‘বিকশিত ভারত'এর সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
December 28th, 11:30 am
বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০২৫ সালে ভারত জাতীয় নিরাপত্তা, খেলাধুলা, বিজ্ঞান গবেষণাগার এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ছাপ রেখেছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’, কুইজ প্রতিযোগিতা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫ এবং ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর মতো যুব-কেন্দ্রিক উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন।'মন কি বাত' দেশের মানুষের এমন সাফল্য, মানুষের সমষ্টিগত প্রয়াসকে লোকসমক্ষে আনার এক অনুপম প্রচেষ্টা: প্রধানমন্ত্রী মোদী
November 30th, 11:30 am
এই মাসের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সংবিধান দিবস উদযাপন, বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী, অযোধ্যায় ধর্মধ্বজ উত্তোলন, আইএনএস 'মাহে'-এর অন্তর্ভুক্তি এবং কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব। তিনি রেকর্ড খাদ্যশস্য ও মধু উৎপাদন, ভারতের ক্রীড়া সাফল্য, মিউজিয়াম এবং প্রাকৃতিক কৃষির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী সকলকে কাশী-তামিল সঙ্গমমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।শ্রী সংস্থান গোকর্ণ পার্তাগলি জীবোত্তম মঠের ৫৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের ইংরেজি অনুবাদ
November 28th, 03:35 pm
আজকের এই পবিত্র উপলক্ষটি আমার মনকে গভীর প্রশান্তিতে ভরিয়ে দিয়েছে। সাধু-সন্তদের উপস্থিতিতে বসতে পারাটাই একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করে তুলছেন। এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এখানে আসার আগে, রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দিরে প্রার্থনা করার সৌভাগ্য আমার হয়েছে। সেখানকার শান্তি এবং পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্মকে আমার হৃদয়ে আরও গভীর প্রভাব ফেলেছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন
November 28th, 03:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গোয়ায় শ্রী সংস্থান গোকর্ণ পারতাগলি জীবোত্তম মঠের ৫৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মন গভীর প্রশান্তিতে ভরে ওঠেছে। তিনি বলেন যে, সাধু-সন্তদের সান্নিধ্যে বসলে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ হয়। এখানে উপস্থিত বিপুল সংখ্যক ভক্ত এই মঠের শতাব্দী প্রাচীন জীবন্ত শক্তিকে আরও বৃদ্ধি করছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে, আজকের এই অনুষ্ঠানে জনগণের মধ্যে উপস্থিত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, এখানে আসার আগে তিনি রাম মন্দির এবং বীর বিঠ্ঠল মন্দির পরিদর্শনের সৌভাগ্য অর্জন করেছেন। সেখানকার শান্তি ও পরিবেশ এই অনুষ্ঠানের আধ্যাত্মিকতাকে আরও গভীর করেছে।কর্ণাটকের উদুপিতে শ্রী কৃষ্ণ মঠে ‘লক্ষ কণ্ঠ গীতা পারায়ণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
November 28th, 11:45 am
কিছু শিশু এখানে ছবি এনেছে, আমি বক্তব্য শুরু করার আগে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে সেগুলি সংগ্রহ করতে সাহায্য করুন। তোমরা যদি ছবিগুলির পেছনে তোমাদের ঠিকানা লিখে দাও, তাহলে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে একটি করে ধন্যবাদ পত্র পাঠাব। যাদের কাছে কিছু আছে, দয়া করে এসপিজি এবং স্থানীয় পুলিশকে তা দাও, তাঁরা সেগুলি সংগ্রহ করবেন। আর তারপর তোমরা শান্তিতে নিজেদের জায়গায় বসতে পারো। এই শিশুরা এত কঠোর পরিশ্রম করেছে, যদি কোনও ভাবে আমি তাদের প্রতি অন্যায় করি, তবে তা আমায় কষ্ট দেয়।কর্ণাটকের উদুপির শ্রীকৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
November 28th, 11:30 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে উদুপির শ্রী কৃষ্ণ মঠে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে ভাষণ দেন। ভগবান শ্রী কৃষ্ণের স্বর্গীয় দর্শন এবং শ্রীমদ্ভগবদগীতার মন্ত্রের আধ্যাত্মিক অনুভূতিতে গভীর সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সম্মাননীয় সাধু এবং গুরুদের উপস্থিতি লাভ তাঁর কাছে পরম সৌভাগ্যের।শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
November 25th, 10:20 am
উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল জি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রদ্ধেয় সরসঙ্ঘ চালক ডঃ মোহন ভাগবৎ জি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি শ্রদ্ধেয় মহন্ত নিত্য গোপাল দাস জি, শ্রদ্ধেয় সাধুসন্তরা, উপস্থিত ভক্তবৃন্দ, দেশ ও বিশ্বের কোটি কোটি রাম ভক্ত যাঁরা আজ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ !অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির ধ্বজারোহণ উৎসবে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
November 25th, 10:13 am
দেশের সামাজিক-সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চালচিত্রের এক স্মরণীয় লগ্নে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় পবিত্র শ্রীরাম জন্মভূমি মন্দিরের শিখরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা উত্তোলন করেন। ধ্বজারোহণ উৎসব মন্দির নির্মাণের সমাপ্তি এবং সাংস্কৃতিক উদযাপন ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনার প্রতীক। এই উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরেকটি শিখর প্রত্যক্ষ করছে। আজ সমগ্র ভারত এবং সমগ্র বিশ্ব ভগবান শ্রীরামের চেতনায় পরিপূর্ণ, শ্রী মোদী বলেন, প্রতিটি রাম ভক্তের হৃদয়ে অনন্য তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা এবং অপরিসীম আনন্দ বিরাজ করছে। শতাব্দীর পুরনো ক্ষত নিরাময় হচ্ছে, শতাব্দীর যন্ত্রণার অবসান ঘটছে এবং শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে। এটি এমন একটি যজ্ঞের সমাপ্তি যার আগুন ৫০০ বছর ধরে প্রজ্জ্বলিত ছিল, এমন এক যজ্ঞ যার বিশ্বাস কখনও টলে যায়নি, এক মুহূর্তের জন্যও বিশ্বাস ভাঙেনি। আজ ভগবান শ্রীরামের গর্ভগৃহের অসীম শক্তি এবং শ্রীরামের পরিবারের ঐশ্বরিক মহিমা এই ধর্মধ্বজের আকারে এই ঐশ্বরিক এবং মহৎ মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে।