, গত ৭-৮ বছরের মধ্যে বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। শ্রী মোদী বলেন, দেশের ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনা হয়েছে এবং নতুন এক মধ্যবিত্ত শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছে। এই নতুন মধ্যবিত্ত শ্রেণী স্বপ্ন ও আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্রে এক নতুন জীবনের সূচনা করেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে।

গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণ

March 08th, 11:50 am

গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই প্যাটেলজি, নওসারির সাংসদ এবং কেন্দ্রীয় সরকারে আমার সহকর্মী, কেন্দ্রীয় মন্ত্রী ভাই সিআর প্যাটেল, মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সদস্য এবং লাখপতি দিদিরা, অন্যান্য জনপ্রতিনিধি এবং এখানে উপস্থিত বিপুল সংখ্যক সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার মা, বোন এবং কন্যারা, আপনাদের সকলকে নমস্কার!

গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী

March 08th, 11:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের নওসারিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপস্থিত শ্রোতাদের সম্বোধিত করে তিনি বিপুল সংখ্যায় আগত মা, বোন ও কন্যাদের ভালোবাসা, স্নেহ ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান এবং দেশের সমস্ত মহিলাদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন যে মহাকুম্ভে তিনি মা গঙ্গার আশীর্বাদ পেয়েছিলেন, কিন্তু আজ তিনি মাতৃশক্তির মহাকুম্ভের আশীর্বাদ পেয়েছেন।

রিপাবলিক টিভির সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

March 06th, 08:05 pm

আপনারা নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, অর্ণবের উঁচু গলার আওয়াজে আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে, বসুন অর্ণব, এখন নির্বাচনের সময় নয়। সবার আগে আমি রিপাবলিক টিভিকে তাদের এই অভিনব উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। উদ্ভাবনী চিন্তাভাবনার মধ্য দিয়ে আপনারা তৃণমূল স্তরের যুবসমাজকে আজ এখানে নিয়ে এসেছেন, এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন। দেশের যুবসমাজকে যখন জাতীয় কোনও বিষয় নিয়ে আলোচনার অন্তর্ভুক্ত করা হয়, তখন চিন্তাভাবনার মধ্যে নবীনতা আসে, সমগ্র পরিবেশে উৎসাহের সঞ্চার হয় এবং এই উৎসাহ আজ আমি এখানে অনুভব করছি। যেখানে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ থাকে, সেখানে যে কোনও প্রতিবন্ধকতা অগ্রাহ্য করা যায়, যে কোনও সীমা পেরিয়ে যাওয়া যায়, যে কোনও লক্ষ্য অর্জন করা যায়, যে কোনও উচ্চতা স্পর্শ করা যায়। রিপাবলিক টিভি এই সম্মেলনে এক নতুন ভাবনা নিয়ে কাজ করেছে। আমি আপনাদের সকলকে এই সম্মেলন সাফল্যের জন্য অভিনন্দন জানাই। এখানে আমার সামান্য একটু স্বার্থও রয়েছে। আমি কিছুদিন ধরে বলে আসছি যে, রাজনীতিতে ১ লক্ষ তরুণ-তরুণীকে আনতে হবে। এমন ১ লক্ষ তরুণ-তরুণী যাঁদের পরিবারে কেউ কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাই, একদিক থেকে দেখলে এই ধরনের সমাবেশ আমার অভীষ্ট লক্ষ্যের জন্যই পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বিতীয়ত, আমার একটা ব্যক্তিগত লাভ এখানে রয়েছে, সেটা হ’ল – ২০২৯ সালে যাঁরা ভোট দিতে যাবেন, তাঁরা জানেনও না যে, ২০১৪ সালে সংবাদ শিরোনামগুলি কেমন থাকতো। তাঁরা জানেন না যে, ১০-১২ লক্ষ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হ’ত। এরা যখন ২০২৯ সালে ভোট দিতে যাবেন, তখন এদের সামনে তুলনা করার মতো কিছু থাকবে না। তাই, আমাকে সেই মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে। যে ধরনের ভিত্তিভূমি গড়ে উঠছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে, আমার কাজ সফল হবে।

রিপাবলিক প্লেনারি সামিট, ২০২৫-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী

March 06th, 08:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ রিপাবলিক প্লেনারি সামিটে অংশ নেন। তিনি রিপাবলিক টিভিকে হ্যাকাথন প্রতিযোগিতা আয়োজনে তৃণমূল স্তরের যুব সম্প্রদায়কে যুক্ত করার উদ্ভাবনী উদ্যোগের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সম্প্রদায় যখন জাতীয় কর্মের সঙ্গে যুক্ত হয়, তখন সমগ্র বাতাবরণ এক নবশক্তিতে উদ্দীপ্ত হয়ে ওঠে। তিনি আরও বলেন, যুব সম্প্রদায়ের অংশগ্রহণ সমস্ত বাধা ভেঙে, সীমানা অতিক্রম করে, প্রতিটি লক্ষ্যকে সম্ভব এবং প্রতিটি গন্তব্যে পৌঁছনোকে সফল করে তোলে।

রাজনীতি হলো মানুষের মন জয় করা, নিখিল কামাথের সঙ্গে পডকাস্টে বলেছেন প্রধানমন্ত্রী মোদী

January 10th, 02:15 pm

দেশের বিশিষ্ট শিল্পপতি তথা বিনিয়োগকর্তা শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম পডকাস্টে বিভিন্ন বিষয়ের ওপর আজ আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর শৈশবকাল সম্পর্কে শ্রী কামাথের প্রশ্নের উত্তরে শ্রী মোদী তাঁর প্রথম শৈশবের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

শিল্পোদ্যোগী শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রথম পডকাস্টে তাঁর কর্মজীবন ও অভিজ্ঞতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

January 10th, 02:00 pm

দেশের বিশিষ্ট শিল্পপতি তথা বিনিয়োগকর্তা শ্রী নিখিল কামাথের সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর প্রথম পডকাস্টে বিভিন্ন বিষয়ের ওপর আজ আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর শৈশবকাল সম্পর্কে শ্রী কামাথের প্রশ্নের উত্তরে শ্রী মোদী তাঁর প্রথম শৈশবের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, উত্তর গুজরাটের মেহসানা জেলার ভাদনগরের এক ছোট্ট শহরে কেটেছে তাঁর সেই শৈশবকাল। গায়কোয়াড রাজ্যের এই শহরটি শিক্ষা ও লেখাপড়ার জন্য সুপরিচিত ছিল। ছোট ছোট জলাশয়, ডাকঘর এমনকি, গ্রন্থাগারের মতো সুযোগ-সুবিধার সহাবস্থান ছিল সেখানে। গায়কোয়াড রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে কেটেছে তাঁর শৈশবের পঠনপাঠনের দিনগুলি। পরে তিনি ভগবতাচার্য নারায়ণাচার্য উচ্চ বিদ্যালয়ে শিক্ষালাভ করেন। এক সময় ভাদনগরে চিনা দার্শনিক জুয়ানজাং বেশ কয়েকটি বছর অতিবাহিত করেছিলেন। এ সম্পর্কে ঐ দার্শনিকের ওপর নির্মিত একটি চলচ্চিত্র সম্পর্কে শ্রী মোদী চিনা দূতাবাসকে একটি চিঠি লিখেও পাঠিয়েছিলেন। ২০১৪ সালে তিনি যখন ভারতের প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হন, তখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং গুজরাট ও ভাদনগর সফরের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর সেই ছোট্ট শহরের সঙ্গে জুয়ানজাং-এর সময়কালের এক ঐতিহাসিক সূত্রের কথাও প্রকাশ করেছিলেন চিনের প্রেসিডেন্ট। ভারত ও চিন – এই দুটি দেশের মধ্যে মিলিত ঐতিহ্য এবং বলিষ্ঠ সম্পর্কের সংযোগসুত্র খুঁজে পেয়েছিলেন তিনি।

Experts and investors around the world are excited about India: PM Modi in Rajasthan

December 09th, 11:00 am

PM Modi inaugurated the Rising Rajasthan Global Investment Summit 2024 and Rajasthan Global Business Expo in Jaipur, highlighting India's rapid economic growth, digital advancements, and youth power. He emphasized India's rise as the 5th largest economy, doubling exports and FDI, and the transformative impact of tech-driven initiatives like UPI and DBT.

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলনের উদ্বোধন করলেন

December 09th, 10:34 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উদীয়মান রাজস্থান বিশ্ব বিনিয়োগ শিখর সম্মেলন ২০২৪ – এর উদ্বোধন করেন। রাজস্থানের জয়পুরের প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে বিশ্ব বাণিজ্য এক্সপো-রও সূচনা করেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী এই সমারোহের সফল আয়োজনের জন্য সেখানকার রাজ্য সরকারকে অভিনন্দন জানান।

Be it COVID, disasters, or development, India has stood by you as a reliable partner: PM in Guyana

November 21st, 02:15 am

PM Modi and Grenada PM Dickon Mitchell co-chaired the 2nd India-CARICOM Summit in Georgetown. PM Modi expressed solidarity with CARICOM nations for Hurricane Beryl's impact and reaffirmed India's commitment as a reliable partner, focusing on development cooperation aligned with CARICOM's priorities.

PM Modi attends Second India CARICOM Summit

November 21st, 02:00 am

PM Modi and Grenada PM Dickon Mitchell co-chaired the 2nd India-CARICOM Summit in Georgetown. PM Modi expressed solidarity with CARICOM nations for Hurricane Beryl's impact and reaffirmed India's commitment as a reliable partner, focusing on development cooperation aligned with CARICOM's priorities.

Progress of the people,Progress by the people,Progress for the people is our Mantra for a Viksit Bharat: PM Modi

November 16th, 10:15 am

PM Modi addressed the Hindustan Times Leadership Summit 2024. The Prime Minister remarked that his Government had won back the trust of the people by ensuring the Mantra of Progress of the people, Progress by the people and Progress for the people. He added that the Government's aim was to build a new and developed India and the people of India had entrusted them with the capital of their trust.