India-New Zealand relationship built on enduring friendship, shared values, common commitment: PM Modi in Auckland
July 11th, 01:15 pm
PM Modi addressed a vibrant community event in Auckland, praising the Indian diaspora as a strong bridge between India and New Zealand. He highlighted the elevation of bilateral ties to a Strategic Partnership, celebrated 100 years of sporting ties between the two countries and underscored the shared heritage and deepening partnership between the two nations.Prime Minister Addresses the Indian Diaspora in New Zealand
July 11th, 12:35 pm
PM Modi addressed a vibrant community event in Auckland, praising the Indian diaspora as a strong bridge between India and New Zealand. He highlighted the elevation of bilateral ties to a Strategic Partnership, celebrated 100 years of sporting ties between the two countries and underscored the shared heritage and deepening partnership between the two nations.ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে যৌথ সংবাদ বিবৃতির সময়ে প্রদত্ত প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতির বঙ্গানুবাদ
July 07th, 11:21 am
আজ সকালে আমাকে অত্যন্ত আদর, ভালবাসা ও সম্মানের সঙ্গে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর, এটি ইন্দোনেশিয়ার জনগণের আন্তরিক অনুভূতির প্রতীক এবং ভারত ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক ও আত্মিক সম্পর্কের স্বীকৃতি। এই সম্মানের জন্য আমি রাষ্ট্রপতি প্রবোও, ইন্দোনেশিয়া সরকার এবং এখানকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।১১ বছরের ডিজিটাল ভারত পরিচালন ব্যবস্থার রূপান্তর, নাগরিকদের ক্ষমতায়ন এবং বিকশিত ভারতের ভিত্তিকে শক্তিশালী করেছে বললেন প্রধানমন্ত্রী
July 01st, 12:04 pm
ডিজিটাল ভারত উদ্যোগের ১১ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে পরিচালন ব্যবস্থার রূপান্তরমুখী প্রভাব, জন পরিষেবা এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য বিধানে নির্ণায়ক ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন।সেশেলসে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর
June 28th, 08:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির ২৭ - ২৯ জুন, ২০২৬-এর সেশেলসে রাষ্ট্রীয় সফর করেছেন। এই সফরের অংশ হিসাবে, প্রধানমন্ত্রী এবং সেশেলসের রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনি ভিক্টোরিয়া, মাহে স্টেট হাউসে আনুষ্ঠানিক আলোচনা করেন।ফলাফলের তালিকা : সেশেলসে প্রধানমন্ত্রীর সরকারি সফর
June 28th, 08:17 pm
সেশেলস সরকারকে একটি দ্রুতগামী টহলদারি জাহাজ উপহার। সেশেলসের প্রতিরক্ষা বাহিনীকে ১০টি ইউটিলিটি যান এবং ৫ সেট লেজার রেডিয়াল শ্রেণীর জলযান হস্তান্তর। সেশেলস সরকারকে ৬টি অ্যাম্বুলেন্স হস্তান্তর। সেশেলস সরকারকে ৫০০ মেট্রিক টন চাল হস্তান্তর। সেশেলস সরকারকে ৮,৫০০ মেট্রিক টন সিমেন্ট হস্তান্তর।সেশেলসের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 28th, 05:00 pm
এই জাতীয় পরিষদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মানের বিষয়। এই পরিষদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে আমি গর্বিত। মাননীয়া স্পিকার, আপনার উষ্ণ অভ্যর্থনা ও মূল্যবান কথার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা
June 25th, 10:40 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দ্য নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা সাক্ষাৎ করেছেন। রাণী ম্যাক্সিমা রাষ্ট্রসংঘের মহাসচিবের অর্থনৈতিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর বিশেষ দূত— স্পেশাল অ্যাডভোকেট। প্রধানমন্ত্রী বলেছেন, “ডিজিট্যাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারতে কিভাবে বিপ্লব সংগঠিত হয়েছে যার ফলে আর্থিক পরিষেবার সুযোগ আরও সহজ হয়েছে, মানুষ আরও বেশী এই পরিষেবা ব্যবহার করতে পারছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি।“ বিশ্বের অন্যান্য অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ভারত অঙ্গীকারবদ্ধ।প্রধানমন্ত্রীর স্লোভাকিয়া সফরকালে স্বাক্ষরিত সমঝোতাপত্র ও ঘোষণা
June 15th, 05:17 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরকালে যে সমঝোতাপত্র/ইচ্ছাপত্রগুলি স্বাক্ষরিত হয়েছে :স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি
June 15th, 03:00 pm
আমার এই সফর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম স্লোভাকিয়া সফর। আমি আনন্দিত যে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে একটি ব্যাপক অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের পারস্পরিক আস্থা, অভিন্ন অগ্রাধিকার এবং অভিন্ন ভবিষ্যতের প্রতীক।ফ্রান্সে ‘ভারত ইনোভেটস ২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
June 14th, 04:36 pm
আজ একবিংশ শতাব্দীর ভারত এক বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতে একটি স্টার্টআপ বিপ্লব সংঘটিত হচ্ছে। এই বিপ্লবে, ভারতের তরুণরা এক নতুন মানসিকতা নিয়ে মানবতার কল্যাণে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করছে। আর আমাদের তরুণদের বিশ্বমানের সমাধানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যম হলো ‘ভারত ইনোভেটস’। আমার বন্ধু, আইআইটি দিল্লির বোর্ডের চেয়ারম্যান হরিশ সালভে এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং এর জন্য আমি তাকে ও পুরো দলকে অভিনন্দন জানাই।প্রধানমন্ত্রী ভারত ইনোভেটস ২০২৬-এ অংশ নিলেন
June 14th, 03:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ যৌথভাবে নিস-এ প্যালে দে এক্সপোজিসন্স-এ “ভারত ইনোভেটস ২০২৬”-এর উদ্বোধন করলেন। তিনদিনের এই অনুষ্ঠানে ভারতীয় ডিপটেক স্টার্টআপ, ইনোভেটর, গবেষক এবং বিনিয়োগকারীদের মিলিয়ে দিচ্ছে উদ্ভাবন তহবিল এবং পথ প্রদর্শকদের সঙ্গে। এতে দেখানো হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সামনের সারির ডিপ টেকনোলজি। যোগ দিচ্ছে ১২০টি অভিনব স্টার্টআপ এবং ২০টির বেশি উৎকর্ষ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গুরুত্ব আছে এমন ১৩টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে। বিশ্বের ৩৫০-এর বেশি শীর্ষ স্থানীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে।ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রার উল্লেখযোগ্য গতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 05th, 05:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে। প্রধানমন্ত্রী বলেন এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। তিনি বলেন, এটি দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে প্রস্তাবিত বৃহত্তম বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম।‘রোজগার মেলা’-র আওতায় নিয়োগপত্র বিতরণকালে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
May 23rd, 11:15 am
আজ সারা দেশের হাজার হাজার তরুণ-তরুণীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ৫১,০০০-এরও বেশি জন সরকারি চাকরির জন্য নিয়োগপত্র পেয়েছেন। আজ আপনারা সবাই দেশের উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার, দায়িত্বশীল অংশীদার হয়ে উঠছেন। আপনারা রেল, ব্যাংকিং, প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। আগামী বছরগুলিতে একটি উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে আপনারা সকলেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘রোজগার মেলা’-য় সরকারি চাকরিতে নবনিযুক্ত যুবকদের মধ্যে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন
May 23rd, 11:00 am
সম্প্রতি সমাপ্ত পাঁচ-দেশব্যাপী এক কূটনৈতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন যে, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা ভারতের তরুণ সমাজ এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে যে গভীর উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেছেন, তা এই সফরে অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া গেছে। তিনি এমন এক বিশ্বের কথা বর্ণনা করেন, যা ভারতের উত্থান ও অগ্রযাত্রায় অংশ নিতে অত্যন্ত আগ্রহী। শ্রী মোদী মন্তব্য করেন, “বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রার অংশ হতে চায়।”এফএও অ্যাগ্রিকোলা পদক গ্রহণের সময় প্রধানমন্ত্রীর ভাষণ
May 20th, 11:00 pm
এটি শুধুমাত্র একার সম্মান নয়, এটি ভারতের লক্ষ লক্ষ কৃষক, পশুপালক, মৎস্যজীবী, কৃষি বিজ্ঞানী এবং কর্মীর সম্মান। এটি মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি ভারতের অটল অঙ্গীকারেরও একটি স্বীকৃতি। গভীর বিনয়ের সঙ্গে এই পদকটি গ্রহণ করে আমি এটিকে ভারতের অন্নদাতাদের উদ্দেশে উৎসর্গ করছি।রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র এগ্রিকোলা পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
May 20th, 10:55 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ রোমে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও-র সদর দপ্তরে ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে। ভারতে এবং বিশ্বস্তরে খাদ্য নিরাপত্তা, সুস্থিত কৃষি ও গ্রামোন্নয়নের ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।ভারত-ইতালি যৌথ ঘোষণা
May 20th, 10:28 pm
ইতালীর মন্ত্রী পরিষদের সভাপতি জর্জিয়া মেলোনির আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৯-২০ মে ২০২৬ তারিখে ইতালি সফর করেন। ২০২৪ সালের জুন মাসে জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মোদীর ইতালি সফর এবং ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী মেলোনির ভারত সফরের পর এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার করে। দুই নেতা ভারত-ইতালি সম্পর্ককে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেন।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।এনএক্সটি শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
March 12th, 10:47 pm
আজ ১২ই মার্চ এক ঐতিহাসিক দিন। ১৯৩০ সালের আজকের দিনে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ডান্ডি যাত্রায় দেশের প্রতিটি প্রান্ত অভিন্ন এক লক্ষ্যে এগিয়ে চলেছিল: ভারতের স্বাধীনতা। সেই ঐতিহাসিক যাত্রার প্রায় ১০০ বছর পর আমরা ভারতীয়রা আরেকটি লক্ষ্য নির্ধারণ করেছি। এই লক্ষ্য হল, উন্নত ভারত গড়ে তোলার পথে এগিয়ে চলা। আমাদের লক্ষ্য অভিন্ন, গন্তব্য অভিন্ন – উন্নত ভারত গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের সময় এধরনের একটি সম্মেলন আয়োজন করা হয়েছে যা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এনএক্সটি শিখর সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি অত্যন্ত কৃতজ্ঞ। দেশ-বিদেশ থেকে অনেকে এখানে এসেছেন যাদের মধ্যে অনেকেই আমার পূর্ব পরিচিত। আপনাদের সকলকে অভিনন্দন জানাই।