ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
July 07th, 02:51 pm
ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্ত, রাষ্ট্রপতির বাসভবন ইস্তানা মার্ডেকা’তে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সুবিয়ান্ত ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসে এদেশে এসেছিলেন। এরপর, এটিই দুই নেতার প্রথম বৈঠক।রাজস্থানের বালোত্রায় বিবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 04th, 12:50 pm
রাজস্থানের রাজ্যপাল হরিভাউ বাগদে জি, রাজস্থানের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী জি, প্রেমচাঁদ বৈরওয়া জি, রাজস্থান সরকারের সকল মন্ত্রী, সহকর্মী সাংসদ ও বিধায়কগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন
July 04th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় প্রায় ১.০৬ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অঞ্চলের ঐতিহাসিক ঐতিহ্যের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী রাজ্যের অগণিত বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে প্রকৃত জাতীয় গর্ব আত্মনির্ভরশীলতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তিনি ব্যক্তিগত মর্যাদা এবং দেশের বৈদেশিক নির্ভরতা কমানোর কৌশলগত প্রয়োজনের মধ্যে একটি সরাসরি যোগসূত্র স্থাপন করেন। শ্রী মোদী বলেন সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হলেই কোনো ব্যক্তি হোক বা দেশের, আত্মসম্মান তুঙ্গে থাকতে ।ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
June 30th, 09:29 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট ডঃ মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন।সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 28th, 05:00 pm
এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।প্যারিসে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 18th, 11:41 pm
এই প্যারিস শহর হল আলোর শহর, রঙের শহর। এখানে আছে শিল্প, ভাবনা, এবং উদ্ভাবনের অনুপ্রেরণাও। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা সকলে এই শহরকে আরও সুন্দর করে তুলেছেন। নতুন নতুন রঙে ভরিয়ে তুলেছেন।প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
June 18th, 09:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সম্মেলনে বক্তব্য রাখেন। সভাস্থলে পৌঁছলে প্রধানমন্ত্রীকে উষ্ণ বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়, যার মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি প্রবাসীদের গভীর ভালোবাসার প্রতিফলন ঘটে।জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
June 17th, 12:38 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়াঁ’তে জি-৭ শিখর সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। ২০২৬ – এ এই নিয়ে তিনবার মুখোমুখি হলেন দুই নেতা।কুয়েতের আমিরের সঙ্গে কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 09th, 03:33 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কুয়েতের আমির মাননীয় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-র সঙ্গে টেলিফোনে কথা বলেন।মার্কিন বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন
May 23rd, 04:20 pm
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।সাইপ্রাসের রাষ্ট্রপতির সফর উপলক্ষে যৌথ বিবৃতি
May 22nd, 09:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোড্যুলাইডেস, ২০-২৩ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর করেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলে সাইপ্রাসের সভাপতিত্বকালে এই সফর অনুষ্ঠিত হওয়ায় এটি বিশেষ তাৎপর্যপূর্ণ।ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতি
May 20th, 05:00 pm
রোম বিশ্বজুড়ে 'শাশ্বত নগরী' হিসেবে পরিচিত। ভারতে আমার লোকসভা কেন্দ্র কাশীকেও একটি শাশ্বত ও চিরস্থায়ী নগরী হিসেবে বিবেচনা করা হয়। যখন দুটি সভ্যতার মিলন ঘটে, তখন আলোচনা কেবল আলোচ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটি ইতিহাসের গভীরতা, ভবিষ্যতের স্বপ্ন এবং বন্ধুত্বের স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করে।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।নেদারল্যান্ডসে ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ভারত-নেদারল্যান্ডস যৌথ বিবৃতি
May 17th, 03:45 am
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মাননীয় রব জেটেন-এর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬-১৭ মে ২০২৬ তারিখে নেদারল্যান্ডসে এক সরকারি সফর করেন। এটি ছিল নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় সফর।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী
May 14th, 04:43 pm
রাশিয়ান ফেডারেশনের বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন।সংযুক্ত আরব আমীরশাহির ওপর হামলার নিন্দায় প্রধানমন্ত্রী, পাশে থাকার বার্তা
May 05th, 01:11 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরশাহির ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।ভারত – দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদারিত্বের যৌথ দৃষ্টিভঙ্গী
April 20th, 10:53 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারত সফর করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসেবে এটিই ছিল তাঁর প্রথম ভারত সফর। রাষ্ট্রপতি লি জে মিয়ং - এর সঙ্গে ছিল এক উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলির প্রধান কর্মকর্তারা।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি
March 23rd, 02:15 pm
আমি এই সম্মানজনক কক্ষে এসেছি পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষ এবং ভারতের জন্য এটি কি সমস্যা সৃষ্টি করেছে, সেই নিয়ে বলতে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ২-৩ সপ্তাহে শ্রী জয়শঙ্কর জি এবং শ্রী হরদীপ পুরী জি এই বিষয়ে সভাকে প্রয়োজনীয় তথ্য। জানিয়েছেন । এখন এই সংকট তিন সপ্তাহের বেশি পেরিয়ে গেছে। ফলে. বিশ্ব অর্থনীতি এবং মানুষের জীবনে তার কুপ্রভাব চোখে পড়ছে। সমগ্র বিশ্ব দুই পক্ষের কাছেই দ্রুত এই সংকট সমাধানের আবেদন জানাচ্ছে।পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের বিষয়ে লোকসভায় ভাষণ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
March 23rd, 02:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত এবং এর জেরে ভারতের সামনে এসে পড়া কঠিন নানা চ্যালেঞ্জ নিয়ে বিবৃতি দেন। এই সংকট তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও মানুষের জীবনের ওপর গভীর নেতিবাচক প্রভাব পড়েছে — একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দেন। শ্রী মোদী বলেন, বিশ্বের সব দেশ, বিবাদে জড়িয়ে পড়া প্রতিটি পক্ষের কাছে এই সঙ্কটের দ্রুত সমাধানের আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে, এই যুদ্ধ অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যে জটিলতা তৈরি করেছে তা নজিরবিহীন। তিনি বলেন যে, যুদ্ধরত ও যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোর সাথে ভারতের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সংঘাতদীর্ণ এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পরিবহণ পথের ওপর রয়েছে। ভারতের অপরিশোধিত তেল ও গ্যাসের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই মেটানো হয়। উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত ও কর্মরত প্রায় এক কোটি ভারতীয় নাগরিকের পাশাপাশি, ওই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয় নাবিকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভারতের সংসদ থেকে আন্তর্জাতিক মহলের কাছে একটি ঐক্যবদ্ধ সর্বসম্মত বার্তা যাওয়া জরুরি। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী সংসদে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংঘাত-বিধ্বস্ত দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকদের সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি জানান যে, পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দু’দফায় কথা বলেছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তার আশ্বাস মিলেছে। শ্রী মোদী বলেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য কনস্যুলার ও প্রাতিষ্ঠানিক সহায়তার বিস্তারিত বিবরণও প্রধানমন্ত্রী তুলে ধরেন। তিনি বলেন যে, সংঘাত-বিধ্বস্ত দেশগুলির ভারতীয় দূতাবাসগুলি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এবং নিয়মিত পরামর্শমূলক নির্দেশিকা জারি করছে। পাশাপাশি ভারত ও সংঘাত-বিধ্বস্ত দেশ — উভয় স্থানেই ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও জরুরি হেল্পলাইন রয়েছে। ভারত থেকে যাওয়া কর্মী ও পর্যটক – সকলকেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩,৭৫,০০০-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন; এর মধ্যে কেবল ইরান থেকেই ফিরেছেন প্রায় ১,০০০ ভারতীয়, যাঁদের মধ্যে ৭০০-এরও বেশি হলেন তরুণ চিকিৎসা-বিজ্ঞানের শিক্ষার্থী। তিনি আরও উল্লেখ করেন যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর নির্ধারিত পরীক্ষা সিবিএসই বাতিল করেছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।জর্ডনের রাজার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
March 19th, 07:16 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন।