৫২-তম প্রগতির বৈঠকে পৌরোহিত্য করলেন প্রধানমন্ত্রী
June 24th, 09:04 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেবাতীর্থে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি নির্ভর মাল্টিমডেল প্ল্যাটফর্ম প্রগতির ৫২-তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় ঘটিয়ে বিভিন্ন প্রকল্পের নির্ধারিত সময়ে কাজ শেষ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। এর মধ্য দিয়ে প্রশাসনের সক্রিয়তার প্রমাণ মেলে।এআই-এর সাফল্য থেকে টি-২০ বিশ্বকাপ, প্রধানমন্ত্রী মোদী মন কি বাতে ভারতের উত্থান তুলে ধরেছেন
February 22nd, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে অনুষ্ঠিত 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট'-এ তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, অঙ্গদান, নদী উৎসব, ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষা পে চর্চা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে ২৩শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে 'রাজাজি উৎসব' পালিত হবে। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা জি-র প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং নারী শক্তির সাথে তাঁর গভীর সম্পর্কের কথা উল্লেখ করেছেন।‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।প্রবাসী ভারতীয়রা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী
November 24th, 11:30 am
মন কি বাত-এর ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদী এনসিসি ক্যাডেটদের বৃদ্ধি এবং দুর্যোগের সময় তাদের ভূমিকার কথা তুলে ধরে এনসিসি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি উন্নত ভারতের জন্য যুব ক্ষমতায়নের ওপর জোর দেন এবং 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ'-এর কথা বলেন। তিনি প্রবীণ নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাবহার করতে সহায়তা করার কথা বলেন এবং এক পেড় মা কে নাম অভিযানের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পগুলিও শেয়ার করেন।