Participants of Viksit Vibrant Village Programme share their experiences with PM Modi
July 26th, 10:27 pm
PM Modi interacts with participants of the Viksit Vibrant Village Programme 2026, as MYBharat volunteers share inspiring stories from India's border villages. Participants recount how the journey transformed their perspectives through interactions with local communities, firsthand experiences of life in border villages and a deeper understanding of the spirit of Ek Bharat, Shreshtha Bharatচণ্ডীগড়ে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
July 17th, 02:08 pm
আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেড় বছর আগে দেশ বিচারব্যবস্থায় একটি ঐতিহাসিক সংস্কার করেছে। আমরা ভারতীয় ন্যায় সংহিতা প্রবর্তন করেছি। অর্থাৎ, শাস্তিনির্ভর আইনের পরিবর্তে ন্যায়ভিত্তিক আইনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আর এই নতুন আইন কার্যকর করার সূচনা হয়েছিল চণ্ডীগড় থেকেই।চণ্ডীগড়ে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
July 17th, 01:45 pm
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সড়ক পরিকাঠামো ক্ষেত্রে ₹৪,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেন। দেশের সুশৃঙ্খল অগ্রগতির এক অনুকরণীয় মডেল হিসেবে চণ্ডীগড়ের অনন্য মর্যাদার কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নত জীবনযাত্রা ও সহজ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জন্য এই শহর সুপরিচিত। এই অঞ্চলের ওপর মা চণ্ডীর আশীর্বাদের কথা স্মরণ করে তিনি চণ্ডীগড়ের ধারাবাহিক ও পরিকল্পিত উন্নয়নের প্রতি বর্তমান সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শ্রী মোদী বলেন, “চণ্ডীগড়ের উন্নয়ন সবসময়ই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল।”ইন্দোনেশিয়ায় ভারতীয়দের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
July 07th, 11:47 pm
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই তিনটি অনুষ্ঠানের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একই ব্যক্তি: ইন্দোনেশিয়ায় বসবাসরত আপনারা সবাই। আপনারাই হলেন ম্যান অফ দ্য ম্যাচ।জাকার্তায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
July 07th, 05:30 pm
প্রধানমন্ত্রী এই উষ্ণ অভ্যর্থনার জন্য প্রবাসী ভারতীয়দের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্রাবোও-এর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী তাঁকে একজন মহান নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু বলে অভিহিত করেন। ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য এবং দুই দেশের মৈত্রীর জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি পারস্পরিক আস্থা, অভিন্ন ঐতিহ্য এবং সামুদ্রিক সংযোগের উপর ভিত্তি করে ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের প্রাচীন সভ্যতাগত সংযোগের ওপর আলোকপাত করে তিনি বলেন, বালি যাত্রা, বৈশাখী তীর্থযাত্রার মতো ঐতিহ্য এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আধুনিক সংযোগগুলি আজও সেই নিবিড় সম্পর্ককে লালন করে চলেছে।India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.নয়াদিল্লিতে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’-র আওতায় উৎসাহভাতা প্রদানের সময় প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
June 19th, 05:15 pm
আজ এই কর্মসূচির সঙ্গে যুক্ত তরুণ সঙ্গীদের মধ্যে আমি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পাচ্ছি। মাত্র কয়েক ঘণ্টা আগেই আমি ফ্রান্স ও স্লোভাকিয়া সফর থেকে ফিরেছি। জি-৭ সম্মেলনে আমি উন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছি। আজ বিশ্বজুড়ে ভারতের যুবশক্তির কথা আলোচিত হচ্ছে। সর্বত্রই ভারতের মেধা, দক্ষতা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা চলছে। বিশ্ব এখন ভারতের যুবসমাজের সক্ষমতাকে প্রকৃত অর্থে স্বীকৃতি দিতে শুরু করেছে। আর ঠিক এমন এক সময়ে, আমাদের প্রচেষ্টা হলো ভারতের প্রত্যেক তরুণ যেন তাদের সক্ষমতাকে সুযোগে রূপান্তরিত করতে পারে। এই লক্ষ্য নিয়েই ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ চালু করা হয়েছে। কর্মসংস্থান সংক্রান্ত সাধারণ ধারণার চেয়েও এই প্রকল্পটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ—এটি এমন একটি প্রকল্প যা প্রথম চাকরিপ্রার্থী তরুণদের স্বপ্নকে শক্তিশালী করে তোলে। এটি এমন একটি প্রকল্প যা তরুণ সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন গড়ে তোলে।বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
June 19th, 05:00 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'-র সুবিধাপ্রাপক, শিল্প-প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্দেশে ভাষণ দেন। তিনি ভারতের যুবসমাজের ক্ষমতায়ন এবং দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টির গতি ত্বরান্বিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। ভারত সরকারের কর্মসংস্থান-ভিত্তিক প্রকল্প 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (পিএম-ভিবিআরওয়াই)-র বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষার ক্ষেত্র প্রসারিত করেছে। শ্রী মোদী এই প্রকল্পের আওতায় প্রায় ২,৪০০ কোটি টাকার উৎসাহ ভাতা প্রদান করেন। এই উদ্যোগ দেশজুড়ে ১৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করেছে।ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রার উল্লেখযোগ্য গতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী
June 05th, 05:10 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন যে ভারতের ডিজিটাল পরিকাঠামো যাত্রা উল্লেখযোগ্য গতি লাভ করছে। প্রধানমন্ত্রী বলেন এয়ারট্রাঙ্ক ভারতে প্রায় ৩ লক্ষ কোটি টাকা (৩০ বিলিয়ন ডলার) বিনিয়োগ এবং ৫ গিগাওয়াট ডেটা সেন্টার এর ক্ষমতা তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। তিনি বলেন, এটি দেশের ডিজিটাল পরিকাঠামো পরিমন্ডলে প্রস্তাবিত বৃহত্তম বিনিয়োগগুলোর মধ্যে অন্যতম।নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রীর বয়ানের বঙ্গানুবাদ
May 18th, 04:44 pm
আমার গত বছরই নরওয়েতে আসার কথা ছিল। কিন্তু, পহেলগাঁও-এ জঙ্গি হামলার জন্য সেই সফর স্থগিত রাখতে হয়। ওই কঠিন সময়ে নরওয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল। এর থেকেই আমাদের বন্ধুত্বের নিবিড়তা প্রতিফলিত হয়। আজ নরওয়ে সফরের সময় আমি সেই সমর্থন ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।প্রাপ্তির তালিকা : কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের ভারত সফর
April 20th, 03:57 pm
ভারত-কোরিয়া সাধারণতন্ত্র বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে যৌথ উদ্যোগভারত-ফ্রান্স যৌথ বিবৃতি
February 18th, 08:10 am
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সরকারি সফরে ভারতে এসে AI Impact Summit 2026-এ অংশগ্রহণ করেন। দুই নেতার মধঅযে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে তাঁরা যৌথভাবে ২০২৬ সালকে ভারত-ফ্রান্স উদ্ভাবন বছর হিসেবে ঘোষণা করেন। এটি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর চতুর্থ ভারত সফর, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সে গিয়েছিলেন।ফলাফলের তালিকা : প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর
February 08th, 11:05 am
ভারত সাধারণতন্ত্রের সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তিমালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
February 08th, 08:35 am
প্রথমত, আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি উষ্ণ অভ্যর্থনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছর, আমি আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারিনি। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়া সফর করব। এবং আজ, ২০২৬ সালের আমার প্রথম বিদেশ ভ্রমণে, আমি মালয়েশিয়ায় এসেছি।ভারতের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে ভারত ও মালয়েশিয়ার যৌথ বিবৃতি
February 08th, 08:30 am
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহামান্য দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, ভারত প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী মহামান্য শ্রী নরেন্দ্র মোদী ৭ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া সফর করেন। এই সফরটি দুই দেশের মধ্যে সভ্যতাগত সংযোগের উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্ব এবং দীর্ঘস্থায়ী জনগণের মধ্যেকার সম্পর্ককে প্রতিফলিত করেছে। এটি ভারত-মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও সুসংহত ও প্রসারিত করার জন্য দুই নেতার যৌথ অঙ্গীকারকে পুনঃনিশ্চিত করেছে।মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়ার কুয়ালালামপুর সফর
February 04th, 04:17 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২০২৬-এর ৭-৮ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। এই সফরকালে, প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিধি পর্যালোচনা করবেন। তিনি ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন এবং দশম ভারত-মালয়েশিয়া সিইও ফোরামে অংশগ্রহণ করবেন।ওমানে বসবাসরত ভারতীয় ছাত্রছাত্রী এবং প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
December 18th, 12:32 pm
আহলান আর সাহলান!!! আপনাদের যৌবনের উৎসাহ আর শক্তি এখানকার পরিবেশকে আকর্ষণীয় করে তুলেছে। আমি সেইসব ভাই ও বোনদেরও শুভেচ্ছা জানাচ্ছি যারা জায়গার অভাবে এই হলে উপস্থিত নেই এবং নিকটবর্তী হলের স্ক্রিনে এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আপনারা বুঝতেই পারছেন, উনারা এতদূর এসে ভেতরে ঢুকতে পারেন নি, ওদের মনের অবস্থা কি হয়ে আছে।ওমানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 18th, 12:31 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মাস্কাটে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের বিশাল সমাবেশে ভাষণ দিলেন। শ্রোতাদের মধ্যে ছিল একাধিক ভারতীয় স্কুলের ৭০০-র বেশি ছাত্র-ছাত্রী। ওমানে ভারতীয় স্কুলগুলির জন্য এবছরটি বিশেষ উল্লেখযোগ্য, কারণ সেদেশে স্কুলগুলি স্থাপনের ৫০ বছর পালন করা হচ্ছে।ইথিওপিয়ায় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর
December 17th, 12:25 pm
আপনাদের কাছে আসতে পারা আমার কাছে এক বড় মুহূর্ত। এখানে আমি নিজের ঘরের সঙ্গে একাত্মতাবোধ করছি। ইথিওপিয়া সিংহের দেশ। আমার নিজের রাজ্য গুজরাটও সিংহের বিচরণ ভূমি।ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী
December 17th, 12:12 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর প্রথম ইথিওপিয়া সফর উপলক্ষ্যে তাঁকে বিশেষ সম্মানজ্ঞাপনের জন্য এই উদ্যোগ। ভারতের নাগরিকদের পক্ষ থেকে ইথিওপিয়ার আইন প্রণয়নকারীদের বন্ধুত্ব ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, গণতন্ত্রের মন্দির ইথিওপিয়ার সংসদে ভাষণ দেওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। এর মাধ্যমে তিনি ইথিওপিয়ার সাধারণ মানুষ-কৃষক-উদ্যোক্তা-মহিলা ও যুব সমাজ যাঁরা এদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন তাঁদের সবার উদ্দেশে বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান নিশান তাঁকে প্রদান করায় প্রধানমন্ত্রী ইথিওপিয়ার মানুষজন ও সরকারকে ধন্যবাদ জানান। তাঁর এই সফরে দুদেশের সুপ্রাচীন সম্পর্ক, কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।